somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: নাগরিক নিরাপত্তা

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিম নিবন্ধন এবং প্রশাসন কর্তৃক ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে খুব একটা সহযোগিতা করতে পারবে না। যতক্ষণ না সরকার মেট্রোপলিটন শহর গুলি ও তার কাছাকাছি অবস্থিত রেল ষ্টেশন ও রেলের জায়গায় অবস্থিত সকল অননুমোদিত আবাসন বন্ধ করতে সক্ষম হবেন।
অননুমোদিত আবাসন বলতে আমি বস্তিকে নির্দেশ করছি। বস্তিতে যারা থাকেন তাদের অধিকাংশের নির্দিষ্ট কোন পেশা নেই। তাদের সঠিক তথ্যও প্রশাসনের কাছে থাকে না। এমনকি বস্তিবাসীদের মধ্যে যারা অপরাধে লিপ্ত তারা নির্দিষ্টভাবে কোন বস্তিতে থাকেও না।
যত বড় বা ছোট অপরাধই সংঘটিত হোক না কেন সকল অপরাধের সাথে সরাসরি যুক্ত থাকে এই সব ঠিকানা হীন মানুষগুলো। ভাড়াটিয়ার অবৈধ কর্মকাণ্ডের জন্য যেহেতু বাড়ীওয়ালা অভিযুক্ত হন সেহেতু প্রতিটি বাড়ীওয়ালাই ভাড়াটিয়ার ক্ষেত্রে সচেতন থাকেন। কিন্তু বস্তিগুলির ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়। বস্তি যিনি স্থাপন করেন তিনি সর্বদাই থাকেন চোখের আড়ালে। আর তার এই অবৈধ স্থাপনায় যে বৈধ লোকের আবাসন করে দেবেন এমন চিন্তা করাও তো বাতুলতা মাত্র। কাজেই যারা সেখানে থাকেন তাদের কোন জবাবদিহিতা থাকে না। প্রকাশ্যে এরা কোন কাজের সাথেও যুক্ত নয় অথচ তারা দিব্যি জীবন ধারণ করছেন। তাদের আয়ের উৎস কি তা সহজেই অনুমেয়।
রেলের যাত্রীদের নিরাপত্তাও অনেক খানি বিঘ্নিত হয় রেলের জায়গায় অবস্থিত বস্তিবাসীদের অবৈধ কর্মকাণ্ডের কাড়নে। শোনা যায় রেলে ছিনতাই এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরও আবাসও রেল লাইন ঘেঁষা বস্তিগুলো। ছিনতাই, রাহাজানি, দেহ ব্যবসা, রাজনৈতিক দলের হয়ে বোমাবাজি এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত যারা ঘটায় তাদের প্রধান আশ্রয় স্থল এই বস্তি-ঝুপড়ী। কাজেই সরকারের এই দিকটায় নজর দেয়া অত্যন্ত জরুরী।

কতটা সম্ভব জানি না তবে এ ক্ষেত্রে আমার প্রস্তাব হল ঢাকাসহ মেট্রোপলিটন শহর গুলিতে বসবাসরত প্রত্যেক নাগরিককে সিটি কর্পোরেশন কর্তৃক পরিচয় পত্র প্রদান করা হোক। যারা ঢাকায় থাকেন না কিন্তু কাজের তাগিদে প্রতিদিন যাওয়া আশা করেন প্রতিষ্ঠান কর্তৃক তাদের পরিচয় পত্র বাধ্যতামূলক করা যেতে পারে।
কোন কোন প্রয়োজনে কারো কারো জন্য সংশ্লিষ্ট থানা কর্তৃক অস্থায়ী পরিচয়পত্রও প্রদানের ব্যবস্থা করা যেতে পারে। কাজটি সহজ নয় মানি। তবে মেট্রোপলিটন শহরে বসবাসকারীদের নিরাপত্তায় এ ধরনের একটি ব্যবস্থা থাকলে বোধ হয় ভাল হত।
সেই সাথে এই সব উদবাস্ত মানুষগুলি মফস্বলে চলে গেলে সেসব যায়গায়ও কর্মচাঞ্চল্য বেড়ে যাবে। সার্বিকভাবে যা দেশের অর্থনীতির জন্যও মঙ্গলজনক।

[email protected]
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

×