আজ আমি এক অদ্ভুদ সুন্দর ঘটনার সঙ্গী হলাম, তাই আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। প্রতিদিন অফিসে এসে গুলশান - ১ এ নাভানা টাওয়ারের পিছনে চা খেতে মোল্লা নামের একজনের চায়ের দোকানে যাই। তার সম্পর্কে একটু জানাচ্ছি আপনাদের- ওখানে ফুটপাতে অনেক চায়ের দোকান আছে, কিন্তু মোল্লা এর ব্যবহার অন্য সব দোকানদার থেকে আলাদা। ওর ভাল একটা নাম আছে কিন্তু মোল্ল্া নামে ওকে সবাই চেনে। ওর রেগুলার কোন কাস্টমার যদি বেশ কিছুদিন ওর দোকানে চা খেতে না যায় তাহলে ও ফোন করে খোজ নেয় কেনো চা খেতে যায় না তার দোকানে। ফোন না থাকলে পরিচিত এর মাধ্যমে যাওয়ার জন্য বলে। এ কারণে তার কাস্টমার সংখ্যা অনেক এবং আসে পাশের সবগুলো অফিসের লোক তার দোকানে চা খেতে যায় এবং ও সব লোকর নাম ও জানে। এমনকি যে সব লোক ওর দোকানে চা খেতে যায় না সে তাদের ও নাম জানে এবং তার সামনে দিয়ে যাওয়ার সময় সে সালাম দিয়ে খোজখবর নেয়। আজকে ১লা জানুয়ারি ২০১৪, আমি যখন তার দোকানে চা খেতে গেলাম তখন সে আমাকে সালাম দিয়ে হাতে একটা সুন্দর সেন্টার ফ্রেশ চকোলেট দিয়ে বলল হ্যাপি নিউ ইয়ার ভাই। আমি তার এই সুন্দর ব্যবহারে একটু হতবাকই হলাম! আমি ভাবলাম মনে হয় ও আমাকেই শুধু দিয়েছে। কিন্তু কিছুক্ষণ চা খেতে খেতে দেখলাম যে আসছে সবাই কে সালাম দিয়ে হ্যাপি নিউ ইয়ার জানায়ে চকোলেট দিচ্ছে। তার এই ঘটনা আমার এতটাই ভাল লাগলো যে আমি তার একটি ছবি তুলে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। বাম পাশের দাড়িয়ালা ঐ লোকই হচ্ছে চায়ের দোকানদার মোল্লা। একটা চকোলেট এর দাম ২ টাকা। সে চা বিক্রি করে কতইবা লাভ করে, তাছাড়া কিছুদিন পরপর দোকান এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হচ্ছে পুলিশের তাড়া খেয়ে। তার উদার মনের এই দৃষ্টিভঙ্গি আমাকে সত্যি মুগ্ধ করেছে। আজ আমাদের এই দেশ রাজনৈতিক ভাবে বিপযর্স্ত। যদি আমরা এই চায়ের দোকানদার এর ব্যবহার থেকে ভাল কিছু নিয়ে মনটা একটু ভালো করতে পারি। সবাই কে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এবং ঐ চায়ের দোকানদার এর সুরে সুর মিলিয়ে বলছি “হ্যাপি নিউ ইয়ার-২০১৪”।
চায়ের দোকানদার এর সুরে সুর মিলিয়ে বলছি “হ্যাপি নিউ ইয়ার-২০১৪”

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?
সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।