somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ব্লগার আকাশ
দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

মুভি রিভিউ: "কাথথি"

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"ভাই... দুই একটা ভালো তামিল মুভির নাম বলেন তো??"- এমন মেসেজ ইনবক্সে প্রায়ই আসে। প্রত্যুত্তরে আমি সবার প্রথমে "Kaththi" সিনেমাটি তাদের সাজেস্ট করি। সুপারস্টার বিজয়ের ক্যারিয়ারে তো বটেই, পুরো তামিলেই "কাথথি" আমার সবচেয়ে প্রিয় সিনেমা।

কাহিনী সংক্ষেপঃ কলকাতার জেলখানায় বন্দী কাথির (বিজয়)। জেল পালানো এক কয়েদিকে ধরতে পুলিশকে সহায়তা করার কৌশলে সে নিজেই জেল থেকে পালায় এবং চেন্নাই চলে আসে। চেন্নাইয়ে এসে তার বন্ধু রবির সাহায্যে ব্যাংকক চলে যাওয়ার প্ল্যান করে। কিন্তু এয়ারপোর্টে অঙ্কিতা (সামান্থা)-কে দেখা মাত্রই তার প্রেমে পড়ে যায়। অঙ্কিতার সাথে সম্পর্ক গড়ে তোলার আশায় ব্যাংকক যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দেশেই থাকবে বলে ঠিক করে কাথির।

কাথির ও তার বন্ধু রবি একজনকে রাস্তায় আহত অবস্থায় পায়, যার নাম জিবা। আশ্চর্য্যজনক হলো, জিবাও পুরোপুরি কাথিরের মতোই দেখতে! কাথির তাকে হাসপাতালে ভর্তি করে এবং পুলিশের হাত থেকে বাঁচার জন্য এই সুযোগটি কাজে লাগায়। কাথির নিজের তথ্য দিয়ে তার মানিব্যাগ, ঘড়ি ইত্যাদি জিবার নিকট রেখে যায়। তারপর পুলিশ এসে কাথিরের জায়গায় জিবাকেই ধরে নিয়ে যায়। জিবা বুঝানোর পর, পুলিশ তার গায়ের চিহ্ন দেখে অবশ্য বুঝে যায় এটা কাথির না। তারপরেও বদনামের ভয়ে পুলিশ জিবাকে ধরে নিয়ে যায়।

এরপর হঠাৎ একজন কাথিরকে জিবা বলে সম্বোধন করে এবং বলে ২৫ লাখ টাকার চেক রেডি আছে! কাথিরের বুঝতে অসুবিধা হয় না যে এটা সেই জিবার কোনো আত্মীয় বা পরিচিত। যাই হোক... কাথির ও রবি সেই লোকটির সাথে একটি বৃদ্ধাশ্রমে আসে, যেটি মূলত জীবার আশ্রম। সেখানে সবাই তাকে জিবা বলেই ভাবতে থাকে এবং কাথিরও জিবা সেজে অভিনয় করতে থাকে। তার উদ্দেশ্য থাকে টাকা হাতে আসা মাত্রই কেটে পড়বে!

আশ্রমেই আবারো অঙ্কিতার সাথে দেখা হয় কাথিরের। আস্তে আস্তে তাদের ভেতর প্রেমের সম্পর্কও তৈরি হয়। কাহিনিসূত্রে একদিন জিবা সেজে অভিনয়কারী কাথিরকে ডাকা হয় একটি সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানে দেখানো হয়, জীবার জীবনের সংগ্রামের গল্প। তখনই কাথির জানতে পারে, কে জীবা আর কি তার পরিচয়।

কি ছিলো জীবার জীবনের গল্প?? এই গল্প জানার পর কাথিরের জীবনেও আসবে কি বড় কোনো পরিবর্তন??

এই প্রশ্নের উত্তর আমি আর লিখতে চাইনা। কেননা এতে করে সিনেমা দেখার মজা নষ্ট হয়ে যাবে। প্রশ্নটির উত্তর পেতে "কাথথি" সিনেমাটি দেখতে হবে আপনাদের। এটুকু বলে দিতে চাই... জীবার জীবনের সংগ্রাম দেখে আমি চোখের পানি আটকাতে পারি নাই। খুব শক্ত মনের মানুষ না হলে হয়তো আপনিও পারবেন না।

পারিপার্শ্বিক কয়েকটি দিক >>

অভিনয়ঃ যথারীতি বিজয় দুর্দান্ত অভিনয় করেছে। কাথির, জিবা- দুটি চরিত্রই দারুণভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষত জিবা চরিত্রের অভিনয় বিজয়ের ক্যারিয়ার সেরা বলে আমি মনে করি। সামান্থার অভিনয় দক্ষতা নিয়েও কারো কোনো প্রশ্ন থাকার কথা না। যদিও গল্পের প্রেক্ষাপটে "কাথথি"তে সামান্থার চরিত্রের গভীরতা কম, তবে এতে সিনেমা ভালো লাগার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। এছাড়া কয়েকজন বৃদ্ধের অভিনয়ও অনেক ভালো লেগেছে।

পরিচালনাঃ এই সিনেমার গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন ৩৮ বছর বয়সী এআর মুরুগাদোস। আমার প্রিয় একজন পরিচালক। যথারীতি এটাতেও তিনি ফাটিয়ে দিয়েছেন! বিজয়ের আরেকটা মাস্টারপিস "থুপ্পাক্কি"তেও তিনি লেখক ও পরিচালক ছিলেন।

মিউজিকঃ কাথথির মিউজিক পরিচালনায় ছিলেন অনিরুদ্ধ রবিচন্দর। সবগুলো গানই মোটামুটি ভালো। বিশেষ করে বিজয়ের গাওয়া "সেলফি পোল্লা" গানটা আমার অনেক ফেভারিট। bgm টাও ছিলো সেই লেভেলের!

এছাড়া কয়েন ফাইট অনেক ভালো লেগেছে। বিরতির সময় বিজয়ের "I am waiting" কথাটাও মনে গেঁথে রয়েছে। সবচেয়ে বড় কথা, সিনেমাটা স্যোসাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে।

বলা মতো খারাপ কোনো দিক আমি এই সিনেমায় পাইনি। সবই ভালো লেগেছে তাই প্রিয় সিনেমা।

কয়েকটি তথ্য-
(i) ২০১৪ সালের ৩য় সর্বোচ্চ আয় করা তামিল সিনেমা। রজনীর "লিঙ্গা" ও অজিথের "বিরাম"-য়ের পর।
(ii) ফিল্মফেয়ার সেরা তামিল সিনেমা-২০১৪ অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার পেয়েছে।
(iii) এই সিনেমার তেলুগু রিমেকের কাজ চলছে। মেগাস্টার চিরঞ্জীবির ১৫০তম সিনেমা।
(iv) এই সিনেমায় কোনো ধূমপান বা মদ্যপান জাতীয় দৃশ্য নেই।
(v) বলিউড অভিনেতা নেল নিথিন মুকেশের অভিষেক তামিল সিনেমা এটি।
(vi) পরিচালক এআর মুরুগাদোস ও গায়ক হিপহোপ থামিজা আধি- কাথথির "পাক্কাম ভানতু" গানে অভিনয় করে। (cameo)
(vii) অসংহিস্রতার অভিযোগে কাথথির কয়েন ফাইটসহ কিছু দৃশ্য নিষিদ্ধ করা হয় মালেশিয়ায়।
(viii) তেলুগু এসিস্ট্যান্ট ডিরেক্টর গোপির মতে তিনি নাকি গল্পটি লিখে মুরুগাদোসকে শুনিয়েছিলেন কেমন হয়েছে জানতে। সেই গল্প চুরি করে মুরুগাদোস "কাথথি" বানায়। এ নিয়ে কেস-কাট্টাও চলে। শেষমেষ রায়টা অবশ্য মুরুগাদোসের পক্ষেই যায়।

●► Movie: Kaththi
●► Director: AR Murugadoss
●► Music: Anirudh Ravichander
●► Cast: Vijay, Samantha etc
●► Release Date: 22 October 2014
●► IMDb Rating: 8.1/10
●► My Rating: 10/10

ডাউনলোড লিংক গুগলে সার্চ দিলেই টরেন্টসহ সবখানেই পাবেন। বাংলা সাবটাইটেল পেয়ে যাবেন সাবসিনে। হিন্দি ডাবিং নেই।


কষ্ট করে রিভিউটা পড়ার জন্য অশেষ ধন্যবাদ। মতামত কমেন্টে জানাবেন। শীঘ্রই হাজির হবো অন্য কোনো মুভির রিভিউ নিয়ে... :-P
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:১৬
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×