somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কত আমরা আমাদের ঠুনকো দেশপ্রেম আর হীনমন্যতা প্রকাশ করবো.....।

১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এক পক্ষিয়ভাবে পাবনার জামিলকে দায়ী করতে নারাজ। জাতি হিসেবে বর্তমান সময়ে আমাদের চরম হীনমন্যতাই জামিলের মাধ্যমে প্রকাশ পেয়েছে। মীরাক্কেল জাতীয় রিয়েলিটি শো গুলোতে সবকিছু আগেই ঠিক করে রাখা হয়। এখানে পারফর্মার এর চাইতে স্ক্রীপ্ট রাইটার এবং মেন্টরদের ভুমিকা বেশি থাকে। সে ক্ষেত্রে যিনি স্ক্রিপ্ট লিখেছেন এবং যিনি ট্রেইনআপ করিয়েছেন কিংবা মিরাক্কেল এর পুরো টিম কিন্তু আগে থেকেই জানত জামিল কি পারফর্ম করবে। তারা যেনে শুনেই কিন্তু জামিলের পারফর্মেন্স এ্যাপ্রুভ করেছেন। জামিলদের মত রুট লেভেলের ভাঁড় যখন দেশেরে কোথাও চান্স না পেলেও দেশের গন্ডি পেরিয়ে পাশ্ববর্তী দেশের বড় সেটে স্থান পায় তখন তারা জাস্ট পুতুলে পরিণত হয়। তাদের কাছে ওই দেশ স্বর্গ সমতুল্য হয় আর ওই দেশের কিংবা ওই অনুষ্ঠানের কর্তাব্যক্তিদের ইশ্বর বলে মনে হয়।
এটার মূলে কিন্তু জামিলদের মত পারফর্মারদের বেসিক স্ট্রং না থাকারই দায়।

এছাড়াও আমরা দেখেছি এদেশের অনেক বড় বড় তারকা ওই প্রোগ্রামের মেন্টরদের বাংলাদেশ সফরে তাদের পাশে দাঁড়িয়ে একখানা ফটো তোলার জন্য কি রকম ব্যাতিব্যস্তই না হয়েছেন। ছবি তুলে ফেইসবুকে নিজের ওয়ালে বড় করে টাঙ্গিয়ে দিয়ে ক্যাপশান লিখেছেন "মিরাক্কেলের আলু পটলের সাথে ফিস মার্কেটে আড্ডা উইথ ফান"। আমরা তখনো এর প্রতিবাদ করেছি। আমাদের দেশের তারকাদের আমরা সেই রকম সম্মান করি, যেরকম সম্মান তাদের দেশেরে তারকাদের তারা করে। যখন দেখি আমাদের দেশের প্রোগ্রাম নির্মাতা সেদেশের একজন প্রোডাকশান বয় কে দেখলে ভক্তিতে গদ গদ হয়ে দাঁড়িয়ে যান, জাতি হিসেবে তখন আমাদের মাথা হেঁট হয়। আমরা প্রতিবাদ করি। ফলাফল: আমরা আনকালচার্ড, আনসোস্যাল।

যাই হোক কথা হচ্ছে মিরাক্কেলে জামিলের পারফর্মেন্সের টপিক নিয়ে, যেখানে জামিল বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট নিয়ে ঔদ্ধত্ব প্রকাশ করেছে জোকসের মোড়কে। তার পারফরমেন্স এর পর হোস্ট মীর আমাদের সাকিব কে স্যালুট করেছেন। গরু মেরে জুতা দানের উদাহরণ এর চেয়ে আর ভাল কি হতে পারে।

এর আগেও আমরা দেখেছি ফর্মের এবং র‌্যাংকিং এর তুঙ্গে থাকা আমাদের সাকিব, তামিম, মাশরাফি, আশরাফুল, রাজ্জাকদের আইপিএলে ডেকে নিয়ে না খেলিয়ে কখনো হোটেলে, কখনো সাইড বেঞ্চে বসিয়ে রেখে চুড়ান্ত অপমান করতে। আমরা তখনো মুখ খুলেছিলাম। আমাদের মেধাগুলোকে বাইরের দেশ থেকে সার্টিফিকেট আনার দরকার নাই, আমরাই আমাদের মেধার মূল্যায়ন করি না কেন।

আর কত আমরা আমাদের ঠুনকো দেশপ্রেম আর হীনমন্যতা প্রকাশ করবো.....।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×