somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যানজট নিরসনে প্রয়োজন স্বদিচ্ছা আর যথাযথ কৌশল প্রয়োগ

২৩ শে মে, ২০১৫ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যানজট নিরসনে এবার আইপি ক্যামেরা বসছে। এর আগে কমিউনিটি পুলিশ, গাড়ির লেন নির্ধারণ আরও কত কি। ফলাফল শূন্য। এটা স্রেফ সরকারী অর্থ হাতিয়ে নেয়ার প্রকল্প বৈ আর কিছু নয়। যানজট নিরসনে সরকার যদি সত্যিই আন্তরিক হন তাহলে এ সব উল্টা পাল্টা প্রকল্প হাতে না নিয়ে একটু কৌশলী হয়ে দেখতে পারে।
আমরা সবাই জানি ঢাকার রাস্তায় যানজটের অন্যতম প্রধান কারণ অপ্রয়োজনীয় ব্যক্তিগত গাড়ির আধিক্য। যে গাড়িগুলো গত কিছুদিন আগের হরতালে রাস্তায় ছিল না। রাস্তায় ছিল গন পরিবহন ছিল একান্ত জরুরী প্রয়োজনে বের করা ব্যক্তিগত গাড়িও। ফলে তখন রাস্তায় যানজট ছিল না। তার মানে এই নয় যে আমি স্থায়ীভাবে জ্বালাও পোড়াও হরতাল দিতে বলছি। আমি বলছি সরকার যে কোন কৌশলেই হোক অপ্রয়োজনীয় ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত করার চেষ্টা করুক। সেটা হতে পারে রোড টোল বসিয়ে। হতে পারে ব্যক্তিগত গাড়ির জন্য সিএনজি গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে। অথবা অন্য কোন উপায়ে। এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে, প্রাইভেট গাড়ীর সংখ্যা কমানো গেলে ঢাকা শহরের অর্ধেক যানজট কমে যাবে। বাকিটা কমাতে হবে ভিন্ন কৌশলে। আর সেটা হল গাড়ির লাইফ লাইনকে থামিয়ে না দেয়া।
যেমন ধরুন, ক্যান্টনমেন্ট বা বনানী ডিওএইচএস থেকে কোন গাড়িকে বনানীতে প্রবেশ করতে হলে তাকে বনানী ফ্লাইওভারের নিচ থেকে ঘুরে আসতে হবে। আবার বনানী থেকে কোন গাড়িকে ক্যান্টনমেন্ট বা ডিওএইচএস যেতে হলে মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে (আমতলী) থেকে ঘুরে আসতে হবে।
কোন গাড়িকে বিজয় সরণীতে প্রবেশ করতে হলে জাহাঙ্গীর গেট থেকে ঘুরে আসতে হবে। আবার বিজয় সরণী থেকে বেরুতে হলে ফার্মগেট হয়ে বেড়িয়ে যেতে হবে।
ঠিক একই কৌশলে ঢাকার অন্য সব মুল রাস্তাগুলিকে যতটা সম্ভব ওয়ান ওয়ে করে দিন। মুল কথা হল চলার এই স্রোতকে থামিয়ে না দিয়ে তার সাথেই যুক্ত করে দিন। তাতে গতি শ্লথ হতে পারে কিন্তু থেমে যাবে না।
এর পাশাপাশি মটর সাইকেলের বিরুদ্ধে করা মামলার অর্থদণ্ড ২০০টাকাকে ২,০০০ থেকে ২০,০০০ করে দিন। মাত্র ২০০ টাকা অর্থদণ্ড দিয়ে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই এক মাস গাড়ী চালানোর সুযোগ করে দেয়া সুবিবেচনা প্রসুত হতে পারে না।
ফুটপাত দখলের দায়ে ট্রাফিক বিভাগের হাতে মামলা করার সুযোগ করে দিন।
ঢাকার রাস্তায় ডাবল ডেকার এবং এসি গাড়ির সংখ্যা বৃদ্ধি করুন। বিশেষ করে আবদুল্লাপুর থেকে সায়দাবাদ, সদরঘাট এই দুই রুটে ডাবল ডেকার এবং এসি গাড়ী দিন।
মগবাজার ফ্লাইওভারের কাজ চলাকালিন সময়ে প্রয়োজনের অতিরিক্ত রাস্তা চলাচল উপযোগী করে দিন।
ঢাকার সবগুলো মুল রাস্তা থেকে রিক্সা সরিয়ে দিন।
দেখেন না এতে করে জানজট কতটা কমে যায়।

সমস্যা হল আমাদের সরকার উচ্চবিত্তের সুবিধাটার এত বেশি প্রাধান্য দেয় যে নিন্ম বা মধ্যবিত্ত শুধু কথার কথাতেই থেকে যায়। নয়ত কোন বিবেচনায় বাসাবাড়িতে গ্যাস না দিয়ে সিএনজি ষ্টেশন চালানো হয়?

সবার আগে প্রয়োজন স্বদিচ্ছা। সেটা যদি থাকে তাহলে এটাও সম্ভব।

[email protected]
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৫ বিকাল ৪:০৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×