
বেগম জিয়ার দুর্নীতির দায়ে জেলকে যদি জায়েজ করতে হয় তাহলে, একই সাথে দ্রুত বিচারের আওতায় এনে আলোচিত সবগুলো দুর্নীতির বিচার করে দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে। নয়ত বিএনপির দাবী অনুযায়ী এই রায়টি রাজনৈতিক বিবেচনা প্রসূত রায় বলেই জন মানসে বদ্ধমূল হবে। আর সেটা যে আওয়ামী সরকারের কপালে অমোচনীয় কালিমালিপ্ত করবে সেটা নিশ্চয়ই তারা উপলব্ধি করতে পারবেন।
এই উপলব্ধিটা যত দ্রুত হবে, দেশ ও আওয়ামীলীগের জন্য ততই মঙ্গল। আর যদি তারা সত্যিই মনে করে দল ও সরকারের মধ্যে কোন দুর্নীতিবাজ নেই(!) তাহলে তো ভবিষ্যতই বলে দেবে দলটির কপালে কি আছে।
বিএনপি ধ্বসে গেলেই যে আওয়ামীলীগ সর্বেসর্বা হয়ে যাবে এটা ভাবার কোন কারণ নেই। প্রকৃতি শূন্যতা পছন্দ করে না এমন কি নিজে থেকেই তা পূরণ করে দেয়। বিএনপি যদি কোমর সোজা করে দাড়াতে না পারে, নতুন শক্তির উদ্ভব হবে এটাই স্বাভাবিক। অতএব সৎ থাকুন, সত্য বলুন, ব্যক্তি নয় দল এবং দেশকে নিয়ে ভাবুন। এক চোখা নিতি পরিহার করুন। অন্যথায় সকল অর্জন এক নিমেষেই ধূলিসাৎ হয়ে যাবে। তখন আজ যাদের বাচাতে চাইছেন তাদের টিকিটিও খুঁজে পাবেন না।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


