Disclaimer: আমি কখনো বড় পোস্ট লিখিনা। কারন বড় পোস্ট পড়ার আমারই ধৈর্য নেই, অন্যদের ও থাকার কথা নয়। এটা খুব বড় হয়ে গেছে। এর চার ভাগের এক ভাগ পোস্ট গত চার বছরে আমি লিখেছি বলে মনে হয়না। আমি ঘন্টা দুয়েক আপ্রাণ চেষ্টা করেছি ছোট করার। পারিনি। করলেই অসম্পূর্ণ হয়ে যায়। পর্ব করেও পারা যাচ্ছেনা, কারন এটা এখনই জানানোর প্রয়োজন, একজন ভুক্তভোগীর দৃষ্টিকোণ থেকে।
এক
আমরা পুরা ধরা।
চিন্তা করুন ৫০০ মিলিয়ন ডলারের একটা ফার্টিলাইজার ফ্যাক্টরির পুরা স্ট্রাকচারাল ডিজাইন আপলোড করতে কি অবস্থা হবে আমাদের।
আমার অফিসে মানুষ সাকুল্যে দশ জন। প্রতি বছর আট অংকের টাকার সম মূল্যের বৈদেশিক মূদ্রা সরকারকে এনে দেই গত এগারো বছর ধরে যার পেছনে সরকারের নূন্যতম পৃষ্ঠপোষকতা নেই।
সরকারের একমাত্র অবদান এগারো বছর পরে, আপলোডের স্পিড কমানো।
দুই
SOMEONE PLEASE TELL ME HOW
একটা স্ট্রাকচারাল ডিজাইনিং শেষ করতে কম পক্ষে ৫০০টা ভিডিও কনফারেনসিং এর প্রয়োজন হয়।
ধরুন আপনি North Sea র একটা Rig design করছেন এবং মেটালের বদলে সেখানে প্রথম বারের মত ফাইবার গ্লাস জাতীয় ম্যাটেরিয়াল ব্যাবহার করা হবে। এখানে আপনাকে বারে বারে ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচারার, ম্যাটেরিয়াল সাইন্টিস্ট, প্রজেক্ট হেড, টেকনিক্যাল হেড, মেকানিক্যাল ডিজাইনিং-ইলেক্ট্রিক্যাল ডিজাইনিং টিম লিডার, জিওলজিস্ট, সমুদ্রের একাধিক বিশেষজ্ঞ ইত্যাদিদের সাথে প্রতিদিন একাধিকবার একাধিক জনের সাথেীক সাথে ভিডিও কনফারেন্সিং করতে হবে।
এই ভিডিও কনফারেন্সিং ছাড়া আন্তর্জাতিক কোনো প্রকল্প এই ২০১৩ তে শেষ করা সম্ভব নয়।
এই ভিডিও কনফারেন্সিং এর সুবাদে একজন বিশেষজ্ঞ গায়নার জংগলে থেকে একই সাথে আনাতোলিয়া, ভ্লাদিভস্তক ও লিমার ২০১ কিমি দক্ষিণে তিনটি কাজ তদারক করতে পারে। এটা বাস্তবতা আজ।
আমদের ডিজাইন গুলো না হয় আগে যেখানে তিন ঘন্টায় পাঠাতাম সেখানে ৩০ ঘন্টায় পাঠাবো।
কিন্তু
ডিজাইন করতে যে আমার ভিডিও কনফারেন্সগুলো লাগবে সেগুল করবো কিভাবে?
এক দশমাংশ গতিতে?
দেশের স্থানীয় মুদ্রায় কত ক্ষতি হচ্ছিল? আউট সোর্সিং এর মূলে কুঠারাঘাত করে দেশ বৈদেশিক মূদ্রায় কতখানি ক্ষতিগ্রস্থ হচ্ছে বা হবে? কেউ কি ভেবে দেখার নেই?
অবৈধ VoiP ব্যাবসা বন্ধ করতে কি আমাদের শিরদাড়া ভাংগার দরকার ছিল?
তিন
VoiP ব্যাবসা সব সময়েই ক্ষমতাশীল দলের মধ্যম সারির নেতাদের পৃষ্ঠপোষকতায় হয়ে এসেছে।
২০০৫-৬ সালে ঢাকা মহানগর ছাত্র দলের দুই জন নেতা আমার কাছে একটা লোভনীয় ব্যাবসার প্রস্তাব নিয়ে আসে। আমি প্রস্তাবটি লুফে নেই।
তো ঐ ব্যাবসা করতে ছোট যন্ত্র বসাতে হয়। আমি ওদেরকে বলি যে আমার অফিসেই তো অনেক জায়গা আছে। এখানেই বসাই। ওরা একে অপরের দিকে তাকিয়ে আমাকে বলে না এটা লুকিয়ে রাখতে হবে এমন কোনো যায়গায় যেখানে T&T বা পুলিশের লোকদের নজরে আসবে না।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করি কেন?
যখন জানতে পারি যে ব্যাবসাটি বৈধ নয় তখন তাদেরকে জানাই যে ব্যাবসাটি করবো না আমি।
এমাসের ৫ ও ৬ তারিখে আমার একজন স্নেহাষ্পদের সাথে কথোপকথন হয়। আমি ঐ একই প্রস্তাব আবার পাই। আমাদের কথোপকথনের শ্রেষ্ঠাংশ নীচে তুলে দিলামঃ
@salam
how are you?
•
20:42
Trishonku Mallick
দূর হ শ্যতান
*শয়তান*
@so i am
•
20:44
Trishonku Mallick
এতদিন পর আসলা?
• 20:45
@ ashi nai
•
20:45
Trishonku Mallick
আরে ফেইসবুকে
@ohh..yes
•
-------------------------------------------
@ ok, i think you have idea of VOIP business
•
21:02
Trishonku Mallick
Yes I almost started but knowing it to be illegal I backed out.
21:05
@ nothing is illigal here where govt people are involved
you know very well
•
21:06
Trishonku Mallick
রাতের ঘুম হারাম করে কি লাভ, চুলা তো জেলে।
জ্বলে*
21:07
@ are ki bolen !!! raate bhalo ghumer jonnoi to ''chaitesi'''
apni reselling korte parben
•
21:11
Trishonku Mallick
------------- আমার অফিস ছিল তখন ওখানে VOIP bosanOr somost kichu THik chil. angshik pemenToO kora hoye chilo
যখন জানলাম এটা বে আইনী তখন আর এগুইওনি।
তাছাড়া সহসাই সরকার এটার জন্যে লাইসেন্স দেয়া শুরু করবে। গ্যাঞ্জাম শুরু হয়ে যাওয়ায় এখন স্থগিত।
21:14
@ we are contacting hypermedia to bring the CB
•
21:17
Trishonku Mallick
ওWhat about the legality part of the business/
21:22
@ amar partner ex awamy montrir pola....proshashon handling or part
•
21:26
Trishonku Mallick
দেয়ালের লিখন পড়।
-----------------------------------------------------
Trishonku Mallick
With VOIP what happens to you once the present government goes off?
• 6 May
14:37
@checking on that........ HAPPY BIRTHDAY TO YOU.....
•
14:37
Trishonku Mallick
Thank you _____, I miss you.
____________________________
চার
VoiP বেশীর ভাগ দেশেই (হতে পারে আর সব দেশেই) বৈধ।
আমাদের সরকার একটা বাৎসরিক ফি ধরে সেই বৈধতা দিতে পারে। কিন্তু তা করা হচ্ছে না। কেন? আমার মত মোফিজের তা বোঝার সাধ্য নেই।
একটা কথা উঠে এসেছে এখন। দেশে দিন দিন স্মার্ট ফোন ব্যাবহার বাড়ছে সেই সাথে বাড়ছে skype এর ব্যাবহারও। মোবাইল ফোন কোম্পানি গুলো হারাচ্ছে রাজস্ব। এভাবে চলতে থাকলে মোবাইল ফোন কোম্পানী গুলো লাভের মুখ দেখা থেকে চির বঞ্চিত হতে পারে। আপলোড যদি মন্থর করা যায় তাহলে তাহলে স্কাইপের কথোপকথনের মান অত্যন্ত নেমে যাবে। কেউ আর স্কাইপ ব্যাহার করবে না।
পাঁচ
আমার অতি দীর্ঘ পোস্টটি শেষ করার আগে আমার সরকারকে একটিই জিজ্ঞাস্য "অবৈধ VoiP ব্যাবসা বন্ধ বা মোবাইল কোম্পানী গুলোর স্বার্থ সংরক্ষণ আমাদের দেশের বিকাশমান আউটসোর্সিং শিল্প যা ভবিষ্যতে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা উপার্জনের ক্ষমতা রাখে, তাকে গলা টিপে হত্যা করা কতখানি সুস্থ্য মস্তিষ্ক প্রসূত?
কৃতজ্ঞতাঃ মুন্তাসির রশীদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


