somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরই মধ্যে ধর্মব্যবসায়ীর দল পুরোদমে মাঠে নেমে গ্যাছে দেখছি।

০২ রা জুন, ২০১৩ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজান মাস আসতে আরো কিছুটা দিন বাকী আছে। এরই মধ্যে ধর্মব্যবসায়ীর দল পুরোদমে মাঠে নেমে গ্যাছে দেখছি।

: ভাই পুরো বছরে এই একটা কাজ করে নিশ্চিত অনেক সওয়াব পাবেন। টাকা পয়সা বেশী দিতে পারবো না। জাস্ট সওয়াবের আশায় আল্লার ওয়াস্তে নুন্যতম সম্মানিতে কাজটা করে দেন। আল্লাহ আপনাকে পরকালে এর উত্তম প্রতিদান দেবেন।
: (ভক্তিতে গদগদ হয়ে বললাম) কি যে বলেন না ভাই। এমন করে বলতে হয় নাকি। ঠিক আছে, সমস্যা নাই। কবে লাগবে ডিজাইন।
: ভাই শ্যুটিং ডেইট তো দিছি আগামী সপ্তাহে। এনটিভি কর্তৃপক্ষকে দিয়ে এ্যাপ্রুভ করিয়ে সবকিছু ওকে করতেতো একটু সময় লাগবে আপনি আগামী কালই ডিজাইন টা দেন।
: কি অদ্ভুত কথা, এখন বললেন আর আগামীকালই ডিজাইন চান। একটু তো সময় দিবেন। আগে তো ভাবতে হবে, দ্যান সফ্টওয়্যারে বসে কমপ্লিট করতে হবে।
: আ্চ্ছা ঠিকাছে, আগামী পরশু দেন। আর কোন কথা বইলেন না। রাতে বইসা কাজটা করে দেন। ভাই বুঝেন তো রোজাতে আপনার এই পরিশ্রমের সওয়াব আল্লাহ ৭০ গুণ বাড়িয়ে দিবেন। আমি স্পন্সর, কো-স্পন্সর কোম্পানীর লোগো আপনাকে মেইলে পাঠিয়ে দিচ্ছি।
: ওকে ঠিক আছে।

এই আগামী পরশু আসার আগে কমপক্ষে ৫০ বারের উপর আমার ফোনে উক্ত ধর্মব্যবসায়ীর কল এসেছে: ভাই কি অবস্থা, কতটুকু হলো, আমার মেইলে সেন্ড করেন হ্যান ত্যান....।

মেইলে সেন্ড করলাম। তারপর বললো ভাই একটা প্রিন্ট কপি নিতে হবে ডিজাইনটা পেনড্রাইভে দেন, আমি প্রিন্ট করে নেব।
: ঠিক আছে, পেনড্রাইভ দেন।
: ভাই পেনড্রাইভ তো সাথে আনতে ভুলে গেছি। আপনার পেনড্রাইভটা দেন। আমি বিকেলেই পৌছে দেব।
: (আমতা আমতা করে বললাম) আচ্ছা ঠিক আছে, বাট বিকেলে কিন্তু পেন ড্রাইভটা দিতে ভুলবেন না।
: অবশ্যই। বিকেলের আগেই দিয়ে যাব।

তারপর সুনীলের কবিতার মত তেত্রিশ বছর না কাটলেও ত্রেত্রিশ দুগুণে ছেষট্টি ঘন্টাও পার হয়েছে সেই কবে। কেউ কথা রাখেনি। আর কোন ফোনকলও আসে নাই আমার সেলফোনে, ডিজাইনের
সম্মানীতো পাই নাই বরং আমার অতিপ্রিয় পেনড্রাইভটির জন্য বারবার ফোন করেও কোন রেসপন্স পাইনাই। (গোপন সূত্রে খবর পেলাম, আমার ডিজাইনটা তাদের খুব পছন্দ হয়েছে। বাট এটাও তারা আর আমাকে জানায় নি টাকা দেয়ার ভয়ে)

সওয়াবের গুষ্ঠি কিলাই...। সিদ্ধান্ত নিয়েছি নগদ টাকা দিলেও আর কোন ধর্মব্যবসায়ীর কাজ করবো না।
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×