somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ব্লগার আকাশ
দিন-রাত সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে ইচ্ছা হয় (দেখিও বটে)। পাশাপাশি কলকাতার মুভিগুলোও অনেক ভালো লাগে। যদিও ভালো মতো লিখতে পারিনা, তাও এগুলো নিয়ে লেখা-লিখি করতে অনেক ভালো লাগে।

তামিল সাইন্স ফিকশন থ্রিলার "24" (2016)- আজীবন মনে রাখার মতো মুভি!

০৮ ই জুন, ২০১৬ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুরিয়ার মুভি, বিক্রম কুমারের মুভি, সাইন্সন ফিকশন-থ্রিলার, বক্স অফিসে ঝড়, সব সাইটে দুর্দান্ত রিভিউ..... সবমিলিয়ে মুভিটি দেখার জন্য দারুণ আকারে এক্সাইটেড ছিলাম! আর তামিলরকার্স ওয়েবসাইটটির সুবাদে, থিয়েটারে মুক্তির মাত্র ১ মাস পরেই সাবসহ মুভিটি দেখার সুযোগ পেলাম। মুভিটিকে ঘিরে প্রত্যাশা ছিলো অনেক বেশি, তবে... যতটা ভালো লাগার প্রত্যাশা ছিলো, ততটা নয়... বরংচ তার থেকেও একটু বেশি ভালো লেগেছে!! :D
-
-
-
প্লট ধারণাঃ
ধরুন... হঠাৎ একটা ঘড়ি পেলেন, যেটা দিয়ে টাইম ট্র্যাভেল করা যায়!! অর্থাৎ, চাইলে আপনি আগামীকাল থেকেও ঘুরে আসতে পারেন! চাইলে, গতকালকে ফিরিয়ে আনতে পারেন! অথবা বর্তমানকে থামিয়ে নিজের ইচ্ছামতো মজাও লুটতে পারেন....!! আহ... কি মজাটাই না হতো এমন একটা ঘড়ি পেলে! তাইনা??
.
"24" মুভিতে মানী (সুরিয়া) কিন্তু এমনই একটা ঘড়ি পেয়েছে! বিকালে বৃষ্টি হবে কিনা, তা সে সকালেই জানতে পারছে, ঘড়ির সাহায্যে বিকাল ঘুরে এসে। বর্তমান সময়কে Pause করে, ক্রিকেট খেলায় ক্যাচের বলটিকে ছক্কা বানিয়ে দিচ্ছে অনায়াসেই! সাথিয়া (সামান্থা) নামের মেয়েটিকেও প্রেমের ফাঁদে ফেলে দিলো ঘড়িটির সাহায্যে! :D
.
কিন্তু কোথায় পেলো সে এই ঘড়ি?? কে আবিষ্কার করলো এটি??
.
ঘড়িটির আবিষ্কার হয় আজ থেকে ২৬ বছর পূর্বে। আবিষ্কারকের নাম ডক্টর সেথুরামান (সুরিয়া), বড় একজন বিজ্ঞানি। যে মূলত মানির বাবা। সেথুরামানের বড় ভাই আথ্রেয়া (সুরিয়া) নিতে চাই ঘড়িটি! সেথুরামান দিতে রাজি না হলে, সেথুরামান ও তার স্ত্রী প্রিয়াকে খুন করে আথ্রেয়া। কিন্তু ঘড়িটি হাসিল করার পূর্বেই, কাহিনিবশত সে কোমায় চলে যায়!!
.
........২৬ বছর পর কোমা থেকে উঠলো আথ্রেয়া! সে ফিরে পেতে চায় তার হারিয়ে যাওয়া বছরগুলো, যার একমাত্র উপায় ঐ ঘড়িটি! কিন্তু ঘড়িটি এখন মানির হাতে!
.
.
কি হলো এরপর?? আথ্রেয়া কি পাবে ঐ ঘড়িটি?? মানি কি পারবে আথ্রেয়ার থেকে ঘড়িটিকে নিরাপদে রাখতে?? জানতে হলে দেখতে হবে অসাধারণ এই মুভিটি!
-
-
-
কাস্টঃ মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছে সুরিয়া। সুরিয়া সব মুভিতেই দারুণ অভিনয় করেছে! তবে, এটাতে তার চরিত্র ছিলো ৩টি! যার ভেতর ভিলেন চরিত্র অর্থাৎ আথ্রেয়া চরিত্রটির অভিনয় একটু বেশিই ভালো হয়েছে! :-) "24"-য়ে নায়িকা হিসেবে ছিলো সামান্থা। কিউটের ডিব্বা! অভিনয়ও দারুণ করে! বর্তমানে সবচেয়ে ফর্মে থাকা অভিনেত্রী!! :* নিথিয়া মেননও ছিলো এই মুভিতে। তবে তার চরিত্রটি খুব বেশি দীর্ঘ বা উল্লেখযোগ্য নই! মানির মায়ের চরিত্রে ছিলো সরন্না পনবান্নান। নায়কদের মায়ের চরিত্রে সে যথারীতি ভালো করে। এছাড়া তেলুগুর জনপ্রিয় অভিনেতা অজয় ছিলো এই মুভিতে। বাকি চরিত্রগুলোও ভালো করেছে।
.
.
ডিরেক্টরঃ এই মুভির ডিরেক্টর হলেন বিক্রম কুমার। মুভির গল্পটিও তার লেখা। 13B, ঈশক, মানাম এর মতো দারুণ কিছুর মুভির ডিরেকশনেও তিনি ছিলেন। ওগুলোও আমার অনেক ফেভারিট! তবে, "24" তার ডিরেকশনে সেরা মুভি বলে মনে হয়েছে! সম্প্রতি এই মুভিগুলো দিয়ে আমার মতো অনেকেরই মন জয় করে নিয়েছেন এই পরিচালক! এখন অপেক্ষায় আছি, তার পরবর্তী মুভির জন্য! যেটা হবে আল্লু অর্জুনের সাথে! :-)
.
মিউজিকঃ মিউজিক ডিরেক্টর হিসেবে ছিলো এআর রহমান। অরিজিৎ সিং এর গাওয়া "Naan Un" গানটি আমার চরম ফেভারিট! বাকিগুলোও কম-বেশি ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও অনেক ভালো ছিলো।
-
-
-
ভারতে এরচেয়ে বেটার সাইন্স ফিকশন হয়তো তৈরি হয়নি! যদি আপনি খুব খুঁতখুঁতে না হন, তবে এটার নেগেটিভ কোনো সাইড খুঁজে পাবেন না। প্লট ভালো, অ্যাক্টিং ভালো, মেকিং ভালো... VFX এর কাজও ভালো ছিলো।
.
অনেকের কাছে এটাকে সুরিয়ার বেস্ট মুভি মনে হতে পারে! কারো প্রিয় তামিল মুভি তালিকার শীর্ষে অবস্থান করলেও অবাক হবো না। সুরিয়া ফ্যানদের জন্য মাস্ট ওয়াচ! যারা ভালো মুভির খোঁজে থাকেন, তাদের জন্য মাস্ট ওয়াচ! তাই, দেরি না করে এখনই দেখে ফেলুন মুভিটি!
.
.
IMDb রেটঃ ৮.৬/১০
আমার পার্সোনাল রেটঃ ৯.৩/১০
.
.
ডাউনলোড লিংকঃ
ডিরেক্ট- http://bit.ly/1Zyiuoy
টরেন্ট- http://bit.ly/1TYlYCp
ইংরেজী সাবটাইটেল- http://bit.ly/1U6YLuu
[বাংলা সাবটাইটেল নেই। হিন্দি ডাব/নারকেল চাহিয়া লজ্জা দিবেন না!]
.
.
হ্যাপি ওয়াচিং...!
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ রাত ১১:২১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×