somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৃষ্টি স্বাধীন সত্তা নয় সময়ের ধারাবাহিকতায় যুক্ত এক একটি অংশ মাত্র।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন আপনাকে টাইম ট্রাভেল করে পাঁচ বছর পিছিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হল। আপনি কি করবেন?

একই ঘটনাসমূহের পুনরাবৃত্তি করবেন নাকি আপনার জীবনে নতুন কোন ঘটনা যুক্ত হবে?

মোটেই না, সে ক্ষেত্রেও আপনার জীবনটা একই ধারায় চলবে যেমনটি এখন চলছে। কিছু বিয়োজিত হবে না কিছু যুক্তও হবে না। একে যদি বলি পূর্ব থেকে প্রোগ্রামিং করে দেয়া একটি যন্ত্র সেটা মনে হয় খুব একটা অত্যুক্তি হবে না। কারণ আপনি নিজেও সময়ের অংশ। আপনার সাথে জড়িয়ে আছে আপনার পাওয়া সময়ে ঘটে যাওয়া সকল বস্তুগত এবং অবস্তুগত বিষয় সম্পৃক্ত ঘটনাপ্রবাহ। যার উপরে দাড়িয়ে ভবিষ্যৎ রচিত হবে আর সেটাও নির্ধারিত। যদিও আমরা তা জানি না। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এই ধারাবাহিকতা এর সাথে সম্পৃক্ত মানুষ থেকে অণুজীব। একটি প্রাণঘাতী জীবাণু পর্যন্ত এই ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজেই সে ধারাবাহিকতা রক্ষা করতেই আপনি পুনরায় একই ঘটনাসমূহের পুনরাবৃত্তি করতে বাধ্য। নয়ত সৃষ্টি জগত সুশৃঙ্খলভাবে তাঁর শেষ নিয়তি অবধি পৌঁছুতে সক্ষম হবে না।সৃষ্টি জগতের নিয়মের ব্যত্যয় ঘটবে। আর সেটা কোনোভাবেই প্রকৃতি মেনে নেবে না।

তাহলে প্রশ্ন থেকে যায়, সৃষ্টি কি আসলেই স্বাধীন সত্তা? নাকি সময়ের ধারাবাহিকতায় যুক্ত এক একটি অংশ মাত্র। যে কেবল পূর্ব নির্ধারিত ক্রিয়া কর্মই সম্পাদন করে চলেছে অবিরাম অর্থাৎ ধরুন আপনাকে টাইম ট্রাভেল করে পাঁচ বছর পিছিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হল। আপনি কি করবেন?

একই ঘটনাসমূহের পুনরাবৃত্তি করবেন নাকি আপনার জীবনে নতুন কোন ঘটনা যুক্ত হবে?

মোটেই না, সে ক্ষেত্রেও আপনার জীবনটা একই ধারায় চলবে যেমনটি এখন চলছে। কিছু বিয়োজিত হবে না কিছু যুক্তও হবে না। একে যদি বলি পূর্ব থেকে প্রোগ্রামিং করে দেয়া একটি যন্ত্র সেটা মনে হয় খুব একটা অত্যুক্তি হবে না। কারণ আপনি নিজেও সময়ের অংশ। আপনার সাথে জড়িয়ে আছে আপনার পাওয়া সময়ে ঘটে যাওয়া সকল বস্তুগত এবং অবস্তুগত বিষয় সম্পৃক্ত ঘটনাপ্রবাহ। যার উপরে দাড়িয়ে ভবিষ্যৎ রচিত হবে আর সেটাও নির্ধারিত। যদিও আমরা তা জানি না। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এই ধারাবাহিকতা এর সাথে সম্পৃক্ত মানুষ থেকে অণুজীব। একটি প্রাণঘাতী জীবাণু পর্যন্ত এই ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজেই সে ধারাবাহিকতা রক্ষা করতেই আপনি পুনরায় একই ঘটনাসমূহের পুনরাবৃত্তি করতে বাধ্য। নয়ত সৃষ্টি জগত সুশৃঙ্খলভাবে তাঁর শেষ নিয়তি অবধি পৌঁছুতে সক্ষম হবে না।সৃষ্টি জগতের নিয়মের ব্যত্যয় ঘটবে। আর সেটা কোনোভাবেই প্রকৃতি মেনে নেবে না।

তাহলে প্রশ্ন থেকে যায়, সৃষ্টি কি আসলেই স্বাধীন সত্তা? নাকি সময়ের ধারাবাহিকতায় যুক্ত এক একটি অংশ মাত্র। যে কেবল পূর্ব নির্ধারিত ক্রিয়া কর্মই সম্পাদন করে চলেছে অবিরাম অর্থাৎ সৃষ্টি সময়ের ক্রীড়নক মাত্র?

দ্বিতীয় খন্ড

সাধারণ ভাবনা হল, সৃষ্ট বস্তু স্বাধীন। তাদের ইচ্ছাধীন কর্মকাণ্ডে সময় নিজেকে সম্পূর্ণ করে সামনে এগিয়ে যায়? কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হতে গেলে যে সমস্যাটা হয় তাহলো পরস্পর বিরোধীতা। ফলে সৃষ্টি জগত তার নির্দিষ্ট নিয়মে চলতে পারবে না। যেমন পৃথিবীতে যখন যে প্রাণের সন্নিবেশ হওয়ার কথা তা হবে না। আবার যা সন্নিবেশ ঘটেনি তাই ঘটার সম্ভাবনা দেখা দেবে।

যেমন সৃষ্টির একটি স্বাভাবিক নিয়ম হল যার একবার বিলুপ্তি ঘটে তা আর ফিরে আসে না। আর সেটা মাথায় রেখেই মানুষ পরবর্তী পৃথিবীকে সাজায়। আমরা নিশ্চিতভাবেই ধরে নিয়েছি ডাইনোসরের আর আগমন ঘটবে না।এই নিশ্চয়তা আমরা পেয়েছি প্রকৃতির চিরায়ত নিয়ম ঘেঁটে। যদি সে নিয়মে ব্যত্যয় ঘটে তাহলে কি হতে পারে সেটা স্পিলবার্গ তাঁর সিনেমায় দেখিয়েছেন। সেই বিভীষিকার মধ্যে আমরা পরে যেতাম। এ গেলো একদিক। আরেকটি বিষয় ভাবুন যদি হিটলার একজন দরদী মনের মানুষ হতেন। যদি সে সারা বিশ্বকে পদানত করার মরন খেলা না খেলত তাহলে কি হত? দ্বিতীয় বিশ্ব যুদ্ধ হত না। বিশ্ব রাজনীতির এই রূপ দেখা যেত না। যুক্তরাষ্ট্র বিশ্ব মোড়ল হতে পারত না। আজকের পৃথিবী হত সম্পূর্ণ অন্যরকম। তাঁর থেকে বড় কথা যে মানুষগুলো মারা গেল যে পরম্পরা গুলো তৈরি হতে পারল না, সেগুলো তৈরি হত।

কিন্তু সেটা তো হওয়ার কথা নয়। হিটলার এমনটা করতে বাধ্য এটা প্রকৃতি কতৃক নির্ধারিত। সৃষ্টি স্বাধীন হলে সৃষ্টির কর্মকাণ্ডে প্রকৃতির চিরায়ত নিয়ম ক্ষণে ক্ষণে পালটে যেত। যা স্মরণ কালে ঘটে নি আর আগামীতেও ঘটার সম্ভাবনা নেই।

আমরা খুব সাধারণ ভাবে দেখতে পারি, মানুষের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যা সে ভাবতেও পারে না, আশা করে না। এমন এমন অবস্থা তৈরি হয়ে যায় যেখান থেকে একজন মানুষ হাজার চেষ্টা করেও বেরিয়ে আসতে পারে না। কারণটা কি? নিয়তি বলি বা পূর্ব নির্ধারিত প্রোগ্রামিং করা বলি বিষয়টা তো তাই দারায়।

আপনাকে জীবনে এমন কিছু অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে যেখানে একেবারেই আপনার ইচ্ছার প্রতিফলন ঘটেনি। আবার আপনি চাইলেও সেখান থেকে বেড়িয়ে আসতে পারে না।

অতএব আমাদের পূর্বের সিদ্ধান্তেই ফিরে যেতে হচ্ছে, সৃষ্টি সময়ের ক্রীড়নক মাত্র। যদি তাই হয় তাহলে যে অপরাধ করছে তার দায় কতটা? সে প্রশ্নও তো থেকে যায়?

আবার দেখুন পৃথিবী বহু সভ্যতা ধ্বংস হয়ে গেছে সেটাও কিন্তু প্রাকৃতিক নিয়মেই। পুরাতন সে সব সভ্যতা যারা গড়ে তুলছিলেন তাঁরা কেন অমোঘ নিয়তিকে এড়াতে পারলেন না? যদি তা মানুষেরই নিয়ন্ত্রণাধীন হত।

ধর্ম গ্রন্থের কল্যাণে আমরা এও জানি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে এবং পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। সে রকম আলামতও ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। পরিণতি জেনেও বিশ্ব কিন্তু সে দিকেই ধাবিত হচ্ছে। তাহলে কি ধরে নেব যে, সবই পূর্ব নির্ধারিত?

[email protected]
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×