somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের মহা সৌভাগ্যবান চালক গন!

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাংলাদেশে একটি মাত্র উপায়ে ঘটিত হত্যাকাণ্ড সর্বদাই বৈধ। যা নিয়ে কখনোই কেউ উচ্চকিত হন না। আর সেটা হল সড়ক দুর্ঘটনার নামে চালানো হত্যাকাণ্ড। সম্ভবত দেশে প্রতিদিনের স্বাভাবিক মৃত্যুকেও ছাড়িয়ে যাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার।
সমস্যা নেই, আমরা ভবিতব্য বলে মেনে নিয়েছি!
আমাদের দেশে ঘোষিত অপরাধীকে বিনা বিচারে হত্যা রোধে মানুষ উচ্চকিত হন। আমাদের দেশে বন বাঁচাতে মানুষ উচ্চকিত হন।
বাঘ বাঁচাতে কিংবা অতিথি হাতি বাঁচাতে মানুষের কান্নার রোল পরে।
অতিথি পাখী বাচাতেও আমরা যথেষ্ট সচেতন।
কেবল মাত্র গাড়ী চালক গন যখন কোটি প্রাণকে নিয়ে নিত্য ছিনিমিনি খেলে। যখন প্রতিদিন মৃত্যুর মিছিল দেখি দেশ জুড়ে। আমরা তখনই কেবল ভাগ্যের উপরে দায় চাপাই। তখন সব দায় নিয়তির। কেবল তখনই আমরা মনে করি মৃত্যু তো অবধারিত। যার যখন যেভাবে মৃত্যু নির্ধারিত তার সেভাবেই মৃত্যু হবে। আমাদের দেশের মত এমন সৌভাগ্যবান চালক পৃথিবীর আর কোন দেশে কি আছে?
তারা হত্যা করবেন কিন্তু তাদেরকে হত্যাকারী বলা যাবে না। তাদের বিরুদ্ধে কদাচিৎ কোন মামলা হলেও তারা বায়বীয় হয়ে যান তাদের ধরা যায় না। যদিওবা কখনো ধরা পরেই যান তাদের নামকাওয়াস্তে সাজা হয়। কখনো কখনো সাজাই ভোগ করতে হয় না।
যে যায় সে যায়। যে ক্ষত সে রেখে যায় তা দেখার কেউ নেই। সাজানো গোছানো একেকটি পরিবার মুহূর্তে পথে নেমে আসে এটা যেন কোন ব্যাপারই না! আর যে মৃতপ্রায় হয়ে বেঁচে থাকেন?
পরিবারের একমাত্র সক্ষম ব্যক্তিটিই তখন হয়ে পরেন পরিবারের বোঝা! চোখ বুঝে নিজেকে সেখানে নিয়ে গিয়ে ভাবুন তো কতটা দুর্বিষহ হতে পারে সে জীবন। আমরা এখনো রুখে দাঁড়াচ্ছি না। কেন দাঁড়াচ্ছি না ? কেন প্রত্যেকটি দুর্ঘটনা কবলিত গাড়ী চালক এবং গাড়ীর মালিকদের আইনের আওতায় আনা হচ্ছে না?
প্রসঙ্গত উল্লেখ্য কদিন আগে এনা'র একটি গাড়ী দুর্ঘটনা কবলিত হল আক্রান্ত মাইক্রো বাসটির একটি তাৎক্ষনিক ভিডিও ফেস বুকে কে বা কারা পোষ্ট করেছিল সেই বীভৎস ভিডিও দেখে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল। আমি নিজেও পুরোটা দেখতে পারিনি। এভাবে যদি প্রতিটি দুর্ঘটনার ভিডিও চিত্র জনসম্মুখে চলে আসত তাহলে হয়ত আমরা বুঝতে পারতাম প্রতিদিন রাস্তায় কি পরিমাণ মানুষকে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে হয়। সে দৃশ্যও কতটা ভয়াবহ। যারা ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল করেন তারা ভাল করেই জানেন এনা গাড়িগুলো কতটা বাজে ভাবে চালানো হয়। ঐ গাড়ী দেখলেই আত্ম রক্ষার্থে সবাই জায়গা করে দেয়। আমাদের প্রশাসন দেখে না!
উত্তর বেঙ্গলে আছে ন্যাশনাল, হানিফ এরা যেন মানুষ মারতেই রাস্তায় নামে। এভাবে দেশের প্রতিটি রুটেই দু একটি পরিবহন কোম্পানি আছে যারা এতটাই বেপরোয়া যে, অন্য সব গন পরিবহন রাস্তায় তাদের জায়গা করে দিতে পারলেই বাঁচে। প্রশাসন নীরব! এর বাইরে আছে মটর সাইকেলের দৌরাত্ব্য। কি হাইওয়ে, কি জনপদ এদের অত্যাচারে মাঝে মাঝে রাস্তার ফুটপাতে হাটাও দায়। অনেক সময়ই এদের কারণে হাইওয়েতে দ্রুত যান গুলি দুর্ঘটনার কবলে পরে। এ ছাড়াও হাইওয়েতে রয়েছে স্বল্পগতির অজস্র বাহন। এর বিরুদ্ধে আইন রয়েছে অথচ প্রশাসন নীরব।
বাংলাদেশ এমন একটি দেশ যেখানে গাড়ী চালকদের রক্ষার জন্য আছে অনেক গুলি সংগঠন যাত্রীদের রক্ষার্থে আছে কেবল ফাকাবুলি। আর সে কারণেই নির্বিচারে মারা পড়ছে মানুষ। দেখার কেউ যেন নেই। এমনকি আমরা নিজেরাও নিজেদের রক্ষার্থে সোচ্চার নই। আমাদের বাঁচাবে কে?

[email protected]
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৩
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×