ছোট কাজ করতে মসজিদের টয়লেটে গিয়ে দেখি পানি নাই। বাসা থেইকা অবশ্য সব কম্ম সাইরা আইছিলাম। কিন্তু ডাইরেক্ট মসজিদে না আইসা একটু ধোঁয়া ফুঁকতে গিয়েছিলাম। ওখানে বন্ধুদের সাথে ফাও প্যাঁচাল করতে গিয়া ঘন্টা খানেক সময় নষ্ট হইয়া গেল। জোরে চাপ লাগায় মসজিদের টয়লেটে আইছি। ইচ্ছা চাপ কমাইয়া ওযু করমু তারপর মসজিদে গিয়া ঢুকুম। কিন্তু গিয়া দেখি টয়লেটে পানি নাই। এখন কি করি জোরে চাপ লাগছে। এর ওর কাছে চাইয়া চিন্তাও এক টুকরা টয়লেট পেপার পাইলাম না। মহা সমস্যাই পড়লাম তো আবার বাসায় যাইতে হয় কিনা ভাবছি। হঠাৎ বনি বলল এক কাজ কর মসজিদের কন্সট্রাকশন কাজ চলছে, ঐ পাশে দেখি কিছু ইট ভাঙ্গা পড়ে আছে। ওখান থেকে কয়েকটুকরা খোয়া নিয়ে কম্মটা সেরে ফেল। উত্তম প্রস্তাব, যেই ভাবা সেই কাজ। ওর কথা মত কাজ সাইরা মসজিদে গিয়ে ঢুকলাম। একটু ইবাদত কইরা আবার বাইর হইলাম। রাতে ফাঁকা রাস্তায় হাটতে ভালই লাগে। চায়ের দোকান খুঁজছি চা খামু তাই। কিন্তু কোথাও কোন চায়ের দোকান খোলা নাই। পুরাতন বাস স্ট্যান্ডের কাছে আইসা কয়েকটি দোকান খোলা দেখলাম। চা-সিগারেট খাইয়া ফেরত যাইতাছি। কিন্তু একটা আওয়াজ শুইনা দাড়াইয়া পড়লাম। আওয়াজটা হইতাছে একটা বন্ধ দোকানের ভেতর থেকে। আওয়াজটা কিসের শোনার জন্য দোকানের শাটারের সামনে কান পাতলাম । বুঝবার পর একটা ধাক্কা অনুভব করলাম। ভেতরে কেউ একজন কোরআন শরীফ তেলাওয়াত করছে। অবাক হইলাম দোকানের বাইরে তালা মারা দেইখা। মন খারাপ হইয়া গেল এই ভেবে যে, আজ এই শবে কদরের রাতে আমি কি করতাছি আর সেই কি করতাছে । নিজেকে চরম পাপী মনে হলো। চিন্তা করলাম মসজিদে গিয়ে আর বাহির হইব না নামাজ পড়মু, কোরআন তেলাওয়াত করুম। কিছুদুর যাওয়ার পরে যা দেখলাম তাতে মনটা একটু ভাল লাগল। সেন্ডো গেঞ্জি আর লুঙ্গি পরিহিত এলাকার একজন বিশিষ্ট ধনী ব্যক্তিকে রাস্তায় পাইচারী করতে দেখলাম। হঠাৎ বনি বলে উঠল দেখ যাদের টাকা নাই তারা নিশ্চিন্ত মনে ইবাদত করতাছে আর এদের টাকার অভাব নাই এরা রাতের পর রাত ঘুমাইতে পারে না। এমনকি আজকের এই রাতে মসজিদে এসে একটু নামাজ পড়ব তাও পারতাছে না । বনির কথা শুইনা মনে মনে নিজেকে এই বলে সান্তনা দিলাম যে, এই লোকের থেকে তো আমি শান্তিতে আছি। এই লোক তো ঘুইরা বেড়াইতাছে, আমি তো একটু হলেও ইবাদত করতাছি বা চেষ্টা করতাছি। হায়রে মুসলমান আমাদের ঈমানটা কোথায়। মুসলমান হইয়াও কদরের রাতের কদরটা ঠিকমত করতাছি না আমরা।
আলোচিত ব্লগ
Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।