somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ হিরো আলম এবং কিছু প্রশ্ন

২০ শে জুলাই, ২০২৩ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একজন আশরাফুল আলমের হিরো আলম হয়ে ওঠাটা সত্যিই অনেক চমকপ্রদ। দিনের পর দিন শত প্রতিকুলতা পেরিয়ে একক চেষ্টায় সে আজকের হিরো আলম। রুচির দুর্ভিক্ষে পরা ভুখা মানুষগুলোকে সে রসদ যুগিয়েছে দিনের পর দিন। নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিজের মত করে। সে দেখেছে এ দেশের মানুষ তার শিল্পকলায় যার পর নাই আপ্লুত। সে সেটা লুফে নিয়েছে। সে দেখেছে এ দেশের মানুষ নেতৃত্বের খরায় ভুগছে। এবার সে নেতা হিসেবে আবির্ভুত হল। প্রথমে জেলা শহরে তারপরে রাজধানীতে। জেলা শহরে নির্বাচন করতে গিয়ে সে দেখেছে মানুষ তাকে সমর্থন করছে, তাহলে কেন এগিয়ে যাবে না। তার চেষ্টা তার সফলতাওকে অবশ্যই সম্মান জানাতে হবে। সেটা তার প্রাপ্য।
রাজনীতির মাঠে তাকে কখোনোই এমন অবস্থায় পরতে হয় নি যে, তাকে মাঠ ছেড়ে দিতে হবে না। যতটুকু প্রতিকূলতা তার সবটাই কাগজে কলমে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রলের স্বীকার হওয়া এ সবের মধ্যেই সিমাবদ্ধ ছিল। এই প্রথম তাকে আমাদের প্রথাগত রাজনৈতিক সংস্কৃতির স্বীকার হতে হল। যা অত্যন্ত ন্যক্যারজনক। যেভাবে হিরো আলমকে আঘাত করা হয়েছে তা কোনভাবেই গ্রহন যোগ্য নয়। তথাপিও কিছু প্রশ্ন থেকেই যায়।

* এতগুলো ক্যামেরার সামনে মুল রাস্তায় এসে কেন তাকে মারা হল?
* সর্বদা তার সাথে থাকা লোকগুলো ঠিক এই সময়েই কেন আলাদা হয়ে গেল?
* তাকে এমনভাবে মারা হল যাতে তার কোন শারীরিক ক্ষতি না হয়, কেন?
* সারা মাস গেল ভোটের পুরোটা দিন পার হল, আধা ঘন্টা বাকি থাকতে হিরো ওখানে কেনই বা পূনরায় গেল?
* সর্বপরি এটা কি মার ছিল নাকি ইউটিউবের কনটেন্ট ছিল?

এবার লক্ষ করুন এর তাৎক্ষনিক প্রতিক্রিয়াগুলো তাহলে আমার প্রশ্নগুলো হয়ত আপনারও প্রশ্ন হয়ে উঠবে। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এমনকি জাতিসঙ্ঘ সব জায়গা থেকে তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া। যেন আগে থেকেই ড্রাফট করা। আশ্চর্য হচ্ছেন! আশ্চর্য হওয়ার কোন কারন নেই! নেতাহীন বাংলাদেশে শেখ হাসিনার প্রতিপক্ষ তো দার করাতে হবে। যেহেতু প্রতিপক্ষে নেতা পাওয়া যাচ্ছে না সেহেতু পরিস্থিতি সৃষ্টির বিকল্প নেই। আর সেই পরিস্থিতি সৃষ্টি করতে আগামীতে এমন আরও অনেক চমকপ্রদ কনটেন্ট আমরা দেখতে পাব, নিশ্চিত থাকুন।
কুশীলব থেমে থাকে না এক ব্যর্থ হলে পরবর্তীজনকে দৃশ্যপটে নিয়ে আসে।
সেই ধারাবাহিকতায় নুরু গেল - হিরো এল। পরবর্তী এপিসডে কে এখন সেটাই দেখার বিষয়।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২৩ রাত ৯:১৬
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×