somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যি সত্যিই কোন গ্লাস পরলে যদি অন্তর্দৃষ্টি বাড়তো তাহলে আমি দুটো গ্লাস প্রথমে দেশের দু্‌ই নেত্রীকে গিফট করতাম।

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১২ সালের শেষ দিকে চশমার পাওয়ার টা কেমন যেন এডজাস্ট করছিলনা। একটু দূরের দৃশ্য কেমন যেন ডাবল ডাবল দেখা যাচ্ছিল। ডাক্তার দেখাব দেখাব করেও আর হয়ে উঠেনি। বরং কয়েকদিন আগে পুরনো অফিসের এক কলিগ এর সাথে গিযে নতুন ফ্রেম পছন্দ করে মূল্য পরিশোধ করে এলাম কিন্তু ডাক্তার দেখিয়ে পাওয়ার এডজাস্ট করবো বলে গ্লাস না লাগিযে দোকানেই চশমার ফ্রেমটা রেখে এসেছিলাম।

নতুন বছরের প্রথম দিনেই খুব ভোরে ঘুম ভেঙ্গে গেল তখন সবেমাত্র বাসার চারপাশের মসজিদগুলোতে ভোরের আযান শুরু হচ্ছে। ধর্ম-কর্মে খুব একটা সক্রিয় না হলেও আজ কেন যেন ইচ্ছে হল উঠে ফজরের নামাজটা পড়ি। প্রচন্ড ঠান্ডায় অজু করে নামাজ পড়ার পর একধরণের মানষিক প্রশান্তি অনুভব করলাম।

কিছুদিন আগে বাসায় রাতের খাবার খেতে বসে কোন এক প্রসঙ্গে চোখের পাওয়ার নিয়ে আলোচনা উঠলে ভাইয়া বললেন বাসার অদুরেই খুব ভাল একটা দাতব্য চক্ষু হাসপাতাল আছে তিনি নিজেও সেই হাসপাতালে চক্ষু পরীক্ষা করিয়ে ভাল ফল পেয়েছেন। বিপত্তি হল তিনি লোকেশন বলতে পারলেন কিন্তু ওই হাসপাতালের নাম বলতে পারলেন না। উনাকে কথা দিয়েছিলাম আমিও একবার ওই হাসপাতালে যাব।
আজ সকালে হঠাৎ মনে পড়লো ভাইয়ার সেই চক্ষু হাসপাতালের কথা যেখানে খুব ভোরে গিয়ে ডাক্তারের সিরিয়াল নিতে হয়। যথারীতি সকাল সকাল গিয়ে সিরিয়াল নিয়ে আবার বাসায় চলে আসলাম। নয়টার দিকে ডাক্তার বসবেন তাই ঠিক সময়ের পূর্বেই গিয়ে হাজির আমি।

বয়সে কিছুটা ইয়াং মহিলা ডাক্তারের রুমে ঢুকে বললাম 'হ্যাপি নিউ ইয়ার।' ডাক্তার কোনরকম থ্যাংক্যু দিয়েই বললেন একচোখ বন্ধ করুন আর এই অক্ষরগুলো পড়ুন। সুবোধ ছাত্রের মত কিছুক্ষণ ছোট বড় ওলট পালট এ-বি-সি-ডি পড়লাম। সহজাত দুষ্টুমি মাথায় রেখেই বললাম- সিলেবাস কি এটুকুই? এটা মুখস্ত করার পর পরীক্ষা কি লিখিত হবে নাকি মৌখিক হবে? ডাক্তার হেসে বললেন আপনিতো খুব মজার মানুষ, সকাল সকাল মনটা ভাল করে দিলেন। আমিও একটা বিজয়ীর হাসি দিলাম ডাক্তারের উপর ডাক্তারি করতে পেরে। তারপর চোখের কি কি অসুবিধা একে একে শুনে কম্পিউটারাইজড মেশিনে চক্ষু পরিক্ষা করে মুচকি হেসে বললেন আপনারতো চশমার পাওয়ার কমেছে এটা ভাল লক্ষণ। গ্লাস এর পাওয়ার কমিয়ে দিচ্ছি সাথে একটা ড্রপ দিয়ে দিচ্ছি নিয়মিত ব্যবহার করবেন। আমি বললাম চশমার পাওয়ার কমেছে তার মানে আমার দৃষ্টি শক্তি বেড়েছে? ডাক্তার বললেন হুম...। ডাক্তারের সাথে দুষ্টুমি করেই বললাম আচ্ছা আপনাদেরে এখানে এমন কোন গ্লাস আছে যেটা পরলে শুধু দৃষ্টিশক্তি না অন্তরদৃষ্টিও বাড়বে। ডাক্তার আবারও হাসলেন এবার আর শব্দ আটকিয়ে রাখতে পারলেন না। হাসির শব্দটা বুড়িগঙ্গায় চলন্ত লঞ্চের সাথে ধাক্কা খাওয়া পানির ঢেউয়ের মত মিলিয়ে যেতে কিছুটা সময় নিল।

থ্যাংক্যু দিয়ে হাসপাতাল থেকে বের হয়ে এলাম। রিক্সা খুঁজতে খুঁজতে আমার মাথায় একটা বিষয় বারবার ঘুরপাক খাচ্ছিল- বছরের শুরুতে শুধু দৃষ্টিশক্তি বেড়েছে, এমনিভাবে যদি অন্তর্দৃষ্টিটাও বাড়তো আমার-তোমার, দেশের সকলের। ...মনটা একটু বিষাদে ছেয়ে গেল।

সত্যি সত্যিই কোন গ্লাস পরলে যদি অন্তর্দৃষ্টি বাড়তো তাহলে আমি দুটো গ্লাস প্রথমে দেশের দু্‌ই নেত্রীকে গিফট করতাম।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×