somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা নিছকই কোন উচ্ছৃঙ্খলতা নয়

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তখনো দিনের আলো একেবারে ফুড়িয়ে যায়নি কেবল সন্ধ্যা নেমেছে। ঠিক সেই সময়ে সহস্র লোকের সম্মুখে একটি মেয়ে এমনভাবে শ্লীলতাহানির স্বীকার হল যে, তার শরিরের উর্ধাংশ ঢাকার মত এক টুকরো কাপড়ও তার কাছে আর অবশিষ্ট রইল না! সে নুয়ে পড়ে কোনমতে নিজের লজ্জা ঢাকার আপ্রান চেষ্টা করছে। উপরের ছবিটা সেই সাক্ষই দিচ্ছে। এটা কি শুধুমাত্র একজন বা ক’জন মানুষের পশু বৃত্তির বহিঃপ্রকাশ মাত্র?

আর একজন নারীই বা কেন বলছি? প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, বেশ কজন নারীই সেদিন এমনভাবেই শ্লীলতাহানির স্বীকার হয়েছিলেন। যাদের মধ্যে স্বামীর সঙ্গে আসা, এমনকি স্বামী সন্তান সহ বেড়াতে আসা নারীরাও ছিলেন। বলা হচ্ছে একটি সংঘবদ্ধ দল কয়েকটি ভাগে বিভক্ত হয়ে এই কুকর্মটি করেছিল। এতেই প্রমাণিত হয় বিষয়টি আকস্মিক কোন দুর্ঘটনা হয়। এটি ছিল একটি পরিকল্পিত অপরাধ। যারা এর জন্য দায়ী তারা পূর্ব প্রস্তুতি নিয়েই এসেছিল। কেননা স্বামী স্ত্রীর মাঝখানে গিয়ে দাঁড়িয়ে সুপরিকল্পিত ভাবে এক একজন নারীকে আলাদা করে নিয়ে এই পৈশাচিকতা চালান হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা টিভি ক্যামেরার সামনে বর্ণনা করেছে। বর্বররা টেনে হিঁচড়ে এক একজন নারীকে অর্ধ উলঙ্গ করেছে। উদ্ধারকারীদের কেউ নিজেদের গায়ের চাদর দিয়ে, কেউবা গায়ের সার্ট খুলে দিয়ে তাদের লজ্জা ঢাকার ব্যবস্থা করেছেন।
আক্রমণকারীরা এতটাই উন্মত্ত ছিল যে তাদের নিবৃত্ত করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা তাদের দ্বারা আক্রান্ত পর্যন্ত হয়েছেন! যাতে তার একটি হাতও ভেঙ্গে যায়। এরপরেও কি করে এটাকে একটি সাধারণ ঘটনা বলা যায়?

একটু ঠাণ্ডা মাথায় ভাবুন, এ দেশে এমন ঘটনা সচরাচর ঘটেনা। তাহলে এমন একটি দিনে এমন একটি স্থানে এত মানুষের উপস্থিতিতে কেন ঘটল? এমন নয় যে, ওখানে তাঁরা মাতলামি করছিল। তাহলে সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে এমন কাজ কেন করতে গেল? এমনও নয় যে, আক্রান্ত নারীদের সাথে কারো পূর্ব শত্রুতা ছিল যার যেরে কেউ তাদেরকে হেনস্তা করতে এটা করেছে।
আবার পারিপার্শ্বিক কারণে আপনি একে ধর্ষণ চেষ্টাও বলতে পারছেন না। তাহলে তো এ প্রশ্ন উঠতেই পারে। এটা কি নিছকই কোন শ্লীলতাহানির চেষ্টা নাকি এর পেছনে অন্য কোন উদ্দেশ্য ছিল?

প্রতিটি কাজেরই পেছনে একটি সুনির্দিষ্ট কারণ থাকে এখানেও ছিল। এখন সেই কারণটা খুঁজে বেড় করাই জরুরী। কারা করেছে সেটা বড় কথা নয়, কেউ করেছে এটাই আসল কথা। অপরাধ করার পূর্ব পর্যন্ত একজন মানুষের জন্য সবার দরজাই খোলা থাকে। অপরাধ সংঘটিত হওয়ার পরে দায়ী ব্যক্তিদের কেউ আশ্রয় প্রশ্রয় দিল কিনা সেটাই প্রশ্ন।

আমাদের দেশ থেকে কিছু ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রমশ হারিয়ে যাচ্ছিল। গত কয়েক বছর ধরে তা ফিরিয়ে আনার চেষ্টা চলছিল। ঠিক এ সময়ে এ ধরনের ঘটনা যে সেই প্রচেষ্টাকে বাঁধাগ্রস্ত করবে সন্দেহ নেই। সেই সাথে দেশের রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রতিটি যুদ্ধের সূতিকাগার যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে টিএসসি চত্বর। সেই চত্বরেই যখন এমন একটি ঘটনা ঘটান হয় যা স্বাভাবিকভাবেই বিশাল প্রচার লাভ করে। তার পেছনে যে কোন বিশেষ উদ্দেশ্য নেই তা ভাবাটাই বা কতটা যৌক্তিক?

থার্টি ফাস্ট নাইট এর অনুষ্ঠানসমূহ রাতে আয়োজন করা হয় বলে প্রশাসন তা নিয়ন্ত্রণে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করে। চেষ্টা করে অনুষ্ঠানগুলোকে উন্মুক্ত স্থানে যাতে না হয়। কিন্তু আমাদের দেশীয় সংস্কৃতির অনুষ্ঠান সমূহে বেলেল্লাপনা হয়না বলেই তাকে উন্মুক্ত স্থানে করার সুযোগ দেয়া হয়। আর এ ক্ষেত্রেও কোন বেলেল্লাপনার অভিযোগ ছিল না তথাপিও ভুক্তভোগীরা চরম অমানবিকতার স্বীকার হল। এটা যে পূর্বপরিকল্পিত নয় সে ব্যাপারে কি করে নিশ্চিত হব?

এর ফলে কি হবে নারী-পুরুষ স্বেচ্ছায় আনন্দ উৎসবে যোগ দেবে না। পরিবার পরিজন নিয়ে মানুষ কোন বিশেষ উপলক্ষে ঘর থেকে বেরুতে সাহস পাবে না। উৎসবমুখর এই জাতীর জাতীয় উৎসব সমূহ প্রাণহীন হয়ে পড়বে। পুনরায় ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করবে প্রাণের উৎসব সমূহ। কারা তা চায় আমরা কি তা জানি না?

এই ঘটনাটিকে তাই নিছকই কতগুলি উচ্ছৃঙ্খল যুবকের উচ্ছৃঙ্খলতা ভেবে বসে থাকা সঠিক হবে না। আপনার ভাবনার খোরাক যোগাতে এর সাথে আপনি আরো যে প্রশ্নগুলি যুক্ত করতে পারেন তা হল; উপস্থিত পুলিশ সদস্যরা কেন এগিয়ে এল না? কেন ঐ নির্দিষ্ট স্থানের ল্যাম্প পোষ্ট গুলির বাতি জ্বলল না।
এমন আরো অনেক প্রশ্নই রয়েছে যা আপনাকে আতঙ্কিত করে তুলবে। এখন প্রশ্ন হল সাধারন মানুষ ভাবলে তো আর হবে না। যারা ভাবতে শিখলে সাধারন মানুষ পরিত্রান পাবে তাদের কি এ সব নিয়ে ভাবার সময় আছে? তাঁরা কি নির্মোহ বিচার বিশ্লেষনে সক্ষম হবেন?

[email protected]
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×