somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়নের সমান্তরাল গভীর গিরিখাদ!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবিতে দেখা যাচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয় সিএনজি মিটারের বেশী ভাড়া আদায় করছে কিনা তার খোজ নিচ্ছেন। স্বাভাবিকভাবেই তার সাথে পুলিশ সদস্যও রয়েছেন। ঠিক একই রকম যদি স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ও রাস্তায় নামতেন পুলিশ সদস্যদের বিষয়ে খোজ খবর নিতে তাহলে হয়ত কোন চা দোকানীকে চাঁদা না দেয়ার অপরাধে অগ্নিদগ্ধ হয়ে মরতে হত না।
খবরঃপুলিশের লাঠির আঘাতে চুলার ছিটকে পড়া তেলের আগুনে দগ্ধ হয়ে চা বিক্রেতার মৃত্যুর পর রাজধানীর শাহআলী থানার পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সূত্রঃ ইত্তেফাক ৫/২/১৬
পুলিশের বিরুদ্ধে ওঠা পৌনঃপুনিক অভিযোগের ফলে জনমনে যে ভীতির সঞ্চার হয়েছে তাও অনেকটাই হ্রাস পেত।
গুটি কয়েক পুলিশ সদস্যদের বিরুদ্ধে উঠেছে এন্তার অভিযোগ। যা পুরো পুলিশ বাহিনীর উপরেই গিয়ে পড়ছে। পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থাও হয়ত নিচ্ছে কিন্তু বাস্তবতা হল সেই শাস্তি দায়ী পুলিশ সদস্যদের অপরাধমুলক কর্মকাণ্ড করা থেকে নিবৃত্ত করতে সক্ষম হচ্ছে না। কাজেই পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনার স্বার্থেই এবং সরকারকেও সমূহ বিপদের হাত থেকে রক্ষা পেতেই সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
আজ আওয়ামীলীগের পরীক্ষিত সুধী জনরাও উদ্বেগ প্রকাশ করছেন পুলিশের কর্মকাণ্ড দেখে। আজ তারাও বলতে বাধ্য হচ্ছেন এত এত উন্নয়নও সরকারকে রক্ষা করতে পারবে না পুলিশ সদস্যরা যে গভীর খাদ বানিয়েই চলেছেন তা থেকে! আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের সমান্তরাল তৈরি হচ্ছে গভীর গিরি খাদও। বিএনপির সময় যে খাদ সরকারের সদস্যরা নিজেরাই তৈরি করেছিল আওয়ামীলীগের সময়ে এসে তা করছে পুলিশ সদস্যরা! এটা আশ্চর্যজনক যে, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আওয়ামীলীগের নেতা কর্মিরা সোচ্চার হয়ে উঠছেন না। যা অনেকটা হতাশারও।
এরপরেও এটা এখনো বিশ্বাস করি। পুলিশ সদস্যের মধ্যে খুব বেশী সদস্য এর জন্য দায়ী নন। তাই যদি হত তাহলে গোটা সিস্টেমটাই কলাপ্স করত। কাজেই সুযোগ আছে এই বাহিনীটিকে পরিশুদ্ধ করার। আর তার প্রয়োজনটাও অত্যন্ত জরুরী। অতএব দয়া করে বিষয়টিকে আমলে নিন।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×