somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতারনা..,,

০৪ ঠা জুন, ২০২১ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বলুন তো ঠকে কারা?
যারা অর্ধেক মূল্যে জিনিষ কেনে।
যারা ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে।
যারা অন্ধ, বিবেকবর্জিত। বাস্তবতার ধার ধারে না।

বলুন তো কাদের টাকা মেরে অর্থলগ্নি কারী প্রতিষ্ঠান লাপাত্তা হয়?
যারা সরকারী/বেসরকারি ব্যাঙ্কের দ্বিগুণ তিনগুন সুদে টাকা গচ্ছিত রাখে।

এবার বলুন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কি কারণে শতভাগ ঠিকঠাক একটি পণ্য অর্ধেক মূল্যে বিক্রি করবে?
কোন শিক্ষিতা, বিত্তশালী সুদর্শনা কোন দুঃখে অশিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবকের সাথে ঘর বাধবে?
কিংবা যেখানে সরকারী সকল সুযোগ লাভ করা স্বত্বেও কোন ব্যাংক ৬/৭ পার্সেন্ট এর বেশি সুদ দিতে পারে না সেখানে অখ্যাত ভাঙ্গাচোরা দালানে ছোট ছোট কক্ষ ভাড়া নিয়ে গড়ে তোলা অর্থলগ্নি প্রতিষ্ঠান কিভাবে ১২ থেকে ১৫ পার্সেন্ট কখনো কখনো তার থেকেও বেশি সুদ দিতে পারে?

লোভ এক ধরনের মরণ নেশার মত যাতে মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায় আর সে তখন ভুল করে। একের পর এক ভুল। যখন চৈতন্য ফেরে তখন দুনিয়া শুদ্ধ লোককে দোষ দেয়। তাও একবার নিজের দোষটা দেখে না।
আবার কিছু লোক আছে যারা ভাল জিনিষ কম দামে কেনার জন্যে হন্য হয়ে ঘোরে। আরে বাবা ভাল চাও তো ভাল দাম দাও। না তা দেবে না। আহাম্মকির তো একটা মাত্রা থাকে। এদের বোঝাবে কে? অতঃপর ভেজাল পন্যের খপ্পরে পরা।
জিনিষ চাইবেন ভাল, দাম দিবেন কম। বিক্রেতা আপনাকে ভেজাল পণ্য দিবে না করবেটা কি? ঐ ব্যাটার দোকান ভাড়া, কর্মচারীর বেতন বাড়ির খরচের জোগান কি বারো ভুতে জোগাবে?

যে দোকানী পণ্যের সঠিক মূল্য চায় তিনি সঠিক পণ্যটি সরবরাহ করেন যে কম দাম হাঁকায় সে তার লাভটা অন্য উপায়ে ঠিকই আদায় করে নেয়। এটা তো সহজ হিসাব।
ব্যবসায়ী ব্যবসা না করে কেনা দামে বা তার থেকেও কম দামে আপনাকে পণ্য দিল আপনি খুশিতে ডগমগ হয়ে বাড়ি চলে এলেন। একবারও ভাবলেন না ঐ বেটা তো এই বেচেই খায়। ও যদি ব্যবসাই না করল তাহলে খাবে কি?

বিষয়টা হল, বিচার বুদ্ধিসম্পন্ন মানুষ কখনোই ঠকে না। স্বাভাবিক প্রক্রিয়ায় চললে; সোজা রাস্তায় চললে কেউ তাকে চাইলেও বিপদে ফেলতে পারে না। প্রতারক তার ফাঁদে কেবল অতি লোভী আর আহাম্মক শ্রেণীর মানুষকেই ফেলতে পারে। কাজেই লোভের লাগাম টানুন, অন্ধ বিশ্বাস বন্ধ করুন, সুস্থ চিন্তা করুন, বাস্তবতার নিরিখে বিচার করুন। সহজেই প্রতারণার ফাঁদগুলো দেখতে পাবেন। এরপরেও যে আপনি ক্ষতির স্বীকার হবেন না তা নয়। হতেই পারেন আবার নাও হতে পারেন। দায়মুক্ত তো থাকতে পারবেন।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২১ সকাল ১০:৫৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×