somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কী এই ক্লাউড???

১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাউডকে খুব সাধারণভাবে
কম্পিউটারের পরিবর্তে ইন্টারনেটে
চালিত সফটওয়্যার ও সার্ভিস বলা
যেতে পারে। অ্যাপলের আইক্লাউড,
ড্রপবক্স, নেটফ্লিক্স, আমাজন ক্লাউড
ড্রাইভ, ফ্লিকার, গুগল ড্রাইভ,
মাইক্রোসফটঅফিস৩৬৫, ইয়াহুমেইল
সবগুলোই ক্লাউড সেবা।
ক্লাউড ব্যবহারের সুবিধা অনেক।
কম্পিউটারের হার্ডড্রাইভ নষ্ট হয়ে
যাওয়ার আশঙ্কা থাকে। তাই
প্রয়োজনীয় তথ্য নিরাপদে সংরক্ষণের
জন্য অনেকেই ব্যাক আপ রাখার
পরিকল্পনা করেন। এক্ষেত্রে ক্লাউডে
নিরাপদে তথ্য সংরক্ষণ করতে পারেন।
ক্লাউড হচ্ছে কম্পিউটিংয়ের বিশেষ
সার্ভিস যা বিশেষ নেটওয়ার্কের
মাধ্যমে কম্পিউটার থেকে কম্পিউটার
বা অন্যান্য যন্ত্রে কম্পিউটিং
সার্ভিস হিসেবে ব্যবহার করা যায়।
ক্লাউডে তথ্য রাখলে তথ্য চুরি, হার্ড
ড্রাইভ অচল হয়ে যাওয়া বা প্রাকৃতিক
দুর্যোগের হাত থেকে রক্ষা পায়। এ
ছাড়াও যে কোনো স্থানে বা
ইন্টারনেট সুবিধাসম্পন্ন যন্ত্র থেকে
তা ব্যবহার করা যায়।
ক্লাউড সুবিধা থাকায় যে নাটক
টেলিভিশনে মাঝপথে দেখা শেষ
করেছিলেন তা পরে চলতি ট্রেনেও
বাকি অংশ টুকু দেখে নিতে পারেন।
বাড়িতে আইপ্যাডে ক্যান্ডি ক্রাশ
খেলতে খেলতে অফিসের সময় হয়ে
গেলে পরবর্তী লেভেল অফিসে
গিয়ে কম্পিউটারে খেলতে পারেন।
এ রকম অনেক সুবিধা ক্লাউড থেকে
নিতে পারেন। মোবাইল অ্যাপস ও
পিসি সফটওয়্যার এখন ক্লাউডের অংশ
হয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলা
যায়, স্মার্টফোন ছবি তুললে আইক্লাউড
কিংবা গুগল প্লাসের ফটো
স্বয়ংক্রিয়ভাবে তা ব্যাকআপ রাখে।
ক্লাউডে ব্যবহারকারীর নিজের সৃষ্টি
করা তথ্যের বাইরেও অনেক ব্যক্তিগত
তথ্য সংরক্ষিত থাকে।
ক্লাউড কী নিরাপদ?
ক্লাউডের জগতে নিজেকে আড়াল
করা খুবই কঠিন। কারণ ক্লাউডভিত্তিক
সফটওয়্যারে আপনাকে লগইন করতেই হয়।
ক্লাউডে তথ্য রাখার বিষয়টি নিরাপদ
কিনা সে বিষয়ে বিশেষজ্ঞদের মন্তব্য
হচ্ছে, আপনি যে প্রতিষ্ঠানের সেবা
নিচ্ছেন সেই প্রতিষ্ঠানটি কতটা
সুরক্ষা দেয় তা দেখতে হবে।
এক্ষেত্রে সুরক্ষার বিষয়টি
প্রতিষ্ঠানের ওপর আপনার আস্থা আর
আপনার দেওয়া পাসওয়ার্ডের ওপর
নির্ভর করে। অধিকাংশ ক্লাউড
সেবাদাতা প্রতিষ্ঠানের
নিরাপত্তা রেকর্ড ভালো। তবে
সম্প্রতি এর ব্যতিক্রম দেখা যাচ্ছে।
আইক্লাউডের নিরাপত্তা নিয়ে
সমালোচনার মুখে পড়েছে অ্যাপল।
অ্যাপলের আইক্লাউড থেকে হলিউডের
অনেক তারকার গোপনীয় ছবি
হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
অ্যাপল অবশ্য আইক্লাউডের নিরাপত্তা
ভাঙার বিষয়টি অস্বীকার করেছে।
ক্লাউডে জমা রাখা তথ্য থাকে
কোথায়?
হার্ডডিস্ক বা ফোন মেমোরির
পরিবর্তে ক্লাউডে রাখা তথ্য বিশ্বের
বড় বড় ডাটা সেন্টারে সংরক্ষিত
থাকে। গ্রাহক ক্লাউড সেবাদাতা
প্রতিষ্ঠান হিসেবে আমাজন, গুগল,
অ্যাপল. মাইক্রোসফট ও ফেসবুক সবচেয়ে
বড় ডাটা সেন্টারের মালিক। এখন
পর্যন্ত ৩২ কোটি আইক্লাউড
ব্যবহারকারী রয়েছে। এখন পর্যন্ত
ফেসবুকে ৪০০ বিলিয়ন ছবি আপলোড
হয়েছে এবং প্রতিদিন ৩৫ কোটি ছবি
যুক্ত হচ্ছে। ১৯০ টি দেশে ক্লাউড সেবা
দেয় আমাজন। এই প্রতিষ্ঠানগুলোর
সার্ভার ফার্ম এত বিশাল ও এতে এত
শক্তি প্রয়োজন হয় যাতে যুক্তরাষ্ট্রের
দুই শতাংশ বিদ্যুত্ ব্যয় হয় এই ডাটা
সেন্টারে। যদি ক্লাউড কম্পিউটিং
শিল্প একটি দেশ হিসেবে ধরা হয় তবে
শক্তি ব্যবহারের দিক থেকে এটি হত
বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ।
ক্লাউডে বিনামূল্যে তথ্য রাখা যায়
ক্লাউডে নিরাপদে বিনামূল্যেই তথ্য
সংরক্ষণ করার সুবিধা দেয় বিভিন্ন
প্রতিষ্ঠান। বিনামূল্যেই অনলাইন
স্টোরেজ সুবিধা দেয় এমন
প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সারডক,
মেগা, এড্রাইভ, ওয়ানড্রাইভ, ড্রপবক্স।
সারডক-১০০জিবি (http:www.surdoc.com)
সারডকে সাইন আপ করার মাধ্যমে
বিনামূল্যেই ১০০ জিবি জায়গা
পাওয়া যায়। এর জন্য আলাদা করে
কোনো অ্যাপ বা অন্য কোনো কিছু
ডাউনলোড করারও দরকার পড়ে না।
ওয়েব ব্রাউজার ব্যবহার করেই এই
সুবিধা নেওয়া যায়। ১০০ জিবি ডেটা
স্টোরেজকে চাইলে আরও বাড়িয়ে এক
টেরাবাইট পর্যন্ত করা যায়। এই
সাইটটির প্রচারণা চালিয়ে বা
বন্ধুকে এই সাইট ব্যবহারের জন্য উদ্বুদ্ধ
করলে বিনামূল্যে ডেটা স্টোরেজ
বাড়িয়ে নেওয়া যায়।
মেগা-৫০ জিবি ( mega.co.nz)
বিখ্যাত মেগাআপলোড ওয়েবসাইটের
নির্মাতা কিম ডটকমের উদ্যোগ
‘মেগা’। নিরাপদে তথ্য সংরক্ষণ করতে
মেগা ব্যবহার করা যেতে পারে।
অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, আইওএস
প্ল্যাটফর্মের পাশাপাশি ব্রাউজার
থেকেও এই মেগা ব্যবহার করা যেতে
পারে। এখানে ৫০ জিবি তথ্য
বিনামূল্যে সংরক্ষণ করা যায়।
এড্রাইভ-৫০ জিবি (http:www.adrive.com)
এড্রাইভে ৫০ জিবি পর্যন্ত তথ্য
বিনামূল্যে সংরক্ষণ করার সুবিধা
রয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস
অ্যাপসের পাশাপাশি ওয়েব
ব্রাউজার থেকেও এড্রাইভে তথ্য
সংরক্ষণ করা যায়
ওয়ানড্রাইভ-১৫জিবি
(http:onedrive.live.com)
মাইক্রোসফটের ওয়ানড্রাইভ ক্লাউড
স্টোরেজ আগে স্কাইড্রাইভ নামে
পরিচিত ছিল। উইন্ডোজ ৮, এক্সবক্স
৩৬০তে বিল্ট ইন রয়েছে। যদি পুরোনো
সংস্করণের উইন্ডোজ বা ম্যাক
কম্পিউটার ব্যবহার করেন তবে
ওয়ানড্রাইভ ডাউনলোড করে নিতে
পারেন। এটি উইন্ডোজ ফোন,
অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মেও
ব্যবহার উপযোগী। বন্ধুকে আমন্ত্রণ
জানিয়ে ১৫ জিবির ওপরেও জায়গা
বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে
ওয়ানড্রাইভে।
ড্রপবক্স-২জিবি (http:www.dropbox.com)
ড্রপবক্সের ক্ষেত্রে বিনামূল্যে তথ্য
সংরক্ষণের জন্য মাত্র দুই গিগাবাইট
জায়গা পাওয়া যায়। তবে তথ্য
ব্যবহারের ক্ষেত্রে ড্রপবক্সের নানা
সুবিধা থাকায় এটি জনপ্রিয় একটি
সেবায় পরিণত হয়েছে। ডেস্কটপের
পাশাপাশি অ্যান্ড্রয়েড,
ব্ল্যাকবেরি, আইওএস থেকেও তথ্য
সিনক্রোনাইজেশনের সুবিধা পাওয়া
যায় |
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×