somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:D :D Android ডিভাইসের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করুন !:#P !:#P

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদ্বতি ১- এই পদ্ধতিতে আপনি আপনার গুগল একাউন্ট দিতে Pattern Lock রিকভার করতে পারবেন। এজন্য আপনার ডিভাইস এ মাস্ট এবং মাস্ট ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই পধতিতে রিকভার করার জন্যে ৫ বার ভুল প্যাটার্ন দিন তারপর একটি অপশন আসবে এরকম– Forgot Pattern? আসলে এটার ভিতর যান এবং আপনার জিমেইল একাউন্ট এর আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। তারপর আপনাকে নতুন প্যাটার্ন দিতে বলবে এবং দিয়ে ফেলুন। এটি খুব সহজ মেথড এবং খুব দ্রুত আপনি প্যাটার্ন লক আনলক/রিকভার করতে পারবেন তবে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

পদ্বতি ২- আপনার ডিভাইস এ যদি ইন্টারনেট কানেকশন না থাকে তবে কি করবেন?? তখন করার কিছু নেই আপনার ডিভাইসটি ফ্যাক্টরি রিসেট দিতে হবে এই পদ্ধতিতে। তবে ডিভাইস এর ভিতর থেকে আমরা রিসেট করতে পারি অনেকেই কিন্তু রিকভারি মুড থেকে অনেকেই পারি না এমনকি জানি ও না কিভাবে করতে হয়। তবে বলে রাখি রিসেট করার পর আপনার ডিভাইস এর সকল অ্যাপ/ডাটা মুছে যাবে এবং ডিভাইস নতুন ভাবে রিসেট হয়ে আসবে যেমনটি মার্কেট থেকে কিনেছিলেন। সুতরাং করতে চাইলে নিচের পদ্ধতি দেখুন…
এজন্য প্রথমেই আপনার ডিভাইসটি বন্ধ করুন। কিভাবে বন্ধ অথবা সুইচ অফ করতে হয় তা নিশ্চয় বলে দিতে হবে না। এখন Volume up+power button অথবা Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ।তবে ভিবিন্য কোম্পানির ডিভাইস এ এই পদ্ধতি ভিবিন্য রকম হয়ে থাকে তাই এটা কাজ না করলে নিচের যেকোনো একটা কাজ করবে…

১. Volume Down + Volume Up + Power button.
২. Volume Down + Power button.
৩. Volume Up + Power button.
৪. Volume Up + Home + Power button.
৫. Volume Up + Camera button.
৬. Home + Camera button.
৭. Home + Power button

উপরের যেকোনো একটা কম্বিনেশন কাজ করবেই মাস্ট আপনার ডিভাইস এ । তারপর আপনি রিকভারি মুড এ প্রবেশ করবেন এই পদ্ধতিতে। প্রবেশ করার পর Wipe Data / Factory Reset নামক একটা অপশন দেখতে পারবেন এবং অপশন টি সিলেক্ট করার জন্যে ডিভাইস এর ভলিউম বাটন ইউজ করুন উপর নিচে নামতে এবং পাওয়ার বাটন দিয়ে সিলেক্ট অথবা ওকে চাপতে পারবেন। এই অপশন টি সিলেক্ট করার পর আপনার কাছে কনফারমেশন পারমিশন চাওয়া হবে এবং ইয়েস দিয়ে দিন তাহলে আপনার ডিভাইস টি ফ্যাক্টরি রিসেট হবে এবং নতুন করে ডিভাইস চালু হবে এতে করে আপনার দেয়া পূর্বের সকল পাসওয়ার্ড মুছে যাবে এমনকি সব ডাটা ও ।

মেথড ৩- স্ক্রিন লক বাইপাস নামক একটি মেথড আছে যা Android 2.3.x অথবা তার নিম্ন ভার্সন এ কাজ করে এবং তার সাহায্যে পিসি থেকে মাত্র কয়েক ক্লিক এ আপনি প্যাটার্ন লক আউট করে দিতে পারবেন। যদিও এখন সবাই এর চেয়ে বেশি ভার্সন এর ডিভাইস ইউজ করেন তবুও কেউ যদি থেকে থাকেন তার জন্যে এই পদ্ধতি দিলাম। এতে করে আপনার ডিভাইস রুট করা থাকতে হবে না। এজন্য যা করতে হবে…

● gingerbread_lock_bypass_droidiser.zip ফাইল টি আপনার পিসিতে ডাউনলোড করুন তারপর Winzip, Winrar, 7ZIP যেটাই থাকে তার সাহায্যে Extract করুন ফাইলটি।
● আপনার ডিভাইস এর জন্যে প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করে নিন পিসি তে। ড্রাইভার এর লিংক দিতে পারলাম না কারন একেকজন একেকরকম কোম্পানির ডিভাইস ইউজ করেন সুতরাং ড্রাইভার ও ভিন্য।
● ড্রাইভার ইন্সটল করার পর অথবা করা থাকলে আপনার ডিভাইসটি পিসি তে কানেক্ট করুন।
● একটু আগে যে ফাইলটি ডাউনলোড ও এক্সট্রাক্ট করেছেন তার ভিতর প্রবেশ করুন।
● এবার Double_Click_Me.bat ফাইলটি ডাবল ক্লিক করে রান করুন এবং enter 1 to continue in the command window
● সব ঠিকঠাক মতো থাকলে আপনার ডিভাইসটি আনলক করার ট্রাই করুন এবং প্যাটার্ন লক টি বাইপাস হয়ে যাবে।

মেথড ৪– এবার কথা হল আপনার ডিভাইস নতুন ভার্সন এর সুতরাং মেথড ৩ কাজ করবে না। সুতরাং আপনি কিভাবে কি করবেন ? তাই আপনার জন্যে মেথড ৪ দিচ্ছি। এই পদ্ধতিতে আপনার ডিভাইস এর যেকোনো পাসওয়ার্ড অথবা পিন/প্যাটার্ন লক আউট কিংবা বাইপাস করতে পারবেন তবে ডিভাইসটি মাস্ট রুট করা থাকতে হবে। ধরে নিলাম রুট করা আছে তাহলে নিচের স্টেপ অনুসরন করুন…

● Reset Password Tool by Droidiser.zip ফাইল টি আপনার পিসিতে ডাউনলোড করুন তারপর Winzip, Winrar, 7ZIP যেটাই থাকে তার সাহায্যে Extract করুন ফাইলটি।
● আপনার ডিভাইস এর জন্যে প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করে নিন পিসি তে। ড্রাইভার এর লিংক দিতে পারলাম না কারন একেকজন একেকরকম কোম্পানির ডিভাইস ইউজ করেন সুতরাং ড্রাইভার ও ভিন্য।
● ড্রাইভার ইন্সটল করার পর অথবা করা থাকলে আপনার ডিভাইসটি পিসি তে কানেক্ট করুন।
● একটু আগে যে ফাইলটি ডাউনলোড ও এক্সট্রাক্ট করেছেন তার ভিতর প্রবেশ করুন।
● এবার Double_Click_Me.bat ফাইলটি ডাবল ক্লিক করে রান করুন এবং enter 1 to continue in the command window
● সব ঠিকঠাক মতো থাকলে আপনার ডিভাইসটি আনলক করার ট্রাই করুন এবং ডিভাইস এ থাকা সকল প্রকার পাসওয়ার্ড পিন কিংবা প্যাটার্ন লক বাইপাস হয়ে যাবে।

মেথড ৫- ধরে নিলাম মেথড ৪ পর্যন্ত কোনটাই কাজ করলো না। তাহলে আপনার জন্যে মেথড ৫ এবং এটা ৫ নাম্বার এ দিলাম কারন একটু কঠিন এবং রিস্কি। তাহলে নিচের স্টেপ অনুসরন করুন…

● প্রথমেই Aroma File Manager ডাউনলোড করে নিন পিসিতে। ডাউনলোড লিংকঃ↓
Download Now
● এবার পিসি থেকে ফাইলটি আপনার এসডি অথবা মেমরি কার্ড এর রুট ফোল্ডার এ কপি করুন অথবা রাখুন।
● এবার রিকভারি মুড এ প্রবেশ করুন। কিভাবে করতে হবে তা মেথড ১ এ দেখিয়েছি।
● ধরে নিলাম রিকভারি মুড এ প্রবেশ করেছেন। এবার Aroma File Manager ফ্ল্যাশ করুন। কিভাবে ফ্ল্যাশ করবেন? রিকভারি মুড এ দেখুন ফ্ল্যাশ ফ্রম এসডি কার্ড নামক অপশন আছে তাতে প্রবেশ করুন তারপর আপনার এসডি কার্ড থেকে কপি করা ফাইলটি সিলেক্ট করেন দিন এবং কনফার্ম করুন।
● এবার মিনু অপশন এ ক্লিক করে সেটিং এ প্রবেশ করুন এবং Mount All Partitions সিলেক্ট করুন।
● এবার Aroma File Manager বের হয়ে যান এবং আবার ফ্ল্যাশ করুন এটি।
● এবার ফ্ল্যাশ করার পর আপনার ডিভাইস এ থাকা সব পার্টিশন দেখতে পারবেন।
● এবার /data/system এ যান।
● এখন যদি প্যাটার্ন লক বাইপাস অথবা রিমুভ করতে চান তাহলে gesture.key ফাইলটি ডিলিট করুন (ডিলিট অপশন পেতে লং প্রেস করতে হবে)
● যদি পাসওয়ার্ড রিমুভ করতে চান তাহলে password.key ফাইলটি ডিলিট করুন।
● ডিলিট করা হয়ে গেলে Aroma File Manager এক্সিট করে দিন এবং রিবুট করুন ডিভাইস।
● ডিভাইস অন হবে এবং সকল প্রকার কল বাইপাস হয়ে যাবে যদি ঠিকমতো ডিলিট করে থাকেন।
এই হল কার্যকরী কিছু মেথড লক বাইপাস/আনলক/রিকভার করার জন্যে। এছারাও প্লে স্টোর এ কিছু অ্যাপ পাওয়া যায় স্ক্রিন কল বাইপাস নামক। সেগুল ইউজ করেও বাইপাস করতে পারবেন তবে ডিভাইস এ ইন্টারনেট কানেকশন থাকতে হবে অথবা পিসি থেকে ক্যাবল দিয়ে অ্যাপটি ইন্সটল করাতে হবে ডিভাইস এ এবং তারপর স্ক্রিন লক/প্যাটার্ন লক বাইপাস করতে পারবেন।

আমার জানা এবং পরিক্ষিত কিছু মেথড এর মধ্যে ৫ টি মেথড আজ তুলে ধরলাম আপনাদের সামনে। আরও কিছু মেথড আছে সেগুলা রিস্কি তাই দিলাম না। আশা করি এই মেথড গুলোই কাজ করবে আপনার জন্যে। তবে দুর্ভাগ্যবশত কাজ না করলে সেটার জন্যে আমি দায়ী নই কারন ডে বাই ডে সিস্টেম এবং সিকিউরিটি আপডেট হচ্ছে। তবে একটা কথা বলে রাখি কোনটাও যদি কাজ না করে তাহলে আপনাকে মেথড ২ দিয়েই করতে হবে যদিও ডিভাইস এর সকল ডাটা মুছে যাবে
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×