ঈশ্বর, একবার মাটিতে নেমে এসো
দেখো, যে ভালোবাসার শীতল স্পর্শে
থেমেছে ক্রোধ, নিভেছে প্রতিহিংসার আগুন,
সেই ভালোবাসার আগুনেই জ্বলে পুড়ে
খাঁক হয়ে গেছে নিঃস্ব প্রেমিকের হৃদয়।
একবার এসে দেখে যাও ঈশ্বর, একবার নেমে এসো।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



