somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার একটি গালি

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু:সম্পর্কের কয়েকজন কাজিনের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম । আর এইদিকে ব্লগে ঘোরাঘুরি করছিলাম। হঠাত এক কাজিন বলে উঠলো
-তুই সবসময় ফোনে কি করিস? যখনই দেখি হাত চলতেই থাকে?
*এইতো হাতের ব্যয়াম করি।
-সবসময় তোর ফাইজলামি। কি করিস সেইটা বল। নয়ত বক্সিং মারবো ।
বক্সিং খাওয়ার ভয়েই হয়ত বললাম
*এইতো ব্লগে ঘোরাঘুরি করি।
-ব্লগ কি?
*তোর মাথা, তুই বুঝবি না।
-বোঝালেই বুঝবো। তাড়াতাড়ি বোঝা ।
*ব্লগার নাম শুনেছিস?
-হ্যা শুনেছি।
*ব্লগে ঘুরে আমি ব্লগার দের লেখা পড়ি। পরীক্ষার্থীরা যেমন পরীক্ষার খাতায় লেখে ব্লগার রা তেমনি ব্লগে লেখে ।
-তুই লিখিস?
*কয়েকটা লিখেছি
-কি তুই ব্লগার! তুই এতো খারাপ হয়ে গেছিস! আগে তোকে অনেক ভাল জানতাম। ছিহ
*আমি আবার খারাপ কি করলাম? :-o
-ব্লগার করে তুই বলছিস আমি কি করেছি! জানিস না ব্লগার কত খারাপ? তুইও তার মানে খারাপ খারাপ কথা লিখিস। নামাজ কালাম তো কিছু পড়িসই না উল্টা নাস্তিক হয়ে যাচ্ছিস
*আমি নাস্তিক মানে? কিসব আজেবাজে কথা বলছিস?
-ব্লগার মানে নাস্তিক জানিস না ?

।
কথাগুলো বড় কাজিন টার সাথে হচ্ছিল। ছোটগুলোও মাঝে মাঝে সায় দিচ্ছিল। আমি অনেক্ষন তাকে বোঝানোর চেষ্টা করলাম ব্লগার মানে নাস্তিক না, ব্লগার ধারনা টা মোটেও খারাপ নয়। তারা গল্প লেখে কবিতা লেখে, বিভিন্ন ভ্রমণ কাহিনী লেখে।
তবুও তাদের ধারনা থেকে বিন্দুমাত্র সরাতে পারিনি। এমন ধারনা শুধু আমার এই কাজিনদের না, সারা দেশে এমন হাজার হাজার মানুষ আছে, এই ফেসবুকে হাজার হাজার মানুষ আছে যারা মনে করে ব্লগার মানে খারাপ কিছু। সেইদিনই একজন মেসেজ দিল
-ভাই আপ্নেরে আগে খুব ভাল জানতাম।
*এখন খারাপ জানেন? :-/ কেন?
-এইযে কি সব ব্লগার টগার করেন।
*এতে খারাপের কি?
-ভাই ব্লগার ছাইড়া ভালো হইয়া যান। এইসব করলে গুনাহ হয় ।
*আগে কন কি কারনে গুনাহ হয় তারপর ছাড়বো
-ভালো উপদেশ দিছিলাম। শুনলি না। যা *****চ****
অত:পর ব্লকিত । এইটুকু বুঝলাম
ব্লগার একটা গালি …
[উল্লেখ্য: আমি কোনো ব্লগার নই। আমার কাজিন রা আমাকে ভুল করে ব্লগার ভেবেছে]
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×