এইযে চোখের জল-কালচে দাগ
এগুলো ব্যাথা না, সুখ, প্রচণ্ড সুখ
এইযে দীর্ঘ শ্বাস, এত ভাবনা
এগুলো হঠাৎ না, নিয়মিত।
সুখ তবুও সুখ, ব্যাথার সুখ।
সাদা কাফনে মুরিয়ে যেদিন
ভালোবাসা কে দাফন করলাম
সেদিন বৃষ্টি হয়েছিলে তুমুল
কেঁদেছিল আকাশ, আমি না।
সুখ তবুও সুখ, দাফনের সুখ।
এইযে বিশ্বাস বিশ্বাস খেলা
এগুলো কষ্টের না, ভালোবাসার,
এইযে ভালোবাসা এটা পৃথিবীর না
অন্য কোন কোন গ্রহের, যেখানে মানুষ নেই।
সুখ তবুও সুখ, অন্য গ্রহের সুখ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৬ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



