somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখবর…সুখবর… এখন থেকে বিটকয়েনের অন্তর্ভূক্ত বাংলাদেশ – এশিয়ার প্রথম দেশ

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এশিয়ার মধ্যে সর্বপ্রথম বিটকয়েন ফাউন্ডশনে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বিশ্বব্যাপী ক্রমশ জনপ্রিয় হতে থাকা ভার্চুয়াল কারেন্সি বিটকয়েন সম্প্রতি এশিয়ার মধ্যে সর্বপ্রথম বাংলাদেশেকে নির্বাচিত করেছে। বাংলাদেশে বিটকয়েনের কার্যক্রম পরিচালনায় চার সদস্যের বোর্ড কাজ করবে। বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এস এম মনির-উজ-জামান সজীব। এছাড়া বোর্ড মেম্বার মনোনীত হয়েছেন সাদিয়া সুলতানা মৌ, মিজানুর রহমান এবং জামিল। উপদেষ্টা হিসেবে থাকছেন রজার ভার।


সুখবর...সুখবর... এখন থেকে বিটকয়েনের অন্তর্ভূক্ত বাংলাদেশ - এশিয়ার প্রথম দেশ

বিটকয়েন কী?
বিটকয়েন হল, অনলাইনে লেনদেনের জন্য ডিজিটাল মুদ্রা। ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল প্রক্রিয়ায় বিটকয়েনের লেনদেন সম্পন্ন হয়। ফলে লেনদেনের জন্য কোনো ধরনের অর্থনৈতিক বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না। অনলাইনে কেনাকাটা ও ইলেকট্রনিক লেনদেনের জন্য ২০০৮ সালে ডিজিটাল মুদ্রা হিসেবে বিশ্বে এই মুদ্রা ব্যবস্থার প্রচলন শুরু হয়। ডলার বা ইউরো এসব আন্তর্জাতিক মুদ্রাগুলোর পরিবর্তে অনলাইন লেনদেনে বিটকয়েন ব্যবহার ক্রমশ জনপ্রিয় হচ্ছে। বর্তমানে ১ বিটকয়েন হচ্ছে ৫২০.৮৯ ডলার। তবে বিটকয়েনের এই দাম শেয়ার বাজারের মত প্রতিমুহূর্তে উঠানামা করে। বর্তমানে এক কোটি ২৪ লাখ বিটকয়েন প্রচলিত আছে, যার মোট বাজারদর এখন ৬২০ কোটি ডলার।

বিটকয়েন যেভাবে লেনদেন হয়
বিটকয়েনের লেনদেন হয় পিয়ার-টু-পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে। বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন মাইনার নামে একটি সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে। অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে বিটকয়েনের এই কার্যক্রম সম্পন্ন হয়। বিটকয়েন মাইনারের মাধ্যমে বিটকয়েন উৎপন্ন করা যায় এবং তা গ্রাহককের ডিজিটাল অ্যাকাউন্টে জমা থাকে। কেউ যখন বিটকয়েন দিয়ে পণ্য কেনেন, তখন তা বিক্রেতার অ্যাকাউন্টে পাঠানো হয় এবং কেন্দ্রীয় সার্ভার ক্রেতা-বিক্রেতা উভয়ের লেজার হালনাগাদ করে দেয়। একটি লেনদেন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নতুন বিটকয়েন উৎপন্ন হয়। ২১৪০ সাল পর্যন্ত নতুন সৃষ্ট বিটকয়েনগুলো প্রত্যেক চার বছর পরপর অর্ধেকে নেমে আসবে। চার বছর পর পর বিটকয়েনের মোট সংখ্যা পুনঃনির্ধারন করা হবে যাতে করে বাস্তব মুদ্রার সঙ্গে সামঞ্জস্য রাখা যায়। ২১৪০ সালের পর ২১ মিলিয়ন তৈরি হয়ে গেলে আর কোনো নতুন বিটকয়েন তৈরি করা হবে না।

বিটকয়েন কোনো দেশের বৈধ বা অনুষ্ঠানিক মুদ্রা না হলেও ডিজিটাল মুদ্রা হিসেবে এর জনপ্রিয়তা ক্রমশ বেড়ে চলেছে। বাজার বিশ্লেষকদের মতে, অনলাইনে কেনাকাটা ও ইলেকট্রনিক লেনদেনে বিটকয়েন ভবিষ্যতে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মুদ্রা হবে।

বাংলাদেশ ছাড়াও বিটকয়েন ফাউন্ডেশনে সদ্য যুক্ত হওয়া দেশগুলো হচ্ছে কানাডা, মেক্সিকো, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, জার্মানি ও ডেনমার্ক। বাংলাদেশীদের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনে বিটকয়েন সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×