somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথাপন্থি চলবেই " কলম " ...

০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একই শহর তবুও মানুষগুলো ছিন্নভিন্ন। এক একজন একএকটা গোত্রের মতন, ভিন্নরকম চাওয়া আর তার ভিন্ন রকম প্রকাশ। অভিজিৎ রায়ের মৃত্যুর পর আসেপাশের সবাইকে তার নিজের মতন করে বক্তব্য উপস্থাপন করতে দেখেছি; কিন্তু আমরা কে কাকে উদ্দেশ্য করে লিখছি,তা জানি কি ? কার কাছে কিসের দাবী পেশ করছি ? 'অভিজিৎ রায় হত্যার বিচার চাই'- এই ফেসবুক স্ট্যাটাস আসলে কার জন্য? কিংবা সময়ের সংযোজন ‪#‎হ্যাস_ট্যাগ‬'কে বিচার বিভাগ আমলে নেবে কি ?

আমরা কেউ কেউ লিখেছি 'কলম চলবেই'। আমিও তাই বলি আমাদের কলম অনাদিকাল ধরে চলবে; ডুমুর ফুল, সজনের ডাটা, আমাবস্যা, যুবতি, নিতম্ব, স্তন, কদম ফুল, তালগাছ, ঝিঁঝিঁ, নিয়ন আলো, সাদা কবুতর, কালো কাক, শিশির আর মেঘ - এমন প্রথাপন্থিদের কলম আজস্র জন্ম চলবে । যেদিন বাংলায় তালেবানের একটা বিশাল ঘাঁটি হবে সে দিনও কলম চলবে ! প্রথাপন্থি বুদ্ধিজীবী আর মৌলবাদী সংগঠন এক সাথে একই সমাজে চলবে, একে অপরের বাসায় দাওয়াত খাবে, মেয়ের বিয়ে দেবে ছেলের সাথে । কেউ কারো জন্য হুমকি হবেনা।

প্রচলিত প্রথাপন্থি, রাষ্ট্র ও মৌলবাদী বান্ধব । তিনি রাষ্ট্রের বাজেটে খুশি থাকেন, মানুষ মরে গেলে পচে যায় বলে তিনি মরা মানুষের কথা বলেন না ! তিনি নিমজ্জিত অন্ধকারে দাড়িয়ে দাঁত কেলিয়ে হাসেন । তার সাথে তার পাশেই একসাথে চলবে মৌলবাদীরা, তিনি বুড়ো হতে থাকবেন আর একই সাথে বড় হতে থাকবে মৌলবাদীর গোষ্ঠি । একজন প্রথাগত সারাজীবন লিখে গেলেও হুমায়ুন আজাদ কিংবা অভিজিৎ রায়ের মৃত্যু তার জন্য হুমকি নয় । তার কলম চলবে মৌলবাদের একই বৃত্তে, তারা পরস্পর সম্পূরক হয়ে ছিলেন, আছেন ও থাকবেন । তাই কলম চলবেই...... !

আবার দেখলাম অনেকেই দাবী করেছেন আমি অভিজিৎ ( ‪#‎I_am_avijit‬) ! অবাক হয়েছি !! অভিজিৎ কি করে হবেন ? অভিজিৎ কলমের যোদ্ধা আপনি/আমি/আমরা কলমের বোদ্ধা !!
অভিজিৎ শত্রুর ডেরায় ঢোকে বুক ফুলিয়ে আর আপনি/আমি/আমরা শত্রুর ডেরায় বাস করি পিনপতন নিরাবতায় । হুজুরের আস্তানায় যাওয়ার জন্য মোহনা টিভির বিজ্ঞাপনের স্ক্রিপটা আমরাই কেউ করেছি, আমাদের মধ্যেই কেউ ক্যামেরা চালিয়েছে আর আমাদের মধ্যের কেউ তা প্রচার করছে । আমরা জানি ৫ তারকা হোটেলের ব্যাবসায়ি মরহুম পীরের ছেলে ! আল্লাহর রাস্তায় না থেকে তিনি কেন মদের দোকান দিলেন সেই প্রশ্ন কি করেছি আমরা ? এমন অজস্র অসঙ্গতির মধ্যে আপনি প্রতিদিন ডুমুর ফুল কাব্যের জন্মদিয়ে যাবেন, বছরে বছরে বইমেলা এলেই গর্ভপাত করবেন । তবুও প্রশ্ন করবেন না !!

প্রশ্ন করার সাহস আমাদের নেই । আমরা সাহসী না । আমরা মৌলবাদের শত্রু না । আমরা রাষ্ট্রের বন্ধু। আমরা মৌলবাদের বন্ধু ।

আমরা উল্টো অপরাধী, প্রথাবিরোধীর মুখোশ পরে আছি; হুমায়ুন আজাদ ও অভিজিৎ রায় মুখোশ চিনতে পারে নাই, ভেবেই বসতে পারে এত প্রথাবিরোধীর দেশে "কে আমার কি করবে"
মুখোশের অন্তরালের আসল মানুষটি ভণ্ড কথিত প্রথাবিরোধি ট্রেন্ডের ব্যবসায়ী ।

নিরাপদ দূরত্বে থেকে " ভয় নেই ওরে ভয় নেই, নি:শেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নেই তার ক্ষয় নেই , চলবেই " কলম " ...
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×