somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের জন্য এটা আদর্শের লড়াই। আপনাদের জন্যে এটা অস্তিত্বের।

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা অনেক আশা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে ছিলাম।
আমাদের নতুন প্রজন্ম নির্বাচনী অংগীকার "যুদ্ধাপরাধীদের বিচার" বিষয়টিকে খুব গুরুত্ব দিয়েছিল। এখন লক্ষ্য করা যাচ্ছে কোন এক বিচিত্র কারনে আপনারা এ বিষয়টাকে পিছিয়ে দিচ্ছেন। অবস্থা দৃষ্টে মনে হ্য় এগুলো জরুরী:

১। সরকারী সংগ্রহে (procurement) নিয়মকানুন শীথিল করা যাতে করে পছন্দের মানুষদের কাজ পাইয়ে দেয়া যায়।

২। উপজেলা পরিষদকে অকার্যকর করা যাতে করে দলীয় কর্তৃত্ব তৃণমূল পর্যায়ে বজায় থাকে।

৩। বর্হিবিশ্বের সাথে যোগাযোগ বৃদ্ধির নামে অন্যদেশকে করিডোর দেয়া।

৪। দেশের অস্তিত্বেকে হুমকিতে রেখে যাতে বিদেশীরা নির্বিঘ্নে বাঁধ নির্মান করতে পারে তা পাকাপোক্ত করা।

৫। বহুজাতিক কোম্পানীগুলো যাতে আমাদের সীমিত খনিজ সম্পদ নিয়ে যেতে পারে তার ব্যবস্থা করা।

৬। আমাদের বন্দর গুলোকে যাতে অন্যেরা ব্যাবহার করতে পারে তা সুনিশ্চিত করা।

৭। আমাদের সীমান্তে আমাদের নাগরিকের ওপর যাতে অন্যেরা চাঁদমারী করতে পারে তার সুযোগ করে দেয়া।

৮। বিদেশী দুতেরা যাতে করে নির্ভয়ে আমাদেরকে যাচ্ছেতাই গালি দিতে পারে তাতে সহায়তা করা।

৯। সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়া।

সব মানলাম।সবগুলো পদক্ষেপই যে দেশের স্বার্থের প্রতিকূলে তা আমরা ঘুনাক্ষরেও বলছিনা। সবই করুন, যেহেতু এগুলো অগ্রগন্য বিষয়। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করার সময়টা বেঁধে দিতে পারবেননা এটা কেমন কথা?

Click This Link

Click This Link

আমাদের মনে আছে '৯৬র কথা। তখনও আপনারা বিচার করেন নি। এবার তাও আপনাদেরকে ভোট দিয়েছি ওদের বিচার করার জন্যে। কারন আমরা ভেবেছিলাম আপনারা নিজের নিরাপত্তাটা ভাল বুঝবেন।

গতবার বিচার না করার মাশুল আপনারা দিয়েছেন,শাহ কিবরিয়া, আইভী রহমান ও অনেক নেতা কর্মীকে হারিয়ে। আপনাদের নেত্রী, বর্তমানে সরকার প্রধান, তাদেরই পরিকল্পিত ও নির্দেশিত হামলায় শ্রবনেন্দ্রিয় সংক্রান্ত জটিলতায় ভুগছেন।

আপনাদের দৈহিক নিরাপত্তার (physical security) জন্যেই বিচারটা আশু সম্পাদন করা প্রয়োজন।

আমাদের জন্য এটা আদর্শের লড়াই। আপনাদের জন্যে এটা অস্তিত্বের।

এই সহজ সত্যটা বুঝছেননা কেন আপনারা?

১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×