somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার কি এদের দমনের মুরোদ রাখে

২৬ শে জুন, ২০২১ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শনিবার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে।প্রথম আলো

তাদের কাছে লক ডাউনের অর্থ বিশাল ছুটি। এ ছুটি তাঁরা একা কাটাতে পারবেন না মোটেই; আর তাই ছুটছেন বাড়ীর পথে। কি অদ্ভুত এই মানুষগুলো। বলছেন কাজ না থাকায় ঢাকায় থাকার খরচ মেটাতে পারবেন না বলে বাড়ি যাচ্ছেন। অথচ বাড়ি যেতে যে টাকা খরচ করছেন এবং বাড়ি থেকে আসতে যে টাকা খরচ করবেন তাতে অনায়াসেই লক ডাউনের কদিন ঢাকায় থাকতে পারতেন।
তারা পরি মরি করে ছুটছেন বাড়ীর পথে। কেউ ভাইরাস নিয়ে যাচ্ছেন, কেউ পথ থেকে ভাইরাস আক্রান্ত হয়ে বাড়ী পৌঁছুবে্‌ আবার কেউ বাড়িতে গিয়ে আক্রান্ত হবেন। লক ডাউন শেষে এরা আবার ঢাকায় ফিরবেন ভাইরাস বয়ে নিয়ে।
কেন তারা এমন করছেন? এর ব্যাখ্যা কারো কাছেই নেই। সরকার এদেরকে থামাতে পারছে না অথবা থামাতে চাইছে না। সরকারের এই ব্যর্থতা বা ইচ্ছাকৃত ত্রুটির ফলে দেশের বেশির ভাগ মানুষ সব নির্দেশনা মেনে চলেও এদের কারণে ভোগান্তির হাত থেকে রেহাই পাচ্ছে না। পনেরটা দিন সবাই মিলে কষ্ট করলে পনেরটা মাস দেশের কোটি কোটি মানুষকে কষ্ট করতে হত না। এর দায় কে নেবে?

কয়েক লক্ষ স্বেচ্ছাচারী মানুষ কয়েক কোটি মানুষকে এভাবে বছরের পর বছর ভোগাবে তাদের কোন শাস্তি হবে না? এ কেমন কথা?
ইচ্ছাকৃত ভাবে মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলা যদি অপরাধ না হয় তাহলে তো চুরি, ছিনতাই, দুর্নীতি এসব তো অপরাধ বলে গণ্য হওয়ারই কথা নয়। কেন শুধু শুধু বেচারাদের শাস্তির আওতায় আনা!


আমাদের আইন প্রণেতারা কি আসলেই বোঝেন; কোনটা অপরাধ কোনটা নয়? একের পর এক লক ডাউনে অসংখ্য ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। স্কুলের শিক্ষক চাকুরী হারিয়ে স্ত্রী সন্তানদের গ্রামে রেখে ঢাকায় এসে বাড়ীর দারোয়ানের চাকুরী খুঁজছে। কত মানুষ কাজ হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষা বন্ধ। এরপরেও আমাদের আইন প্রণেতারা বুঝতে পারেন না এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরী! প্রয়োজনে আইন প্রণয়ন করে হলেও এদের ঠেকানো প্রয়োজন।
সাধারণ মানুষের এমন অবস্থার পরেও যে দেশের সরকার নমনীয়তার কথা বলে কিছু অসভ্য, অভদ্র, বেকুব মানুষকে শক্ত হাতে দমন না করে ছার দিয়েই যাচ্ছে এরপরে তো মানুষ সেই সরকারের বিরুদ্ধেই শ্লোগান তুলবে। আর সেটা কি খুব দোষের কিছু হবে?

আজ সাধারণ মানুষের প্রশ্ন, বিশ কোটি বাংলাদেশী কি বিশ লক্ষ মানুষের স্বেচ্ছাচারিতার স্বীকার হয়ে বছরের পর বছর ভুগতেই থাকবে নাকি সরকার এদের দমনের মুরোদ রাখে?
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২১ দুপুর ২:৪৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×