"তনুর ব্যপারটা এখন আস্তে আস্তে হাস্যকর হয়ে যাচ্ছে!!
কাল দেখলাম, এক দল তনুরে নিয়ে কনসার্ট এর আয়োজন করছে..তনুরে নিয়া গান হচ্ছে, নাচ ও হবে...!! তাতে কি? আমরা ত উন্নত হচ্ছি এই ঢের....
.
আরেকটা ব্যপার হইল, এই তনু গুলা ধর্ষণ হইলে সবার বোন হয়ে যায়। "আমরা তনুর ভাই" আহা কি সুন্দর স্লোগান!! আর বেঁচে থাকলে ওরা হয়ে যায় মাল!! আরে ভাই, আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন!
অতিরিক্ত নারীবাদী ও কিন্তু লুচ্ছামির কারন!!
.
ফেসবুক বল্গে ডুকলেই এখন হাসি পায়...
আহা, পোলাপাইনের সেকি চেতনা! কিন্তু বেঁচে থাকলে তারা কতটুকু সম্মান পায়? ফাইজলামি করেন? মৃত মানুষকে নিয়ে ফাইজলামি?
মৃত মানুষ নিয়ে রাজনীতি, ব্যবসা, ফাইজলামি কিন্তু নতুন না বঙদেশে!! :3
.
তনু হত্যার ৫-৬ দিন ত হই গেল। কই এখনো ত হত্যার মূল রহস্যই উদ্ধার হইল না! হয়ত আর হবে ও না। হয়ত হবে! কিন্তু এরপর দেখা যাবে মুল ধর্ষক কোনো মন্ত্রীর ছেলে/আত্মীয় বা কোনো ক্ষমতাশীল দলে লোক, অতঃপর বিচার আবার চুপসে যাবে। জাতীকে নতুন কিছু দিয়ে বুঝানো হবে।। (অতীতে যা দেখলাম আরকি)...
.
না আরকিছু লিখতে পারছি না। সবার মত তনু হত্যার বিচার আমি ও চাই।
সাথে ধর্ষকের জন্য সর্বোচ্চ শাস্তির আইন ও চাই। কিন্তু বিচার কার কাছে চাব?
ধর্ষকের কাছে ধর্ষণের বিচার চাওয়াটা কতটা যুক্তিকর? :3
.
না আরকিছুই লিখলাম না। লিখলে অনেক কিছুই লিখা যায়। এখন কীবোর্ডে চাপ দিতে ও ভয় লাগে! কিজানি কি থেকে কি হয়!! :-)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


