somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্তনাদ ও একটি ঝলসানো দেহ...

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"Childbirth is the second most painful thing in the world"

অর্থাৎ বলা হয়ে থাকে পৃথিবীর সব থেকে কষ্টকর অভিজ্ঞতার মধ্যে ২ নম্বারে আছে প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা একজন মায়ের অভিজ্ঞতা। আর তাই একজন মা তার সন্তানকে যক্ষের ধনের মতো আগলে ধরে রাখতে চায় প্রতিটি সময়। ১৪ বছরের মনিরকেও হয়তো তার মা ১৪টি বছর ধরে আগলে মানুষ করেছিল। অভাবের সংসারে মনিরের হাতে পায়ে তেল মালিশ করতে করতে ছড়া শোনাতো। আর অবুঝ মনিরও হয়তো কিছু একটা বুঝতে পেরে ফিক করে হেসে দিতো মায়ের মুখের ছড়া শুনে। এভাবে করে ১৪ বছর যে কখন পার হয়ে গিয়েছিল তা হয়তো টেরই পায়নি মনির আর তার মা।

টের পেল তখন যখন কিনা মনিরের বাবা তাকে প্রথমবারের জন্য ঢাকায় নিয়ে আসার আবদার মঞ্জুর করলো। ঢাকায় আসার কথা যেমন হয়তো মনিরকে আনন্দিত করেছিল ঠিক তেমনি মা কে ছেড়ে আসার কষ্টটাও সে কিছুটা বুঝতে পেরেছিল। তারপরও ঢাকায় আসার পর মুগ্ধ হয়ে সবকিছুই হয়তো চোখভরে দেখছিল। বাবাকে হয়তো কৌতহলী হওয়া মনের প্রশ্নগুলো করতে পারছিল না বাবাকে ভয় পাবার কারণে। তাই মনে মনে হয়তো ভাবছিল মা ও যদি তাদের সাথে আজ ঢাকায় আসতো, তাহলে সব প্রশ্নই করতে পারতো ইচ্ছে মত... আর মা যদি সত্যিই আসতো তাদের সাথে, তাহলে সে প্রথমেই হয়তো জিজ্ঞাসা করতো উচু উচু দালানগুলো কিভাবে বানিয়েছে সেটার কথা। আর চোখ বড় বড় করে হয়তো জিজ্ঞাসা করতো এতো বড় বড় দালানগুলোতে যারা থাকে তারা কি কখনো ভয় পায় না! আর তাই সে হয়তো ঠিক করেছিল মায়ের কাছে ফিরেই সে তার রাজ্যের প্রশ্নে ঝুরি নিয়ে বসবে। কিন্তু তা আর হলো না। ঢাকার নিয়ন আলোর আভায় উচু উচু দালানের অবকাঠামো ঠিক ভাবে বুঝে উঠার আগেই মনির পাড়ি দিয়েছে এতো উচুতে যে সেখান থেকে তার বাবার উদাস হওয়া মুখ অথবা মায়ের সেই আর্তনাদ হয়তো আর দেখতে পাবে না সে। জানতে পারবে না সে যে তার ছবি এসেছে বাংলাদেশের প্রথম সারির পত্রিকার প্রথম পাতায়। বেঁচে থাকতে যখন সে পেপার খুলে নায়ক নায়িকাদের ছবি দেখতো তখনও হয়তো সে বুঝতে পারেনি যে একদিন সে ও দেশের মেইনস্ট্রিম পত্রিকার লিড নিউজে চলে আসবে। দেশের মানুষ চোখ বড় বড় করে দেখবে তাকে। মা হয়তো বলেছিল তাকে অনেক বড় হওয়ার কথা, মানুষের মতো মানুষ হওয়ার কথা... সে তার কথা রেখেছে... এসেছে পত্রিকার নিউজে ঝলসানো দেহে...

“Childbirth is the second most painful thing in the world, right next to being burned alive.”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×