ঐ রাজাকারটাকে প্রশ্ন করো
১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঐ রাজাকারটাকে প্রশ্ন করো
সেই ছিন্নবস্ত্র মেয়েটির কথা,
যার হাত দুটো বাঁধা ছিল
পেছনের খুঁটিতে।
নৃশংস পশুদের অকথ্য অত্যাচারে
যার কোমল প্রাণখানি,
চলে গিয়েছিলো
এই পৃথিবীর মায়া ছেঁড়ে,
অসহ্য কষ্ট আর অভিমান বুকে নিয়ে।
এরকম অসংখ্য কুমারী, জননী,
প্রিয়া আর বোনেদের কথা
জিজ্ঞেস করো,
ঐ নরকের শয়তানটাকে।
আল্লার দোঁহাই লাগে
ওকে ছেঁড়ে দিও না।
ওকে প্রশ্ন করো
ঐ টর্চার সেল গুলোর কথা;
যার দেয়ালে দেয়ালে
ছড়িয়ে-ছিটিয়ে থাকা
বাংলাদেশের রক্তের দাগ,
দগদগে ক্ষত হয়ে
চিরকাল বুকের ভিতর
গুমরে উঠছে বোবাকান্নায়।
কি অপরাধ ছিল তাঁদের?
ধর্মের কোথায় জায়েজ করা আছে
এই নৃশংসতা?
জানি, শয়তানের বিবেক
জাগ্রত হবেনা কোনদিন;
তার পরও,
জাহান্নামে ছুঁড়ে ফেলার আগে,
তাকে একবার জানিয়ে দাও
আমাদের তীব্র ঘৃণার কথা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন