somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষক জাতির শ্রেষ্ঠ সন্তান

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কৃষিজাত পণ্যের উপযুক্ত মূল্য দিন। কৃষক বাঁচান দেশ বাঁচবে। যে সরকার কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে ব্যর্থ তাদের তুলনা চলে একমাত্র নীলকরদের সাথে। আমরা এ দেশে তেমন শাসক চাই না।
আমাদের সরকার বাহাদুর অনেক কিছুই করেন কৃষকের জন্য কি করেন। ঋন দান, সামান্য কিছু ভর্তুকির বিপরীতে ধান চালের যে দর বেধে দেন তাতে তাদের সারা বছরের উৎপাদন খরচই ওঠেনা শ্রমের মূল্য তো দূরের কথা।
আমরা যে চাল কিনি ৫০ টাকায় কৃষক তার মূল্য পান অর্ধেকটা মাঝখানে সবটাই খেয়ে নেয় মধ্যসত্বভোগী আর দালালরা। কৃষক কি পায়?
সরকার তার কর্মচারীদের উত্তরোত্তর বেতন বৃদ্ধি করছে। করুক সমস্যা নেই। ব্যবসায়ীরা পন্যমূল্য বৃদ্ধি করে লাভ নিশ্চিত করছে, করুক।কিন্তু কৃষক তো আর তা পারছে না।
কৃষককে তাকিয়ে থাকতে হয় সরকার কত টাকা মূল্য নির্ধারন করে দিচ্ছে তার উপর। সরকার লক্ষ রাখে চালের মূল্যবৃদ্ধিতে আবার গন অসন্তোষ যাতে না দেখা দেয়। উভয় চাপে পড়ে কৃষক চিড়ে চ্যাপ্টা।
সরকারকে যখন গন অসন্তোষ মাথায় রেখেই নিতি নির্ধারন করতে হচ্ছে তখন তারা কৃষকের জন্য ফ্রি চিকিৎসা কার্ড, ফ্রি যাতায়াত সুবিধা, তাদের সন্তানদের জন্য ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করছেন না কেন? কৃষক জাঁতীর শ্রেষ্ঠ সন্তান কারন তারাই অন্নের যোগান দাত। কৃষককে মাথায় করে রাখুন। তাতে দেশের অর্থনীতি মুখ থুবরে পড়বে না বরং দেশের অগ্রগতি আরো গতিশীল হবে।
এ জীবনে যত তর্ক করেছি তার অধিকাংশই চালের দাম এত বাড়ল কেন এই নিয়ে। যারা এই কুতর্কটা জুড়ে দেন তাদের অধিকাংশ তোমাদের ভাষায় শিক্ষিত যদিও ওদেরকে আমি মূর্খ শয়তান বলেই ডাকি।
তাদের কাছে যখন জানতে চাই গত দশ বছরে তোমার বাসা ভাড়া কতগুণ বেড়েছে?
তোমার বিদ্যুৎ বিল, যাতায়াত খরচ, পড়ালেখা-চিকিৎসা ব্যয় কতগুণ বেড়েছে। তখন সে সঠিক হিসাবটাই দেয় এমনকি এর পেছনে যৌক্তিক ব্যাখ্যাও তার কাছে থাকে। গাধার বাচ্চাদের কাছে কেবল কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির যৌক্তিক ব্যাখ্যা থাকে না। না পারতে শেষে বলে সরকার ক্ষমতায় আসার আগে তো বলেছিল দশ টাকা সের দর চাল খাওয়াবে।
কবে কোথায় বলেছিল এ প্রশ্নের উত্তর আবার তাদের কাছে নেই। তখন বলি, কোন রাজনৈতিক দল যদি এটা বলেও থাকে তাহলে তো তাদের ভোট দেয়াই উচিৎ নয়। কারণ কৃষকের মুখের ভাত কেড়ে নিয়ে যে সরকার অন্য সবাইকে খাওয়াতে চায় সে সরকার তো দেশের শত্রু জাঁতীর শত্রু। যে কৃষক কোটি কোটি মানুষের অন্নের যোগান দেবে তাকে রাখতে হবে সবথেকে সবল। তাকে থাকতে হবে সব থেকে স্বচ্ছন্দ। আর যদি কৃষক থাকে ভুখা, নাঙ্গা তাহলে নিশ্চিত যেন তোমাদেরকেও থাকতে হবে অভুক্ত।
নীলকরদের সাথে সে সরকারের পার্থক্য কোথায়?

[email protected]
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×