somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুষ নিয়ম নয় অনিয়ম

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছু অন্যায়কে মানুষ সাধারণ কর্ম হিসেবে ধরে নেয়। যেগুলো এক সময় সামাজিকভাবে জায়েজ হয়ে পড়ে। যেমন ঘুষ নেয়া। কোন কোন বিভাগে কি পরিমাণ ঘুষ মেলে এটা আজকাল কারো জানতে বাকি নেই। সে অনুযায়ী আমাদের সমাজে পাত্রের দরও নির্ধারিত হয়ে থাকে।
দুদিন আগের কথা ক্ষিলক্ষেত ফুট ওভার ব্রিজের নিচে গাড়ির জটলায় আটকে গেল সিএনজি। হঠাত চোখে পড়ল রাস্তার উপরে এক লোক পান সিগারেটের ডালা নিয়ে বসেছেন। একজন ট্রাফিক পুলিশ এদিক ওদিক ঘোরাঘুরির এক ফাকে হঠাত সেই ডালার পাশে মোড়ানো কিছু একটা তুলে নিলেন। পান-সিগারেটের ডালা ওয়ালা নির্বিকার। ট্রাফিক পুলিশ মহোদয় সেখান থেকে দুই পা সরে গিয়ে পকেট থেকে মোড়ানো সেই জিনিসটা বেড় করে চেক করে নিলেন টাকার অঙ্কটা ঠিক আছে কিনা। আর সেটা চেক করে সামনে তাকাতেই আমার সাথে তার চোখাচোখি হয়ে গেল। মুহূর্ত মাত্র অপ্রস্তুত হলেও পরক্ষনেই নিজেকে সামলে নিয়ে সমানে হম্বিতম্বি শুরু করে দিলেন।

আজ সকালেই আরেকটি ঘটনার সাক্ষী হলাম, সকাল তখন দশটা। বাসা থেকে বেড়িয়েছি কাচা বাজারের উদ্দেশ্যে। দুইজন কনেষ্টবল একজন আরেকজনকে বলছেন। এই ব্যাটারে কি করা লাগে বল তো। ও বলছে গোফওয়ালা নাকি টাকা নিয়ে গেছে।
বিষয়টা হল রাস্তার পাশে এক অবৈধ দোকানী তার জন্যে নির্ধারিত চাঁদার টাকাটা ঠিকই দিয়েছেন তবে ঐ দুই দায়িত্ব-রত পুলিশ পায়নি নিয়ে গেছে অন্য কেউ। যাকে আবার তারাও চেনেন। হতে পারে তিনি অন্য কোন পুলিশ সদস্য অথবা স্থানীয় মাস্তান।
এই বিষয়গুলি এখন এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে একে এখন অনিয়ম বলাটাও হয়ত অন্যায়।

পুলিশ সদস্যদের ঘুষ নিয়ন্ত্রণ করতে হলে পুলিশ প্রশাসনকেই উদ্যোগ নিতে হবে। কে যাবেন পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলে নিজের বিপদ ডেকে আনতে?
তবে আশার কথা হল ঘুষ যে নিয়ম নয় অনিয়ম আর এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেই অসম্ভব কর্মটি সম্ভব হতে দেখা গেল আজ আরেকবার। আজ শেরে বাংলা নগর থানার দুই কর্মকর্তাকে ঘুষ গ্রহণের দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মোট কথা হল ঘুষ গ্রহণ যে সব পুলিশ কর্মকর্তারই নেশা তা তো নয়। কিছু সংখ্যক হয়ত এই দুষ্কর্মটিকে জায়েজ বলে মনে করে থাকেন। তাদের সেই দায়ভার কেন গোঁটা পুলিশ প্রশাসন নিতে যাবে?
অতএব এভাবেই তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সুদূর প্রসারী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আক্রান্ত পুলিশ সদস্যদের এই ব্যাধি মুক্ত করা অতীব জরুরী

[email protected]
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

=মন কথনিকা-৬৩৮৯-৯০=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫৫

মন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×