অনেক দিন কোন স্বপ্ন দেখি না
অনেক দিন ছুঁই ছুঁই করেও
ছোঁয়া হয় না প্রশস্ত গল্পের খাতা গুলোকে
সত্যি তুমি না থাকলে, থাকতো না
এতটা গ্লানি, এতটা অপরাধ
থাকতো না নিঃশব্দ চিৎকার।
আমি অনেকদিন আকাশ দেখি না
দেখি না উদাস চাঁদের মায়াময় মুখ
দেখা হয় না উৎসবে মুখর আঙিনা
তুমি না থাকলে, থাকতো না
মিথ্যে অভিযোগ, জড়ানো কান্না
থাকতো না রাতের নালিশ।
অনেকদিন আজ অনেক দিন
আমি কবিতা পড়ি না, পড়ি না
ঘরে ফেরা পাখিদের ছন্দ
তুমি না থাকলে কিছুই থাকতো না
থাকতো না তুমি তুমি খেলা
থাকতো না আমার জন্য এতটা অবহেলা।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




