somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অধিকাংশ নয় বলুন কিছু সদস্য।

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কদিন আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি অফিসিয়াল মিটিং এ বসেছিলাম। এরই এক ফাকে দেশ নিয়ে আলোচনা শুরু হল। কথা হচ্ছিল পুলিশের প্রসঙ্গে। এক পর্যায়ে একজন বলে বসলেন দেশের অধিকাংশ পুলিশই সাধারণ মানুষকে হেনস্থা করছে। আমাদের ঐ আড্ডায় তখন প্রায় পনের জন। জানতে চাইলাম এর মধ্যে কেউ পুলিশি হয়রানির মুখে পড়েছেন কিনা। উত্তর এলো না। জানতে চাইলাম আমাদের মধ্যে কারো আত্মীয় স্বজন পুলিশি হয়রানির মুখে পরেছেন কিনা। এবারও উত্তর এলো, 'না'।

বললাম তার মানে এই নয় যে, পুলিশি হয়রানি কাগুজে প্রোপাগান্ডা মাত্র। পুলিশি হয়রানি কম বেশী কিছু যে হচ্ছে তার প্রমাণ আমরা মাঝে মাঝেই দেখতে পাই। তবে সে সংখ্যাটা এতটা নয় যেমন করে বলা হচ্ছে। তবে যেহেতু পুলিশের উপর আমাদের সর্বদাই নির্ভর করতে হয়। চাইলেই যে কাউকে যে কোন সময় হেনস্থা করার সুযোগ তাদের রয়েছে; ভয়টা সেখানেই। এখান থেকে বেড়িয়ে আসাটা অত্যন্ত জরুরী।


পুলিশের কিছু সদস্য সমাজ সেবামুলক কাজের সাথেও জড়িত। যে খবরগুলি সচরাচর খবরে আসে না। আসলেও তা ফলাও করে প্রচার করা হয় না। যেটা প্রচার করা উচিৎ। পুলিশকে আমরাই বা কতটা বন্ধু করে নিতে পারছি? সেটাও ভাবার বিষয়।


পুলিশের উশৃঙ্খল আচরণের বৈধতা প্রদানের সুযোগ নেই তবে তাদের এই আচরনের পেছনের কারনগুলো খুজে দেখাটাও জরুরী। তাদের আবাসন সমস্যা, অতিরিক্ত কাজের চাপ, পরিবার থেকে দিনের পর দিন বিচ্ছিন্ন থাকা যে অনেকটাই আবেগহীন করে তুলছে সেটাও তো ঠিক। এ সব সমস্যার সমাধানেও দৃষ্টি দেয়া জরুরী। সেই সাথে নৈতিক মূল্যবোধের অভাব দিন দিন আমাদের জাতীয় সমস্যা হয়ে দেখা দিচ্ছে যার প্রধান কারন আমাদের শিক্ষা ব্যবস্থার দৈন্যতা। যার জন্য শুধু পুলিশ বাহিনীকে দোষ দিয়ে লাভ নেই। এটার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহন করা উচিৎ। তবে বিশেষায়িত বাহিনী হিসেবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টিকে দেখা দরকার।
পুলিশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা শুধু পুলিশ প্রশাসনের জন্যই নয় সাধারণ মানুষের জন্যও জরুরী।
পুলিশ বাহিনীর যেসব সদস্যদের কারণে গোটা পুলিশ বাহিনীর অসংখ্য অর্জনকে ম্লান করে দিচ্ছে। পুলিশের ভাবমূর্তি নষ্ট করছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং একই সাথে তাও সাধারণ মানুষের সম্মুখে তুলে ধরা উচিৎ বলেই মনে করি।

Photo credit:FB Antora Akter
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×