somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ গালিব মেহেদী খাঁন
মোঃ গালিব মেহেদী খাঁন।

দলকে বাঁচাতেই সাকিবের উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়া প্রয়োজন।

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একজন আকরাম খান একজন আমিনুল ইসলাম বুলবুল একজন দুর্জয় অথবা সুজন হয়ত বিশ্ব ক্রিকেটে অতটা আলো ছড়াতে সক্ষম হননি তবে এ দেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে তুলে এনেছিলেন একেবারে গহীন থেকে। তারা যে পথটি তিলে তিলে মসৃণ করে দিয়েছেন আজ সে পথ ধরেই সাকিবদের জয় রথ এগিয়ে চলেছে। সাকিবরা আসবে-যাবে; নতুন নতুন সাকিবদের জন্ম হবে, পূর্বসূরিদের গড়ে দেয়া আঁতুড় ঘর থেকেই। তবে এ দেশে ক্রিকেট অন্ত প্রাণ এমন দেশপ্রেমিক আকরাম-বুলবুলদের অহরহ দেখা মিলবে এমনটি আশা করা বাতুলতা মাত্র। আমরা সে আশাও করিনা। তাদের কষ্টার্জিত অর্জনকে পুঁজি করে আজ স্বীয় মেধা বলে যারা তারকা থেকে মহা তারকা বনে গেছেন তাদেরকেও যে আমরা মাথায় তুলেই রাখি তার কারণ একটিই। আর তা হল, তাদের হাতেই দেশমাতৃকার পতাকাটা তুলে দেয়া হয়েছে। এখানে তাকে মাথায় তুলে রাখা বা তার সাফল্যে আত্মহারা হওয়ার মুলে তো ঐ দেশ। সেই দেশকেই যদি কেউ সামান্যতম অবহেলা করার মত ধৃষ্টতা দেখায় তাকে পায়ের তলায় ছুঁড়ে ফেলতেও এ জাতি সামান্যতম দ্বিধা করবে না। হোক সে তারকা বা মহা তারকা।

সাকিবকে নিয়ে কানাঘুষা অনেক দিনের, তার আত্ম অহংকার অতিকথন অশ্লীল শরীরী ভাষা। যা নিয়ে তাকে বেশ কবার শাস্তির সম্মুখীনও হতে হয়েছে। দুর্ভাগ্য তার বা আমাদের এই মেধাবী খেলোয়াড়টি তাতে বিন্দুমাত্র শোধরায় নি বরং দিন দিন আরও বেশি উশৃংখলতার পরিচয় দিয়েছে। যার সর্ব শেষ উদাহরণ তার বাংলাদেশের হয়ে ক্রিকেট না খেলার হুমকি প্রদান!

একজন সাকিব অন্যদের পথ দেখাবে এটাই কাম্য। সে পথ দেখানোটা নিশ্চয়ই এমন নয় যে, 'সাবেকরা কে কেমন খেলছে জানি, কে কতদূর করছে।' এমনতর অকৃতজ্ঞ আচরণ করতে বা কথা বলা শেখাবে?
শোনা যায় দলে মাশরাফির অসম্ভব জনপ্রিয়তা/গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়েই নাকি ২০১১ বিশ্বকাপে সাকিব'দলে কোন চেঞ্জ দরকার নাই' ঘোষণা দিয়ে মাশরাফিকে অচ্ছুৎ করে রাখে। তাছাড়াও পত্রিকায় দেয়া বিবৃতি সহ তার বেশ কিছু অনাকাঙ্ক্ষিত আচরণ নানা সময়ে আলোচনার জন্ম দিয়েছে।

এতদ কিছুর পড়েও তার অশ্লীল শরীরী ভাষা এ দেশের ক্রিকেট অনুরাগীদের অনেকখানি আশাহত করে। তথাপিও এ দেশের ক্রিকেট অনুরাগীরা সাকিবের এত সব ত্রুটিকে যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছে দেশের স্বার্থেই। আর আজ যখন সে দেশের স্বার্থকে অবজ্ঞা করে ব্যক্তি স্বার্থকেই বড় করে দেখতে শুরু করেছে তখন তো আর তার ত্রুটিকে মার্জনা করার সুযোগ নেই।

আজকের সাকিবদের এটা মনে রাখা উচিৎ বাংলাদেশ ক্রিকেট-ই তাদের স্রষ্টা। তারা বাংলাদেশ ক্রিকেটের স্রষ্টা নন। একজন সাকিবের অবর্তমানে বাংলাদেশ ক্রিকেট রসাতলে যাবে না বরং হয়ত অনেকটাই রাহুমুক্ত হবে। এটা বলছি এজন্য যে, আমরা বেশ কবার দেখেছি দলের মধ্যে সমন্বয়হীনতার, অধিনায়কের অসহায়ত্ব, ক্রিকেটারদের দায়িত্ব হীনতা আর সম্ভবত এ সবই এক সূত্রে গাঁথা। আর তাই যদি হয় তাহলে তো দুষ্টের দমন শিষ্টের পালনই অত্যাবশ্যক। এ ক্ষেত্রে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিবের আচরণ কোনভাবেই মেনে নেয়া হবে না। সাকিব তারকা খেলোয়াড় হলেও নিয়ম ভঙ্গ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং পুরো টিমে মেজর সার্জারি করা দরকার হলেও তাই করা হবে। তার এ কথায় আমরা আশাবাদী হতে চাই। একজন সাকিবকে রক্ষা করতে গিয়ে যেন পুরো দলে স্থায়ী ক্ষতের সৃষ্টি না হয়। এটা যেমন ঠিক তেমনি একইসাথে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যাসত্য নিশ্চিত হয়েই যেন উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয়। যাতে পরবর্তীতে কখনো বাংলাদেশ ক্রিকেটকে এ অবস্থার সম্মুখীন হতে না হয়।

আমরা বাংলাদেশ দলে অসংখ্য খেলোয়াড় সাকিব চাই; একটিও নির্লজ্জ-বেয়াদব-অকৃতজ্ঞ সাকিব চাই না। আমরা চাই আমাদের প্রতিটি খেলোয়াড়ের দেশপ্রেম থাকবে প্রশ্নাতীত তারপরে আর সব। এটা নিশ্চিত হওয়া যেমন জরুরী তেমনি করাও।

[email protected]
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×