মা হওয়ার তিন মাস পর কাজে যোগ দিতে হয় ফেবি কেমালা দিউয়িকে। জাকার্তার একটি আর্থিক প্রতিষ্ঠানে আইটি বিশেষজ্ঞ হিসেবে চাকরি করেন তিনি। চাকরিজীবী হিসেবে অন্যান্য মায়ের মতো তাঁকেও বড় একটি সমস্যায় পড়তে হয়। একদিকে শিশুসন্তানকে বুকের দুধ খাওয়ানো, অন্যদিকে অফিস সামলানো—দুই নিয়ে পড়েন চরম বিপাকে।
সন্তানকে বুকের দুধ খাওয়ানোটা জরুরি। আবার চাকরিও বাঁচাতে হয়। অবশেষে তিনি বাধ্য হয়ে একটি কুরিয়ার সার্ভিসের শরণাপন্ন হলেন। এই কুরিয়ারই তাঁকে এনে দিল স্বস্তি। প্রতিষ্ঠানটি মোটরবাইকের সাহায্যে কর্মজীবী মায়েদের বুকের দুধ বাড়িতে দ্রুত তাঁদের সন্তানদের জন্য সরবরাহ করে।
দিউয়ি (২৯) বলেন, ‘আমি এখন কাজ করছি। একই সঙ্গে বাচ্চাকেও বুকের দুধ খাওয়াতে পারছি।’ তিনি বলেন, অফিসে আসার পর নির্দিষ্ট সময়ে সন্তানের জন্য তিনি বুকের দুধ বোতলে ভরে রাখেন। মধ্যাহ্নভোজের সময় কুরিয়ারের কর্মী এসে সেই বোতল নিয়ে যায়। জাকার্তার যানজট পেরিয়ে ৪৫ থেকে এক ঘণ্টার মধ্যে দিউয়ির বাড়িতে কুরিয়ার সেই দুধ পৌঁছে দেয়। দিউয়ির সন্তানের বয়স এখন আট মাস। তার নাম আশালিনা পুত্রি। অফিসে তাঁর বসার টেবিলের সামনে প্রিয় সন্তানের হাসিমাখা মুখের ছবি।
২০১০ সালে ফিকরি নুভাল নামের একজন জাহাজ ব্যবসায়ী নতুন ধরনের কুরিয়ার সার্ভিসটি চালু করেন। প্রতিবার বাসায় সন্তানের জন্য বুকের দুধ পৌঁছে দিতে দূরত্ব অনুযায়ী ৩০ থেকে ৪০ হাজার রুপিয়া (৩ দশমিক ৩০ থেকে ৪ দশমিক ৪০ ডলার) নেয় কুরিয়ার সার্ভিস। রয়টার্স।
আলোচিত ব্লগ
চিকিৎসকের অবহেলা

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।