............................
বাতাসে বসন্ত ঘ্রান ,
ফাগুনের আগমনী গান বাজে শীতের সকালে ।
শাহাবাগে, রমনায়, ডি.সি হিল-এ আর একদিন পর,
রঙিন মানুষেরা এসে জড়ো হবে।
হাতে ফুল নিয়ে যুবকেরা আসবে
খোঁপায়, গলায় গাঁদা-ফুলের মালা থাকবে যুবতী'র।
বাসন্তি রঙ-এর শাড়ি, কানের দুল, হলুদ পাঞ্জাবী...
রঙ-এর মেলায় ভরে উঠবে চারিদিক।
শুধু যাদের জীবনে কোন রং নেই
সবটাই সাদা-কালো, অথবা ধূসর
তাদের ছেড়ে দিতে হবে ফুটপাত,
চারুকলার সামনে, শাহবাগের মোড়ে, অথবা রমনার ধার ঘেষা ফুটপাত।
তাদের বিবর্ন শরীর তখন,
বড় বেশী বেমানান উৎসবের শহরে।
জানি না ফাগুনের রঙ,
তোমার আমার মতো
ওদেরও মন রাঙ্গিয়ে যায় কি না;
জানি না 'বসন্ত বাতাস',
শহরের ফুটপাতে, ডাস্টবিনের পাশে বসে থাকা করুন হৃদয়ে
দোলা দেয় কি না;
কিন্তু, তারপরও শহরে বসন্ত আসে।
'ভ্যালেণ্টাইন ডে'-এর মতো করে,
সারা বৎসরে একটি দিন;
আমরা তাকে নিয়ে আসি।
আমাদের জন্যই
বসন্ত আসে শহরে...
.......................................
৩০ মাঘ, ১৪২২ বঙ্গাব্দ।

সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



