আমি ওটু এর উইন্ডোস মোবাইল ইউজ করি । আপনাদের বলছি কিভাবে ওটু হতে ইন্টারনেট , কম্পিউটার এ শেয়ার করবেন ,
সবার আগে সেটিংস---->কানেকশান্স----->আবার কানেকশান্স----->মাই আই এস পি তে , এড এ নিউ মডেম কানেকশান----->ডিফল্ট নেম & সেলুলার লাইন (জি পি আর এস)----->এ্যাকসেস পয়েন্ট নেম (বাংলালিংক-blweb , গ্রামীন-gpinternet , ওয়ারিদ-internet , টেলিটক-wap)--->ফিনিশ (ইউজার নেম , পাসওয়ার্ড , ডোমেইন লাগবে না ।)
এবার , প্রথমে মোবাইলের স্টার্ট বাটনে ক্লিক করুন, তারপর , প্রোগ্রামস ----> ইন্টারনেট শেয়ারিং অপশন ----->, তারপর আপনার মোবাইল ইউ এস বি পোর্ট এ লাগান । তারপর , মোবাইলে কানেক্ট বাটনে ক্লিক করুন ।
দেখতে পাবেন স্বয়ংক্রিয় ভাবে আপনার পিসিতে একটি ড্রাইভার ইন্সটল হবে । অতঃপর আপনি পিসিতে নেট ব্যাবহার করতে পারবেন । তবে এর জন্য অবশ্যই আপনার পিসিতে মাইক্রোসফট এর এক্টিভ সিংক ইন্সটল করা থাকতে হবে।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



