somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির বোধোদয় জরুরী

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঁচ জানুয়ারির নির্বাচন এ দেশের রাজনীতির গতিপ্রকৃতি পালটে দিয়েছে। যারা সেটা হজম করতে পারছেন না তাদের বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছেন সত্য তবে তা অন্তঃসারশূন্য।

পুরনো ধারায় ফিরিয়ে নিতে বিএনপি জোট সর্বাত্মক চেষ্টা করেছে, করছে আগামীতেও করতেই থাকবে। কিন্তু এটা নিশ্চিত দিন যতই গড়িয়েছে এই নব ধারার শিকড় ততই গভীরে প্রথিত হচ্ছে। ইতিমধ্যেই তা এমন একটি ভিত্তিও পেয়ে গেছে যে, এই ধারাকে উলটো পথে নিয়ে যাওয়া এখনই দুষ্কর হয়ে পড়েছে। আগামীতে তা যে একেবারেই অসম্ভব হয়ে যাবে। সেটা বলাই বাহুল্য।

এখন বিএনপি জোটের উচিৎ হবে এই ধারার সাথে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করা। মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার পর পরই যেমন দল থেকে তাদের অব্যাহতি দিলে জামায়াতকে বাঁচানো সম্ভব হত। আজ তেমনি বিএনপি থেকেও সত্যিকারের অপরাধীদের বাদ দিয়ে দল গোছানোই হতে পারে দলটির বেচে থাকার একমাত্র রক্ষা কবচ। কেননা উজান বেয়ে খুব বেশী দূর এগোনো যায় না। সে সামর্থ্যও বিএনপির নেই এটাই বাস্তবতা। বাস্তবতাকে অস্বীকার করলে ধ্বংস অনিবার্য। বিএনপিকে বুঝতে হবে এখন ২০১৫ সাল চলছে। আজকের বাংলাদেশ পঁচাত্তরের বা নব্বইয়ের বাংলাদেশ নয়। এমনকি একুশ আগস্টও ইতিহাসের পাতায় স্থায়ী আবাস গেড়েছে।

মুক্তিযোদ্ধাদের দলে ভেড়ালেই যে সে দলটি মুক্তিযুদ্ধের চেতনাধারি হয়ে যায় না তার উৎকৃষ্ট উদাহরণ তো বিএনপি নিজেই। মুখে তাঁরা যাই বলুক মগজে মননে তাঁরা কি লালন করে সেটা স্পষ্ট। নতুন করে ইতিহাস রচনা করা যায় না বিকৃত করা যায়। আর তা বিকৃত মানসিকতারই লক্ষণ। দলীয় ভক্তিতে অন্ধ হয়ে থাকলেই সত্য মিথ্যে হয়ে যায় না। বিএনপিকে সব মিথ্যাচার বর্জন করে সত্যাশ্রয়ী হতে হবে। স্বীকার করে নিতে হবে নিজেদের ভুল ত্রুটি। একাত্ম হতে হবে মুক্তিযুদ্ধের মুল চেতনার সাথে। কেবলমাত্র তবেই তাঁরা জনসাধারণের আস্থা অর্জনে সক্ষম হবে। আগামীর বাংলাদেশে জনসাধারণই হবে ক্ষমতার নিয়ন্তা বিদেশি প্রভুরা নয়। জামায়াতকে দেশের মানুষ গ্রহণ করেছে এটা যারা ভাবেন তাদের পক্ষে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করাকেও জনগণ সমর্থন করবে এটা ভাবাই স্বাভাবিক। তারা জনগণের কাতারের লোক নন। তারা যে ভুবনে বাস করেন সেখান থেকে সাধারণ মানুষকে অতি নগণ্য তুচ্ছাতিতুচ্ছ দৃষ্টি গোচর হয়। তাই তারা এর সমর্থন যেমন দিতে পারেন তেমনি এর পক্ষে নির্লজ্জের মত সাফাইও গাইতে পারেন। অবসরপ্রাপ্ত আমলা, ব্যারিস্টার আর রাষ্ট্রবিজ্ঞানী যে দিবাস্বপ্ন বিএনপি জোটকে অনবরত দেখিয়ে চলেছেন বাস্তবে তা বহুদূর। এই সহজ বিষয়টা এতবার ধরা খেয়েও যে কেন তারা উপলব্ধি করতে পারছে না এটাই দুর্বোধ্য।

[email protected]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×