somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিখুন এবং অর্জন করুন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রহিম এবং করিম দুই বন্ধু তাদের পড়াশুনার পাঠ চুকিয়ে একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দিল। দুজনই ছিল প্রচন্ড পরিশ্রমী।

দু’বছর পর অফিসের বস রহিমকে সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি দিলেন, কিন্তু করিম রয়ে গেল সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবেই। করিম এটা কোনভাবেই মেনে নিতে পারছিলনা। সে কয়েকদিন পরেই পদত্যাগ পত্র জমা দিল, আর অভিযোগ করল যে বস কেবল তোষামোদকারীকেই পদোন্নতি দেন, পরিশ্রমের মূল্য তাঁর কাছে নেই।

বস জানতেন যে করিম খুব পরিশ্রম করে, কিন্তু রহিমের সাথে তার পার্থক্য বুঝানোর জন্য বস তাকে ডাকলেন। বস বললেন, ‘গিয়ে দেখো তো বাজারে কেউ তরমুজ বিক্রি করেছে কিনা?’ করিম গিয়ে কিছুক্ষণের মধ্যেই ফেরত এসে বলল, ‘জ্বী’। বস তাকে আবার জিজ্ঞেস করলেন, ‘কত করে কেজি?’ করিম আবার বাজারে গেল, ফিরে এসে বলল, ‘৫০টাকা কেজি’।

বস তখন করিমকে বললেন, আমি তোমার সামনেই একই প্রশ্ন রহিমকে জিজ্ঞেস করব দেখি সে কী বলে।
বস রহিমকে একই ভাবে বললেন, কেউ বাজারে তরমুজ বিক্রি করে কিনা দেখে আসার জন্যে।
কিছুক্ষণ পরে রহিম ফিরে এসে বলল, ‘শুধু একজনই বাজারে তরমুজ বিক্রি করছে, ৫০টাকা কেজি, কিন্তু ১০কেজি কিনলে ৪০০টাকা। তার কাছে মোট ৩৫০টা তরমুজ আছে। প্রতিটার ওজন মোটামুটি ১৫কেজি হবে। সে দু’দিন আগে দক্ষিণাঞ্চল থেকে তরমুজ এনেছে, যেগুলো এখনো তাজা এবং ভালো মানের’।

করিম অবাক হলো তার উত্তর শুনে, বুঝল তাদের মধ্যে পার্থক্য কোথায়। সে পদত্যাগের চিন্তা বাদ দিয়ে রহিমের কাছ থেকে শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যাওয়ার স্বিদ্ধান্ত নিল।

শিক্ষাঃ একজন সফল মানুষ অন্যদের চাইতে একটু বেশি পর্যবেক্ষণ করেন, বেশি ভাবেন আর গভীরভাবে বুঝার চেষ্টা করেন। আর সেজন্যেই, সফলরা কয়েকবছর পরে কী করবেন, সেটা এখনই ভেবে রাখেন, যেখানে আমরা কালকে কী করব তাই ভাবিনা। এখানটাতেই পার্থক্য।

(সংগৃহীত এবং অনূদিত)
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×