somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ব্লগার আকাশ
দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

ডাউনলোড লিংকসহ সুপারস্টার মহেশ বাবুর সেরা ১০টি সিনেমা!! যেগুলো দেখলে আপনিও হয়ে যাবেন তার ডাই-হার্ড ফ্যান!!

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। বলা যায়, বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান অভিনেতা। বলিউডে এখনো কোনো সিনেমা করেনি, তারপরেও পুরো ভারতে তুমুল জনপ্রিয়। ভারতের বাইরেও তার ফ্যান সংখ্যা কম নয়! তার সম্পর্কে বিস্তারিত জানতে আমার করা "সাউথ ইন্ডিয়ান অভিনেতা রিভিউঃ ২য় পর্বঃ সুপারস্টার মহেশ পাবু" পোস্টটি ডক ফাইলস থেকে দেখে নিতে পারেন।

যাই হোক... আমার দেখা সেরা সাতটি মহেশ বাবুর সিনেমা নিয়ে এই পোস্টটি লিখলাম। মুভিগুলো দেখলে আপনিও নিশ্চিতভাবে মহেশ বাবুর ফ্যান হয়ে যাবেন।


১। Athadu (২০০৫) [হিন্দি ডাবিং- Cheetah: The Power Of One]
→ প্রধান চরিত্রঃ মহেশ বাবু, তৃষা কৃশনান।
→ IMDb রেটঃ ৮.৫/১০
→ আমার রেটঃ ১০/১০
→ ডাউনলোড লিংকঃ bit.ly/1VRQoq1
→ এই মুভিটি যার ভালো লাগবে না, তাকে আমি মেন্টাল হিসেবেই ধরে নেবো। সুস্থ মস্তিষ্কে এই মুভিটিকে খারাপ বলা অসম্ভব!! পরবর্তীতে এই মুভি ২ ভাষায় রিমেক হয়েছে। হিন্দি- "Ek" (২০০৯), বাংলা- "Wanted" (জিৎ, ২০১০)।


২। 1: Nenokkadine (২০১৪) [হিন্দি ডাবিং- Ek Ka Dum]
→ প্রধান চরিত্রঃ মহেশ বাবু, কৃতি স্যানন।
→ IMDb রেটঃ ৮.৬/১০
→ আমার রেটঃ ১০/১০
→ ডাউনলোড লিংকঃ bit.ly/26tmTOo
→ মনস্তত্বিক থ্রিলার তাই পুরোপুরি মনোযোগ দিয়ে না দেখলে কাহিনি বুঝা যাবে না। প্রথম দেখায় আমিও অস্পষ্ট ছিলাম, ২য় বার দেখার পর পার্সোনাল রেটিং ১০ এ ১০ দিতে বাধ্য হই!


৩। Businessman (২০১২) [হিন্দি ডাবিং- No.1 Businessman]
→ প্রধান চরিত্রঃ মহেশ বাবু, কাজল আগরওয়াল।
→ IMDb রেটঃ ৭.২/১০
→ আমার রেটঃ ১০/১০
→ ডাউনলোড লিংকঃ bit.ly/1SJzwhe
→ অসম্ভব প্রিয় এই মুভিটি। অনেকবার দেখা সত্বেও বারবার দেখতে ইচ্ছা হয়! এই মুভির রিমেক হচ্ছে জিৎ এর "Boss" (২০১৩)।


৪। Dookudu (২০১১) [হিন্দি ডাবিং- The Real Tiger]
→ প্রধান চরিত্রঃ মহেশ বাবু, সামান্থা।
→ IMDb রেটঃ ৭.৭/১০
→ আমার রেটঃ ৯.৭/১০
→ ডাউনলোড লিংকঃ bit.ly/1WSpAoH
→ কমেডি টাইপের এই মুভিটি দারুণ লাগে আমার কাছে! হেব্বি আনন্দদায়ক একটা সিনেমা! মুভিটি কন্নড় ও বাংলা ভাষায় রিমেক হয়েছে। বাংলায় দেবের "Challenge 2" (২০১২)।


৫। Pokiri (২০০৬) [হিন্দি ডাবিং- Tapori Wanted]
→ প্রধান চরিত্রঃ মহেশ বাবু, ইলিয়ানা ডি'ক্রুজ।
→ IMDb রেটঃ ৮/১০
→ আমার রেটঃ ৯.৬/১০
→ ডাউনলোড লিংকঃ bit.ly/1QzVsXC
→ মহেশ বাবুর ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। তামিল, কন্নড় ও হিন্দি ভাষায় রিমেক হয়েছে। সালমান খানের "Wanted" (২০০৯) এই মুভিটির অফিসিয়াল রিমেক।


৬। Srimanthudu (২০১৫) [হিন্দি ডাবিং- The Real Tevar]
→ প্রধান চরিত্রঃ মহেশ বাবু, শ্রুতি হাসান।
→ IMDb রেটঃ ৮/১০
→ আমার রেটঃ ৯.৫/১০
→ ডাউনলোড লিংকঃ bit.ly/1pEtlAG
→ আমার আরেকটি প্রিয় মুভি। অত্যাধিক ভালো মুভি বলেই হিন্দি ডাবিংয়ে মুক্তি না পেয়েও ২০০ কোটির বেশি আয় করেছে! শীঘ্রই নির্মাণ হতে যাচ্ছে এটির হিন্দির রিমেক। প্রধান চরিত্রে দেখা যেতে পারে সালমান, হৃত্বিক অথবা বরুণ ধাওয়ানকে।


৭। Athidi (২০০৭) [হিন্দি ডাবিং- International Khiladi:The Iron Man]
→ প্রধান চরিত্রঃ মহেশ বাবু, অম্রিতা রাও।
→ IMDb রেটঃ ৫.৭/১০
→ আমার রেটঃ ৮.৫/১০
→ ডাউনলোড লিংকঃ bit.ly/1pEvb4C
→ মুভিটি অন্য সবার থেকে আমার হয়তো একটু বেশিই ভালো লাগে। এখনো টিভি দিলেই দেখতে বসি! বাংলাতে রিমেক হচ্ছে এই মুভিটি। মূল চরিত্রে থাকবে হিরণ ও সায়ন্তিকা।


৮। Khaleja (২০১০) [হিন্দি ডাবিং- Jigar Kaleja]
→ প্রধান চরিত্রঃ মহেশ বাবু, আনুশকা শেঠি।
→ IMDb রেটঃ ৭.৮/১০
→ আমার রেটঃ ৮.১/১০
→ ডাউনলোড লিংকঃ bit.ly/1XW0Z0x
→ টানা ৩ বছর কোনো মুভি না করার পর "খালেজা"র মাধ্যমে পর্দায় ফিরে আসে মহেশ। বক্স অফিসে ব্যর্থ হলেও, মুভিটি আমার অনেক পছন্দের।


৯। Okkadu (২০০৩) [হিন্দি ডাবিং- Aaj ka Sharifzaada]
→ প্রধান চরিত্রঃ মহেশ বাবু, ভূমিকা চাওলা।
→ IMDb রেটঃ ৮.২/১০
→ আমার রেটঃ ৭.৫/১০
→ ডাউনলোড লিংকঃ bit.ly/1YTnCTr
→ ঐ সময়ে তুমুল সাড়া ফেলে এই মুভিটি। মহেশ বাবু পরিচিতি লাভ করে এই মুভিটার মাধ্যমে। তামিল, কন্নড়, বাংলা ও হিন্দি ভাষায় রিমেক হয়েছে এই মুভিটি। হিন্দি- "Tevar" (২০১৫), বাংলা- "Jor" ( জিৎ, ২০০৮)।


১০। Seethamma Vakitlo Sirimalle Chettu (২০১৩) [হিন্দি ডাবিং- Sabse Badhkar Hum 2]
→ প্রধান চরিত্রঃ মহেশ বাবু, ভেঙ্কটেশ, সামান্থা, অঞ্জলি, প্রকাশ রাজ।
→ IMDb রেটঃ ৭.৭/১০
→ আমার রেটঃ ৭.৪/১০
→ ডাউনলোড লিংকঃ bit.ly/1UgIrJp
→ অনেক জনপ্রিয়তা লাভ করে এই মুভিটি। ২০১৪ সাউথ ফিল্মফেয়ারে অনেকগুলো অ্যাওয়ার্ডস জয় করে। আমার কাছেও মুভিটি দারুণ লাগে! এরকম ফ্যামিলি ড্রামা খুব কমই দেখা যায়।



এই ১০টি ছাড়াও মহেশ বাবু অভিনীত আরো ১১টি সিনেমা রয়েছে। Arjun (2004) মুভিটিও আমার ফেভারিট। Nijam (2003), Naani (2004), Murari (2001) মুভিগুলোও বেশ ভালো লাগে।


এককথায়... মহেশ বাবুর সব কয়টিই সিনেমাই ভালো। তবে উপরের ১০টি দুর্দান্ত!! যারা উপরের ১০টি মুভিই দেখেছেন, তারা নিঃসন্দেহে মহেশ বাবুর ফ্যান হয়ে গেছেন। যারা দেখেননি তাদেরকেও মুভিগুলো দেখার অনুরোধ জানাচ্ছি। মুভিগুলো দেখলে ফ্যান হতে বাধ্য আপনি!! :-)
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×