সংবিধানের সর্বশেষ সংশোধনীতে আমরা দেখেছি যে ধর্মকে সংবিধান থেকে ঝেঁটিয়ে বিদায় করতে, কিন্তু ধর্ম ভিত্তিক রাজনীতিকে বহাল রেখে দিতে।
তারই ধারাবাহিকতায় আজ দেখলাম বাচ্চু রাজাকারের বিচারের রায়।
অনেকে বলবেন যে যেহেতু সে ছিল পলাতক তাই তার বিচার কার্য সম্পন্ন করতে সময় কম লেগেছে।
আমার কথা হল, বাচ্চুর বিচারের সাথে কি সাকা বা কাদের মোল্লার বিচারের রায় দেওয়া যেত না?
না কি "একজনকে ফাঁসিও দেওয়া হল আবার কাউকে ফাঁসি কাষ্ঠেও ঝুলতে হলনা"।
আমাদের নতুন প্রজন্ম যাদের ভোটের জোয়ারে আওয়ামী লীগ পেল নিরংকুশের চেয়েও অনেক বেশি সংখ্যা গরিষ্ঠতা, সেই প্রজন্ম সন্তষ্ট হল রায়ে, আবার জামাতে ইসলামীও খুশী থাকলো এই ভেবে যে অন্ততঃ এক্ষুনি তো তাদের কাউকে ফাঁসীতে ঝুলতে হচ্ছেনা।
ধরা পড়া, দেশে প্রত্যবর্তন, রায় কার্যকর তো দূর অস্ত!।
___________________________________________
জাতির এই মাহেন্দ্রক্ষণে আমি কি জিজ্ঞেস করতে পারি যে লুলা মুসা ওরফে মুসা বিন শমশের বাচ্চু রাজাকাকের চেয়ে কতটুকু কম যুদ্ধাপরাধগীরি করেছিল?
প্রাণ ও আর এফ এলের মালিক জেনারেল আমজাদ (অবঃ), যে নিজে পাকি বাহিনীর একজন পদস্থ মেজর হিসেবে, পাকি ব্রিগেডের BM (Brigade Major) হিসেবে ১৯৭১ এ আমাদের মুক্তি যুদ্ধ চলাকালীন সময়ে রংপুর এলাকায় গণ হত্যা, গণ ধর্ষন, অগ্নিসংযোগ ও নিপীড়নের নীল নকশা নিজে হাতে তৈরি করেছিল, সে কেন, কিভাবে এই মূহূর্তে রুম হিটারের উষ্ণতা উপভোগ করছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



