পদত্যাগ কি কখনো কোন সমস্যার সমাধান হতে পারে??
"তিল তিল করে গড়ে ওঠা রিজার্ভের টাকা কারো বাপ দাদার পৈত্রিক সম্পদ নয় । আজ দেশের কেন্দ্রিয় ব্যাংকের সিকিউরিটি অথবা উচ্চ পদস্থ কর্মকর্তাদের দায়িত্বহিনতা আমাদের সবাইকে আশ্চর্য করছে।
হলমার্ক, শেয়ারবাজার লুণ্ঠন, ৪০০০ কোটি টাকা দুর্নীতি অবশেষে জনগনের ৮০০ কোটি টাকা চুরি যাওয়া। এই দেশ কি শুধু দুর্নীতিবাজদের অভয়ারণ্য? দেশের অর্থনীতিতে শনির দশায় যে অশনি সংকেত দেখা দিয়েছে, তাঁতে দেশ বাঁচাতে শুধু একজন পাহারাদারকে পদত্যাগ করলে'ই নয়। দেশের সম্পদ যারা বিনষ্ট করবে, তাদেরকে কঠিন শাস্তির মখোমুখি করে টাকা ফিরিয়ে আবার ব্যাবস্থা গ্রহণ করতে হবে।
পদত্যাগে যদি হয় সব কিছুর সমাধান তাহলে সবাই ক্রাইম করে পার পেয়ে যাবে আর ওদের সাহস আরও বেড়ে যাবে।।।।। তাই এটা কোন সমাধান হতে পারে না।।।
আর শুধুমাএ আতিউর রহমান কেন এর দায়ভার নিবেন।যারা এর সাথে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক।
আমরা দেশকে ভালবাসি। দেশের জন্য জীবন দিতে পারি। যার প্রমান বাংলার ইতিহাসের প্ররাম্ভ হতে দিয়ে আসছি। আর সেই দেশের সন্তানরা রাঘব বোয়ালদের এত বড় কারসাজি মানতে রাজি নয়।
ইতিকথায় শুধু এটুকুই বলতে চাই,, আমরা এই পুকুর চুরির সাথে সংযুক্ত সকল অসভ্য রাঘব বোয়ালের মুখোশ উন্মোচিত দেখতে চাই।।।।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




