ভিডিওচিত্রটি দেখে মানবাধিকারকর্মী ও রাজনীতিবিদেরা ক্ষুব্ধ না হয়ে পারলেন না। এতে দেখা গেছে, খাদ্যের বিনিময়ে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসী নারীরা নেচেগেয়ে পর্যটকদের মনোরঞ্জন করছেন।
যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা দ্য অবজারভার ভিডিওচিত্রটি প্রকাশ করেছে। ঘুষের বিনিময়ে পুলিশ জারোয়া উপজাতি নারীদের হাজির করে। খাবারের বিনিময়ে তাঁরা নাচগান করে পর্যটকদের মনোরঞ্জন করেন। এসব নারীর কেউ কেউ নগ্ন হয়ে নেচেছেন।
ভারতের আইন অনুযায়ী, বাইরের প্রভাব ও রোগ ছড়ানো থেকে অতিনিভৃতচারীজারোয়া আদিবাসীদের সুরক্ষার জন্য তাদের ছবি তোলা ও তাদের সংস্পর্শে আসা নিষিদ্ধ। ধারণা করা হয়, আফ্রিকা থেকে যেসব মানুষ প্রথম এশিয়ায় পাড়ি জমান, এঁরা তাঁদেরই বংশধর।
ভারতের আদিবাসী বিষয়কমন্ত্রী ভি কিশোর চন্দ্র দেও এ ঘটনাকে ‘বিব্রতকর’ বলে অভিহিত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তা ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন চেয়েছে।
আন্তর্জাতিক সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল বলেছে, ভিডিওচিত্রে দেখা গেছে—পর্যটকেরা স্পষ্টতই ‘মানব চিড়িয়াখানা’ উপভোগ করছেন। প্রতিষ্ঠানটির পরিচালক স্টিফেন কোরি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভিডিওচিত্রে স্পষ্ট দেখা গেছে—জারোয়া নারীদের প্রতি কিছু লোকের আচরণ ছিল অযাচিত।’ এএফপি।
আলোচিত ব্লগ
চিকিৎসকের অবহেলা

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।