
IMDb রেট- ৮.২/১০, আমার পার্সোনাল রেট- ১০/১০, রোটেন টমেটোজ ১০০%... এত রেটিং দেখে অবাক হচ্ছেন নাকি?? ফিল্মফেয়ারে ঐ বছরের সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা ডিরেক্টর- ৪টি বড় পুরস্কারই যখন এই এক মুভির ঘরে, তখনই আপনাকে বুঝে নিতে হবে এটা কোনো সাধারণ সিনেমা নয়।
.
বলছিলাম Vedam (2010) এর কথা। যে মুভি দেখে হয়েছিলাম আল্লু অর্জুনের ডাই হার্ড ফ্যান। সর্বকালের সেরা তেলুগু সিনেমার তালিকায় নিশ্চিতভাবে এটি প্রথম সারিতে থাকবে। তেলুগুতে অ্যাকশান বা মাসালা টাইপের মুভিগুলোই বেশি নির্মাণ হয়ে থাকে। তবে এটি তার থেকে একদমই ব্যতীক্রম। মানবতার মেসেজ বহনকারী একটি ইমোশনাল সিনেমা।
-
-
ঘটনা ১-- জুবলি হিলসে বসবাসকারী রাজু (আল্লু অর্জুন) একজন ক্যাবল অপারেটর। সবাই তাকে ক্যাবল রাজু নামেই চেনে। উচ্চবিত্ত পরিবারের মেয়ে পুজার (দীক্ষা শেথ) সাথে সে প্রেম করে, নিজের পরিচয় লুকিয়ে রেখে। ঘটনাচক্রে একদিন পুজার পরিবারের সাথে দেখা করার জন্য তাকে এক নিউ ইয়ার পার্টিতে যেতে হবে। পুজা তাকে কাপল টিকেট জোগাড় করতে বলে। যার দাম ৪০,০০০ রুপি। রাজু এখন টাকার সন্ধানে...
.
ঘটনা ২-- সারোজা (আনুশকা শেঠি) অমলাপুরমের এক দেহপসারিনি। যে পাড়ার সর্দারনি রত্মাম্মার থেকে পালিয়ে নিজের স্বাধীন ব্যবসায় শুরু করতে চায়। তাই সে সেখান থেকে পালিয়ে হায়দ্রাবাদ যাওয়ার প্ল্যান করে...
.
ঘটনা ৩-- রহিমউদ্দিন কুরেশি (মনোজ বাজপাই) হায়দ্রাবাদে বাস করা এক মুসলিম। গনেশপুজার সময় হিন্দু বখাটেদের সাথে এক দূর্ঘটনায় তার স্ত্রীর মিস্ক্যারেজ হয়। দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি...
.
ঘটনা ৪-- রামলুলু একজন ঋনগ্রস্থ তাঁতী। তার মেয়ে পদ্মা ও স্কুলপড়ুয়া মেধাবী নাতি সীনুর সাথে বসবাস করে। ঋনের দায়ে মহাজন তার নাতিকে স্কুল থেকে উঠিয়ে শিশুস্রমে লাগাইয়ে দেয়। সে আশ্রম থেকে নাতিকে ফেরত আনতে চাই...
.
ঘটনা ৫- বিবেক (মাঞ্চু মনোজ) একজন তরুণ রকস্টার। তার মা চান ফ্যামিলি ট্র্যাডিশন অনুযায়ী সে সামরিক বাহিনীতে যোগ দিক। কিন্তু বিবেক চায় মিউজিকে ক্যারিয়ার গড়তে চায়।
.
.
এই ৫টি ঘটনাই হলো মুভির প্লট। গল্পগুলো খুবই সাধারণ। এই ৫টি গল্পই নিজস্ব গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। কাহিনি সূত্রে সব গল্পগুলোই একত্রে মিলিত হবে। যার এন্ডিংটা হবে একটু অন্যরকম। কিছুটা কঠোর হৃদয় না হলে, চোখের পানি আটকাতে পারবেন না।
-
-
৫টি গল্পকে দারুণভাবে উপস্থাপন করেছেন ডিরেক্টর রাধাকৃষ্ণ/কৃশ। কত সিম্পল! তারপরেও কত সুন্দর। ৫টি গল্পকে সাজানো কিন্তু সহজ কাজ ছিলো না। দারুণ ডিরেকশনের ফলস্বরুপ সেরা ডিরেক্টর অ্যাওয়ার্ডসও পেয়েছেন। সেরা সিনেমা অ্যাওয়ার্ডস পেয়েছে তার লেখা ও পরিচালিত সিনেমা।
.
সকল অভিনেতা-অভিনেত্রীই দারুণ অভিনয় করেছে। বিশেষত আল্লু অর্জুনের অভিনয়কে ১০/১০ দিলেও, কম হয়ে যায়। এই মুভিতে আল্লু অর্জুনের অভিনয় দেখেই, তার ডাই-হার্ড ফ্যান হই। আনুশকা শেঠিও দারুণ ছিলো! আল্লু, আনুশকা দুইজনই সেরা অভিনেতা-অভিনেত্রীর অ্যাওয়ার্ডস পায় এইটার জন্য। ভুলতে পারিনা মনোজ বাজপাই ও মাঞ্চু মনোজকেও। আর রামলুলু চরিত্রের সেই বৃদ্ধের অভিনয়!! এ কি কখনো ভোলা সম্ভব!!
.
সত্যি বলতে... মুভিটি প্রথমবার যখন দেখি, অঝোরে কেঁদেছিলাম। পরেও যতবার দেখেছি, নিজেকে আটকাতে পারিনা, চোখ ভিজিয়ে ফেলি। কত আবেগ যে কাজ করে এই মুভিটি দেখার সময়... ছেলেকে সামরিক বাহিনিতে না দেখতে পাওয়া মায়ের আক্ষেপ, এন্ডিংয়ে অন্য এক পরিস্থিতিতে অন্য এক রূপ নেয়... মানবতার কাছে মৃত্যু হয় ধর্ম ভেদাভেদের... বৃদ্ধ তাতির হারিয়ে যাওয়া টাকা ফিরে পাওয়ার পর আনন্দে তার চোখে পানি... এরকম কত যে ইমোশনাল সিন আছে এই মুভিতে। এখন শুনতে হয়তো কেমন লাগছে, কিন্তু দেখার সময় চোখের পানি সামাল দেওয়া কঠিন। সবচেয়ে কষ্ট পেয়েছিলাম, মুভির শেষ সিনটায়।
.
যাই হোক, মুভিটার শুরুর পর্যায়ে হয়তো খুব বেশি আকর্ষণীয় নাও মনে হতে। তবে, ক্রমেই এটিই আকর্ষণীয় হয়ে ওঠবে। এবং দেখার শেষে মনে হবে, "আহ... জীবনের সেরা একটি মুভি দেখলাম।" আমার মতো অনেকেই হয়তো রুমাল খুঁজবেন, চোখ মোছার জন্য... অনেকেই হয়তো পিসিতে আজীবন কালেক্ট করে রাখতে চাইবেন। মুভিটি যদি আপনার নিকট খারাপ লাগে, তাহলে আমি বলবো, আপনিই পৃথিবীর ৮ম আশ্চর্য্য!! পুরাতন মুভি, অনেকেই হয়তো দেখে নিয়েছেন। যারা বাদ আছেন... প্লিজ... পারলে আজই দেখে নিন। দেখার পর ফিলিংসটা ছোট্ট একটা কমেন্ট করে জানিয়েন। :-)
.
.
ডাউনলোড লিংকঃ
Youtube এ সার্চ দিন Vedam Hindi Dubbed
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




