somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিজনাল ভারতবিরোধীদের ব্যপারে সাবধান থাকুন

১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে ইদানিং দেখা যায় নামে বে নামে ভারত বিরোধী পোষ্ট আসে। আমিও সেগুলো সমর্থন করি। কিন্তু অনেকের পোষ্টের উদ্দেশ্য নিয়ে আমি কিঞ্চিৎ সন্দিহান। কারণ অতি ভক্তি বা অতি বিরোধী উভয়ই কিন্তু চোরের লক্ষণ। কারণ এদের অনেকে সিজনাল ভারত বিরোধী।

>> আমরা জানি অনেকে ক্ষমতায় থাকা কালে ভারত বিরোধীতার কথা ভুলে গিয়ে লাকে তৈল দিয়ে ঘুমিয়ে ছিল।

>> বিএসএফ এর গুলিতে যখন সীমান্তে মানুষ মরলে যখন ব্লগে অনেকে নেচে কুদে অস্থির তখন তারা ছিল নিশ্চুপ।

>> টিপাইমুখ বাধ নিয়ে সর্বপ্রথম যখন বাসদ ২০০৪ এ গোলটেবিল আলোচনায় তৎকালীন পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দীনকে আমন্ত্রণ জানালো হল তখন তিনি উক্ত আলোচনায় বসতে অপারগতা প্রকাশ করেছিলেন। এখন তার চেলারা এ নিয়ে বড় বড় কথা বলে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। যদিও এই ইস্যুটাও এখন তারা দূর্বল করে ফেলেছে।

>> তাছাড়া আমরা জানি তৎকালীন যোগাযোগ মন্ত্রী বর্তমানে যিনি ভালো সাজার চেষ্টা করছেন সেই বেহুদা নাজমুল হুদা ভারত থেকে পচা টেক্সি আমদানি করে ১৪গুন বেশি দামে বাংলাদেশে বিক্রি করেছিলেন। তখন বিএনপির লোকজনই প্রকাশ্যে তাকে হেনস্তা করেছে। কিন্তু প্রসাশন ছিল নিশ্চুপ। উনি আবার বিএনপির ভাইস প্রেসিডেন্টও হয়েছেন।

>> ভারত এখন যার দু চোখের বিষ, সেই তিনি ক্ষমতায় শেষ দিকে এসে সদলবলে ভারতে রাজকীয় সফরে গিয়েছিলন।

>> ভারত বর্তমানে আমাদের যে হারে ক্ষতি করে চলছে ঠিক একই ধারা অব্যাহত ছিল আমাদের জাতীয়তাবাদ আর ইসলামের অন্যতম কান্ডারীরা যখন ক্ষমতায় ছিল তখনও।

আর তাদের শরীক জামাতের কথা কি আর বলেবা। মাহমুদুর রহমান যখন গ্রেফতার হয়েছিল তখন এই ইস্যুটাকে তারা ভালোভাবেই কাজে লাগিয়েছে। বিএনপির চাইতে তারাই বেশে মার্কেটিং করেছিল মাহমুদুর রহমানের পক্ষে। এক্ষেতে তারা সফল। কিন্তু নিজ নেতা নেতৃীরা এখন জেলে ডিম থেরাপীর উপ্রে আছে। ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে শক্ত জনমত সৃষ্টি হযে গেছে গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে। বিএনপির কাছ থেকেও এ ব্যপারে তেমন কোন সাড়া পাওয়া যাচ্ছেনা। তাই তারা এখন হতবিম্বল। ক্ষমতায় থাকাকালে তারা ভারতীয় আগ্রাষণ ইস্যুতে ছিল নিশ্চুপ। যেমন বোবার কোন শত্রু নেই।

ভারত আমাদের অনেক ক্ষতি করেছে এবং করছে। যানিনা ৭১ এ তারা আমাদের কেমন সহযোগীতা করেছে যার মাসুল বাঙালী জাতী যুগ যুগ ধরে দিতে হবে। ভারত আমাদের অনেক কিছু ছিনিয়ে নিয়েছে। পক্ষান্তরে আমাদের প্রাপ্তি শূণ্যের কোঠায়। ভারতীয় পচা পণ্যে দেশ ভরে গেছে।
তাই তাদের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করা প্রতিটি বাঙালীর কর্তব্য।

সিজনাল ভারতবিরোধীদের ব্যপারে সবাইকে সাবধান থাকতে হবে।
২২টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×