somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গুগলে ট্রান্সলেটে যুক্ত হলো তিন লাখ বাংলা শব্দ

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে গুগল
ট্রান্সলেটে যুক্ত হলো নতুন ৩ লাখ ২৪
হাজার ৯৭৪টি শব্দ। ড্যাফোডিল
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির
(ডিআইইউ) ১ হাজার ২৩ জন
শিক্ষার্থী গুগল ট্রান্সলেটে এ
শব্দগুলো যোগ করেছেন।
গতকাল বুধবার ঢাকায় ডিআইইউ
মিলনায়তনে গুগল ডেভেলপার্স গ্রুপ
(জিডিজি) বাংলা আয়োজিত
একটি অনুষ্ঠানে এসব তথ্য জানানো
হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইইউর
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো.
সবুর খান বলেন, ‘আমাদের
ছেলেমেয়েরা চতুর্দিকে ছড়িয়ে
পড়ছে। সব ধরনের ভালো
অবদানগুলোতে তাদের সম্মিলিত
অংশগ্রহণ বাড়ছে। আগামী দিনের
পৃথিবী হবে প্রযুক্তিনির্ভর। রয়েছে
অনেক উদ্ভাবনী কাজের সুযোগ। সে
জন্য প্রস্তুত থাকার পাশাপাশি
নিজেদের লক্ষ্য নির্ধারণ করে
ভালো কাজের প্রতি ঝাঁপিয়ে
পড়তে হবে।’ বাংলাদেশ ওপেন
সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন)
সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন,
‘শুধু চিৎকার করেই দেশের প্রতি
ভালোবাসা প্রকাশ করা যায় না।
ভালো ভালো কাজ করতে হয়। সেসব
কাজের সুযোগ এখন ইন্টারনেটে।
গুগলে বাংলা শব্দভান্ডার সমৃদ্ধ
করতে পারলে উইকিপিডিয়ার
নিবন্ধও আমরা অনুবাদ করে পড়তে
পারব। অন্যরাও বাংলা থেকে
ইংরেজি করতে পারবে, বহির্বিশ্বে
দেশের পরিচিতি বাড়বে।’ গুগলের
বাংলাদেশ কান্ট্রি প্রকৌশল
পরামর্শক খান মো. আনোয়ারুস সালাম
বলেন, ‘বাংলা ভাষার প্রতি
আমাদের ভালোবাসা গুগলের
মাধ্যমে আরও একবার জানাতে চাই
বিশ্ববাসীকে। গুগলের মাধ্যমে
ইন্টারনেটে বাংলা ভাষার
সমৃদ্ধিতে কাজ করছে জিডিজি
বাংলা।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ডিআইইউ ইমেরিটাস অধ্যাপক আমিনুল
ইসলাম, ই-কমার্স প্রতিষ্ঠান এস
ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা
দিদারুল আলম, জিডিজি বাংলার
ব্যবস্থাপক জাবেদ সুলতানসহ অনেকে।
জিডিজি বাংলার উদ্যোগে
ডিআইইউ শিক্ষার্থীদের অংশগ্রহণে
২ থেকে ১১ মার্চ পর্যন্ত চলে
‘ট্রান্সলেট এ-থন’ নামের এ কার্যক্রম।
অনুষ্ঠানে বলা হয়, ২৬ মার্চ
স্বাধীনতা দিবস উপলক্ষে আরও চার
লাখ বাংলা শব্দ সংযোজন করা হবে।
কাজগুলো করবেন স্বেচ্ছাসেবী
অংশগ্রহণকারীরা। ওই দিন সর্বোচ্চ শব্দ
সংযোজনকারী পাবেন সিঙ্গাপুরের
গুগল অফিস ভ্রমণের সুযোগ। অনুষ্ঠানে
ডিআইইউ শিক্ষার্থী তিতাশ আহমেদ
ও মতিউর রহমানকে জিডিজি
বাংলার প্রথম ক্যাম্পাস
অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা
দেওয়া হয়। সবশেষে সর্বোচ্চ শব্দ
সংযোজনের ভিত্তিতে প্রথম ১০০
জনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।
সর্বোচ্চ শব্দ যোগকারী প্রথম তিনজন
হচ্ছেন শাহ নেওয়াজ আল-আমিন,
মেহেদী হাসান ও শামস শাহরিয়ার।
অনুষ্ঠানে জানা যায়, আগামী পয়লা
বৈশাখের মধ্যে ১০ লাখ বাংলা শব্দ
সংযোজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ
করেছে জিডিজি বাংলা। এতে
যে কেউ অবদান রাখতে পারেন।
অবদান রাখার ঠিকানা: http://
translate.google.com/community ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×