somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবাস বাংলাদেশ

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কবি সুকান্ত ভট্টাচার্য তার 'দুর্মর' কবিতায় সাহসী, প্রতিবাদী, অন্যায়ের কাছে মাথা নত না করার যে বাংলাদেশকে দেখিয়েছেন। - 'সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী/অবাক তাকিয়ে রয়/জ্বলে-পুড়ে-মরে ছারখার/ তবু মাথা নোয়াবার নয়। 'বাংলার তরুন সেনানীরা যেন সেই বাংলাদেশকেই বিশ্ব দরবারে তুলে ধরার ব্রত নিয়ে এগিয়ে চলেছে।
অস্ট্রেলিয়ার কোনো সম্প্রচার সংস্থাই চলমান বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি ২০ খেলা দেখানোর স্বত্ব না কেনায় সিরিজটি অস্ট্রেলিয়ার জনগণ দেখতে পাচ্ছে না। জানা গেছে, বাংলাদেশ দলের হোম সিরিজের সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ার ফক্সটেলের কাছে খেলা দেখানোর স্বত্ব বিক্রি করতে চাইলেও তারা তাতে ইতিবাচক সাড়া দেয়নি। এমন ঘটনা ১৯৯৪ সালের পর বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজেই প্রথম ঘটল। অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের এই খেলাটি তাদের কাছে এতটাই মুল্যহীন মনে হয়েছে!

বাংলাদেশে এসে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা একদিকে যেমন বাবল বন্দি হয়ে থেকেছে অন্য দিকে খাবারের শেফটা পর্যন্ত নিয়ে এসেছেন অস্ট্রেলিয়া থেকে। তাঁরা যেন সর্গের দেবতা করুণা করে মর্ত্যে নেমে এসেছেন! এমনই ভাবখানা। এদের পতন চায় না ক্রিকেট বিশ্বে এমন একটি দেশও নেই। এদের অহমিকা আর অসৌজন্যের উদাহরণ দিতে বসলে শেষ হবার নয়। আর সে কাড়নেই বোধ হয় বাংলাদেশের সোনার টুকর ছেলেরা যখন ওদের এক একটা উইকেটের পতন ঘটিয়েছেন তখন বাঘের হুংকার ছেড়েছেন। যেন বলতে চেয়েছেন সর্গ থেকে এবার তোদের মাটিতে নামিয়ে এনে তবেই ছাড়ব। তাঁরা তা করে দেখিয়েছেনও। ভারতের আনন্দবাজার যখন দ্বিতীয় টি ২০ জেতার পরেও লেখে অঘটন! তখন শুধু অস্ট্রেলিয়া নয় ভারতও অহংকারের আরেকটা উদাহরণ হয়ে থাকল। কিন্তু সিরিজ জয়ের ম্যাচ শেষে সেই আনন্দবাজারই এবার সত্যের দুয়ারে এসে দাড়াতে বাধ্য হয়েছে। এবার সংবাদমাধ্যমটি শিরোনাম করেছে, ‘বাংলাদেশের চমক, দুই ম্যাচ বাকি থাকতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ জয়’।

প্রথম দুটি খেলায় বাংলাদেশ ডমিনেট করে জিতলেও তৃতীয় খেলাটিতে বাংলাদেশ দারুণ মুনশিয়ানাও দেখিয়েছে। শুরু থেকেই বার বার অস্ট্রেলিয়ার দিকে হেলে যাওয়া খেলাটিকে বার বার নিজেদের দিকে টেনে এনে শেষ হাসিটা হাসা এক কথায় অসাধারণ। অষ্ট্রেলিয়ার মত দলকে পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে মাত্র ২০ রানে আঁটকে রেখেছে বাংলার তারুন্য নির্ভর এই দলটি। নিকট অতীতে যে কোন ফরম্যাটে বিশ্বের কোন দলই কি এটা পেরেছে?
ফলাফলের দিকে তাকান। প্রথম ম্যাচে ১০৮ রান, দ্বিতীয় ম্যাচে ১২১ রান তৃতীয় ম্যাচে ১১৭ রান এই হচ্ছে অস্ট্রেলিয়ার রানের বহর। অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশের ২৩ রানে জয়, দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে, তৃতীয় ম্যাচে বাংলাদেশ ১০ রানে হারায় অস্ট্রেলিয়াকে। এরপরেও কি ক্রিকেট মোড়লরা তাচ্ছিল্যের চোখে তাকাবে। তাকাতেই পারেন কিন্তু তারুণ্যে ভরপুর আমাদের এই সেনারাও ক্রিকেট বিশ্বকে খুব ভালভাবেই জানান দিচ্ছে। একদিন ঠিক ক্রিকেট বিশ্ব শাসন করবে তাঁরা। সেদিন আজকের প্রভুরাই আমদের ভেট দেবে। সেই সুদিনের অপেক্ষায়।

সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×