দৌড় প্রতিযোগিতা, সাতার প্রতিযোগিতা- কত না প্রতিযোগিতা আছে পৃথিবীতে। তাই বলে কান্না প্রতিযোগিতা! শুনতে অবাক লাগলেও জাপানে শিশুদের নিয়ে এমনই এক প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছর। সেখানে যে শিশু যত জোরে কাঁদতে পারবে সেই হবে সেরা! আসবে পুরস্কার।
চলতি বছরের ২৬ এপ্রিল টোকিও’র সেনসুজি মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘নাকি সুমো’ নামের ওই প্রতিযোগিতাতে মায়েরা উপস্থিত থাকলেও তাদের সন্তানরা থাকে সুমো কুস্তিগীরদের হাতে। সঙ্গে থাকেন প্রধান ধর্মীয় যাজক। উদ্দেশ্য একটাই, শিশুকে যত জোরে সম্ভব কান্না করানো!
এবারের প্রতিযোগিতায় কুস্তিগীররা ৮০ শিশুকে কাঁদিয়েছেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। এই শিশুদের প্রত্যেকেরই বয়স এক বছরের নিচে।
আয়োজকদের ধারণা, এভাবে কান্না করানো হলে শিশুদের স্বাস্থ্য ভালো থাকে।
তবে মায়েদের ধারণা শুধু স্বাস্থ্যই নয়, এই শিশুদের ভবিষ্যৎও অনেক সুন্দর হবে। পাশাপাশি এটা শিশুদের কাছ থেকে ‘শয়তান’কে দূর করে দেয়
সুত্র - http://www.somoyerkonthosor.com/news/71993
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।