দ্রোহের আগুনে জ্বলছে
অনিমেষ ভালোবাসার চিতা
রন্ধ্রে রন্ধ্রে জন্মাচ্ছে বিষ
যন্ত্রণায় ছটফট করছে স্বপ্ন।
আহত পাখি গুলো উড়ে গেছে
যন্ত্রণার শিকল কেটে একা একা
তবুও বাঁচতে চায় একটু ছায়ায়
যন্ত্রণার আঘাত ভুলতে চায় আবার।
কেউ না ডাকুক, না আসুক সাথে
তবুও এ দ্রোহের আগুনে জ্বলুক অস্থি
জ্বলুক সব স্মৃতির কাঠপৃষ্ঠ।
ঠাণ্ডা না হোক জলন্ত চিতার বেদী।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


