somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হামলার ঝুঁকিতে ইরানের পরমাণুবিজ্ঞানীরা

১৪ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ত্রাসী হামলায় আরও একজন পরমাণুবিজ্ঞানী প্রাণ হারালেন ইরানে। বুধবার তাঁর গাড়ির ওপর বোমা নিয়ে আছড়ে পড়ে এক মোটরসাইকেল আরোহী। এ নিয়ে গত দুই বছরে ইরানি বিজ্ঞানীদের ওপর পাঁচটি হামলার ঘটনা ঘটল। ইরান এই ঘটনাগুলোর জন্য ইসরায়েল ও পাশ্চাত্যকে দায়ী করেছে। নিরপেক্ষ বিশ্লেষকেরা মনে করেন, ইরানের এ সন্দেহ সত্যি হওয়া অসম্ভব নয়। তবে ইরানের স্থানীয় উপদল বা আঞ্চলিক কোনো শক্তির অন্তর্ঘাতমূলক আঘাত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
হামলায় এ পর্যন্ত মারা গেছেন চারজন ইরানি বিজ্ঞানী। প্রতিটি হামলার ধরন ছিল প্রায় একই রকম। প্রতিবারই গাড়িবোমা বিস্ফোরণের শিকার হন তাঁরা। নিহত চারজনের মধ্যে কমপক্ষে দুজন পরমাণুবিজ্ঞানী।
২০১০ সালের ১১ জানুয়ারি প্রথম হত্যাকাণ্ডের শিকার হন বিজ্ঞানী মাসউদ আলি মোহাম্মদি। এর ঠিক এক বছর পূর্তির দিনে প্রাণ হারালেন ৩২ বছর বয়সী কেমিক্যাল ইঞ্জিনিয়ার মোস্তফা আহমাদি রোশান। ইরানের আণবিক সংস্থার বর্তমান প্রধান ফিরাইদাউন আব্বাসিও ২০১০ সালের নভেম্বরে অল্পের জন্য প্রাণে রক্ষা পান। আব্বাসি তাঁর গাড়িতে সংযুক্ত বোমাটি বিস্ফোরিত হওয়ার আগমুহূর্তে স্ত্রীসহ বেরিয়ে এসেছিলেন বলে বেঁচে যান।
ইরানের বিতর্কিত ইউরেনিয়াম কর্মসূচি সমৃদ্ধ করার পেছনে ভূমিকা রাখছেন এই পরমাণুবিজ্ঞানীরা। প্রতিটি হামলার পরই ইসরায়েল এবং ওয়াশিংটনের দিকে আঙুল তুলেছে ইরান। সর্বশেষ ঘটনায়ও এর ব্যতিক্রম হয়নি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অবশ্য বুধবারই পরমাণুবিজ্ঞানী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। ইসরায়েল সর্বশেষ হামলাটির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে ঘটনার আগের দিন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বেনি গান্টজ বলেছিলেন, ইরানের জন্য আরও বেশি রহস্যময় দুর্ঘটনা অপেক্ষা করছে।
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে ২০১০ সাল থেকে আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চলতি বছরের শুরুতে এই ইস্যুকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে নতুন অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তার ইউরোপীয় মিত্ররাও অবরোধ কঠোর করার উদ্যোগ নিচ্ছে। এরই প্রেক্ষাপটে ইরান সম্প্রতি তার দেশসংলগ্ন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামরিক মহড়া চালালে উত্তেজনার পারদ চরমে ওঠে।
বিদেশে সুদক্ষভাবে গুপ্তহত্যাকাণ্ড ঘটানোর ব্যাপারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। সে দেশের সেনাবাহিনীর মুখপাত্র ইয়ভ মোরদেকাই সম্প্রতি ফেসবুকে লিখেছেন, ‘আমি জানি না ইরানি বিজ্ঞানীর হত্যাকাণ্ড কে ঘটিয়েছে, কিন্তু এ জন্য আমি মোটেও চোখের পানি ফেলিনি।’ রয়টার্স ও এএফপি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণ করে বিএনপির কুলাঙ্গাররা।

লিখেছেন তানভির জুমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১০

এক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।

আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন

দুইশো নয় আসন নিয়েও কেন অন্যদের বাসায় যেতে হচ্ছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৯


নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম কয়েক ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় একধরনের উৎসবের আমেজ ছিল। স্ট্যাটাস, পোস্ট, কমেন্ট—সবখানে একই সুর। বিএনপি দুইশো নয়টা আসন পেয়েছে, জামায়াত মাত্র সাতাত্তর, দেশ এবার ঠিক... ...বাকিটুকু পড়ুন

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

লিখেছেন কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

বিএনপির যারা আজ আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা ভাবছেন...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০


১. শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা বারবার বলেছেন, জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর ছিলেন, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এমনকি তাকে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও বলতেন…
২. খালেদা... ...বাকিটুকু পড়ুন

ধন্যবাদ ড. ইউনূস। আপনিই দেখিয়ে দিলেন।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৯


মৃত্যুদন্ড প্রাপ্ত হাসিনা বিগত ৩টি নির্বাচন এমনভাবে করেছিল যে সেখানে কোন নাগরিককে ভোট দেওয়ার প্রয়োজন হতোনা। দিনের ভোট রাতে হয়েছে, আগের দিন হয়েছে অথবা তাহাজ্জোত পড়ে হয়েছে। এই আগের... ...বাকিটুকু পড়ুন

×